শুক্রবার, ০৮:৪৮ অপরাহ্ন, ২১ অগাস্ট ২০২৬, [bangla_date] , ই-পেপার
নোটিশ :
মানব সেবায় নিয়োজিত অলাভজনক সেবা প্রদানকারী সংবাদ তথ্য প্রতিষ্ঠান।
শিরোনাম :
বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি নির্বাচিত হওয়ায় মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন গৌরনদীতে সীরাতুন্নবী (সা.) উপলক্ষে বর্ণাঢ্য ওয়াজ ও দোয়া মাহফিল  গৌরনদীতে সীরাতুন্নবী (সা.) উপলক্ষে বর্ণাঢ্য ওয়াজ ও দোয়া মাহফিল  গৌরনদীতে ব্র্যাকের ”আনলকিং ফাইন্যান্সিয়াল সলিউশনস ফর ইয়ুথ এন্টারপ্রাইজ ডেভেলপমেন্ট” প্রকল্পের সমাপনী সভা গৌরনদীতে ব্র্যাকের যুব উদ্যোক্তা উন্নয়ন প্রকল্পের সমাপনী সভা গৌরনদীতে ইয়াবা কেনার অভিযোগে কলেজ কর্মচারীকে গণধোলাই তরুণদের দক্ষতা উন্নয়নের স্পৃহা জাতীয় স্বার্থমুখী হতে হবে: তথ্য ও সম্প্রচার মন্ত্রী মৎস্য পক্ষ উপলক্ষে গৌরনদীতে মৎস্যজীবিদের ক্রীড়া প্রতিযোগীতা ও পুরস্কার বিতরন জুলাই বিপ্লব খালেদা জিয়ার দীর্ঘ গণতান্ত্রিক আন্দোলনের সফল পরিণতি: আইনমন্ত্রী    জলাবদ্ধতায় চরম দুর্ভোগে  গৌরনদী পৌরবাসী, বাড়ছে স্বাস্থ্যঝুঁকি

এবার ফিলিস্তিন রাষ্ট্রের স্বীকৃতি দিচ্ছে ফ্রান্স

সময়ের কণ্ঠধ্বনি ডেস্ক:
  • আপডেট টাইম : সোমবার, ২২ সেপ্টেম্বর, ২০২৫
  • ৬৪ বার পঠিত

ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে আনুষ্ঠানিক স্বীকৃতি দিতে যাচ্ছে ফ্রান্স। এর আগে যুক্তরাজ্য, কানাডা ও অস্ট্রেলিয়া একে একে এই স্বীকৃতি দিয়েছে। এছাড়া ইউরোপের আরও বেশ কয়েকটি দেশ ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে আনুষ্ঠানিক স্বীকৃতি দিতে পারে বলে জানা গেছে।

সংবাদমাধ্যম বিবিসি জানিয়েছে, এর মধ্যেই নিউইয়র্কে জাতিসংঘ সাধারণ পরিষদের ৮০তম অধিবেশনকে ঘিরে বিশ্ব নেতারা একত্র হচ্ছেন। বৈঠকে গাজায় চলমান রক্তক্ষয়ী যুদ্ধ বন্ধে এবং স্থায়ী শান্তির পথ খুঁজতে দ্বি-রাষ্ট্রীয় সমাধানের ওপর জোর দেওয়া হবে।

বিশ্লেষকরা মনে করছেন, পশ্চিমা বিশ্বের গুরুত্বপূর্ণ দেশগুলোর মধ্যে ফিলিস্তিনের প্রতি স্বীকৃতির ধারা ক্রমশ আরও সুদৃঢ় হচ্ছে, যা আন্তর্জাতিক অঙ্গনে এক ধরনের টার্নিং পয়েন্ট তৈরি করবে। কারণ ইউরোপের আরও কয়েকটি দেশ এখন ফিলিস্তিনকে স্বীকৃতি দেওয়ার ব্যাপারে ইতিবাচক অবস্থানে রয়েছে। তারা যদি একে একে সেই স্বীকৃতি দেয়, তাহলে ইসরায়েলের ওপর কূটনৈতিক চাপ বহুগুণে বৃদ্ধি পাবে।

দীর্ঘদিন ধরে ফিলিস্তিন ও ইসরায়েলের সংঘাতের সমাধান হিসেবে দ্বি-রাষ্ট্র ভিত্তিক প্রস্তাবকে সবচেয়ে কার্যকর সমাধান হিসেবে দেখা হলেও, বাস্তবে সেই পথে অগ্রগতি খুবই সীমিত। এবার ফ্রান্সসহ পশ্চিমা শক্তিগুলোর এই স্বীকৃতি হয়তো আলোচনাকে নতুন মাত্রা দিতে পারে।

এদিকে, ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে যুক্তরাজ্যের স্বীকৃতির পর ক্ষুব্ধ প্রতিক্রিয়া দেখিয়েছে ইসরায়েল। প্রতিশোধমূলক পদক্ষেপ হিসেবে পশ্চিম তীরের কিছু অংশ দখলের ঘোষণা দেয় দেশটি। তবে লন্ডন সরাসরি ইসরায়েলকে সতর্ক করেছে। যুক্তরাজ্যের পররাষ্ট্রমন্ত্রী ইভেট কুপার বলেছেন, এ ধরনের পদক্ষেপ একদিকে আন্তর্জাতিক আইন লঙ্ঘন করবে, এটি শান্তি প্রক্রিয়াকে আরও জটিল করে তুলবে।

অন্যদিকে, ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু এই স্বীকৃতিকে তীব্রভাবে সমালোচনা করেছেন। তিনি একে “সন্ত্রাসবাদকে বিশাল পুরস্কার” বলে মন্তব্য করেন এবং পশ্চিমা দেশগুলোকে কঠোর ভাষায় সমালোচনা করেন। নেতানিয়াহুর দাবি, এই স্বীকৃতিগুলো হামাস ও অন্যান্য সশস্ত্র গোষ্ঠীকে আরও উসকে দেবে।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 SomoyerKonthodhoni
Theme Dwonload From ThemesBazar.Com