বৃহস্পতিবার, ০৬:৫৭ অপরাহ্ন, ৩০ জুলাই ২০২৬, ১৫ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ , ই-পেপার
নোটিশ :
মানব সেবায় নিয়োজিত অলাভজনক সেবা প্রদানকারী সংবাদ তথ্য প্রতিষ্ঠান।
শিরোনাম :
স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটি গঠন: সভাপতি জয়নুল আবেদীন সেই পতাকা নিয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে আজিজুরের সাক্ষাৎ ৮৬ ডেপুটি ও ১৭৯ সহকারী অ্যাটর্নি জেনারেল নিয়োগ শাপলা চত্বর হত্যাকাণ্ডে কারাগারে লতিফ সিদ্দিকী ঢাকা পৌঁছেছেন ট্রাম্পের বিশেষ দূত সার্জিও গর অবসরপ্রাপ্ত সেনাসদস্যদের জন্য ‘এক পদ, এক বেতন’ ও ‘ডিফেন্স কলোনি’র নির্দেশ গৌরনদীর বার্থীতে ‘ওয়ান চাইল্ড, ওয়ান ট্রি’ কর্মসূচি: শিক্ষার্থীদের হাতে সবুজ ভবিষ্যতের অঙ্গীকার  শেখ হাসিনা দেশে ফিরলেই আইন অনুযায়ী ব্যবস্থা: আইনমন্ত্রী এবার সিলেটে এনসিপির গাড়িবহরে দুই দফা হামলা জাপানে ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে ২৮

জ্বালানি তেলের দাম বৃদ্ধি : চট্টগ্রামে বন্ধ গণপরিবহণ

সময়ের কন্ঠধ্বনি ডেস্কঃ
  • আপডেট টাইম : শনিবার, ৬ আগস্ট, ২০২২
  • ২৪৫ বার পঠিত

জ্বালানি তেলের দাম বাড়ায় গণপরিবহণ না চালানোর সিদ্ধান্ত নিয়েছে চট্টগ্রাম মেট্রোপলিটন মালিক গ্রুপ। ভাড়ার হার পুনর্নির্ধারণ না হওয়া পর্যন্ত নগরীতে ঘুরবে না বাসের চাকা। এদিকে, গতকাল শুক্রবার দিনগত রাত ১২টা থেকে জ্বালানি তেলের নতুন দাম কার্যকর হওয়ার আগেই বন্ধ করে দেওয়া হয় অনেক ফিলিং স্টেশন। এতে জায়গায় জায়গায় বিক্ষোভ করেন চালক-মালিকেরা।

মেট্রোপলিটন মালিক গ্রুপের সভাপতি মো. বেলাল বলেন, ‘ভাড়ার হার পুনর্নির্ধারণ না হলে নানা সমস্যা সৃষ্টি হবে। অন্যদিকে, লোকসানে গণপরিবহণ চালানো সম্ভব হবে না। ফলে গণপরিবহণ বন্ধ রাখা হয়েছে।

বন্ধ ছিল দামপাড়ার সিএমপি ফুয়েল স্টেশন, ষোলশহর সেনাকল্যাণ, বাদশা মিয়া পেট্রোল পাম্প। ঈদগাহ, বন্দর এলাকাসহ নগরীর অন্যান্য সব পাম্প বন্ধ থাকতে দেখা যায়।

এ সময় বাস, প্রাইভেট কার, মোটরসাইকেল, ট্রাকসহ বিভিন্ন যানবাহনের চালকসহ মালিকএরা ক্ষোভে ফেটে পড়েন। অনেক জায়গায় তেল না পেয়ে বিক্ষোভ করেন তাঁরা। পরে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

 

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 SomoyerKonthodhoni
Theme Dwonload From ThemesBazar.Com