রবিবার, ১১:০৮ অপরাহ্ন, ০২ অগাস্ট ২০২৬, ১৮ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ , ই-পেপার
নোটিশ :
মানব সেবায় নিয়োজিত অলাভজনক সেবা প্রদানকারী সংবাদ তথ্য প্রতিষ্ঠান।
শিরোনাম :
মাদকব্যবসায়ীদের ও মাদকসেবীর হামলায় গৌরনদী প্রেসক্লাবের সম্পাদকসহ আহত ২ সারা দেশে নিরাপদ পর্যটন নিশ্চিতে সবাইকে এগিয়ে আসার আহ্বান পর্যটনমন্ত্রীর পরিচ্ছন্নতাকর্মীদের সঙ্গে স্থানীয়দের সংঘর্ষ, ডিএনসিসি প্রশাসক ও এমপির ওপর হামলার অভিযোগ সৌদি জোটে যোগদান ইরানকে আঘাত করা নয়: প্রধানমন্ত্রীর পররাষ্ট্র উপদেষ্টা তরুণ উদ্ভাবকরাই বাংলাদেশের ভবিষ্যৎ : প্রধানমন্ত্রী মহাসড়কে দিনেদুপুরে বাসে ডাকাতি, গুলিবিদ্ধসহ আহত ৩ রাজধানীতে পরিদর্শনে গিয়ে ‘হামলার শিকার’ ডিএনসিসি প্রশাসক ও এমপি গার্মেন্টস কর্মীকে হত্যা মামলায় প্রেমিকের মৃত্যুদণ্ড রিজেন্টের সাহেদকে এক বছরের সাজার মামলায় গ্রেপ্তার দেখানো হলো ১২ কেজির এলপিজি সিলিন্ডারের দাম বাড়ল

বাউফলে ট্রলির ধাক্কায় বিএনপি নেতার মৃত্যু, চালক আটক

সময়ের কণ্ঠধ্বনি ডেস্ক:
  • আপডেট টাইম : বুধবার, ১০ সেপ্টেম্বর, ২০২৫
  • ৭৩ বার পঠিত

পটুয়াখালীর বাউফল উপজেলায় ট্রলির ধাক্কায় মো. সজল হাওলাদার (৩২) নামে এক বিএনপি নেতার মৃত্যু হয়েছে। বুধবার (১০ সেপ্টম্বর) দুপুর ১২টার দিকে উপজেলার কনকদিয়া বাজার এলাকায় এ ঘটনা ঘটে।

সজল কনকদিয়া ইউনিয়নের নারায়নপাশা গ্রামের মোশারেফ হোসেনের ছেলে ও উপজেলা জিয়া মঞ্চের কনকদিয়া ইউনিয়ন শাখার যুগ্ম-আহ্ববায়ক। এ ঘটনায় ট্রলির চালক সাকিলকে আটক করে পুলিশে দিয়েছে স্থানীয়রা।

প্রত্যক্ষদর্শী সুত্রে জানা গেছে, বুধবার দুপুর সাড়ে ১১টার দিকে কনকদিয়া বাজার উত্তর পাশ দিয়ে মটর সাইকেল যোগে বাড়ি ফিরছিলেন বিএনপি নেতা সজল হাওলাদার। ওপর দিক থেকে দ্রুত গতিতে ছুটে আসা ট্রলির সঙ্গে ধাক্কা খায় সজলের গাড়ি।

ঘটনাস্থলেই গুরুতর আহত হলে স্থানীরা উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন।

বাউফল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আকতারুজ্জামান সরকার বলেন, হাসপাতালে পুলিশ পাঠিয়ে লাশ উদ্ধার করা হয়েছে। আটক ট্রলি চালক হেফাজতে আছে । এ বিষয়ে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেওয়া হবে।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 SomoyerKonthodhoni
Theme Dwonload From ThemesBazar.Com