শুক্রবার, ০৮:৪৪ অপরাহ্ন, ২১ অগাস্ট ২০২৬, [bangla_date] , ই-পেপার
নোটিশ :
মানব সেবায় নিয়োজিত অলাভজনক সেবা প্রদানকারী সংবাদ তথ্য প্রতিষ্ঠান।
শিরোনাম :
বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি নির্বাচিত হওয়ায় মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন গৌরনদীতে সীরাতুন্নবী (সা.) উপলক্ষে বর্ণাঢ্য ওয়াজ ও দোয়া মাহফিল  গৌরনদীতে সীরাতুন্নবী (সা.) উপলক্ষে বর্ণাঢ্য ওয়াজ ও দোয়া মাহফিল  গৌরনদীতে ব্র্যাকের ”আনলকিং ফাইন্যান্সিয়াল সলিউশনস ফর ইয়ুথ এন্টারপ্রাইজ ডেভেলপমেন্ট” প্রকল্পের সমাপনী সভা গৌরনদীতে ব্র্যাকের যুব উদ্যোক্তা উন্নয়ন প্রকল্পের সমাপনী সভা গৌরনদীতে ইয়াবা কেনার অভিযোগে কলেজ কর্মচারীকে গণধোলাই তরুণদের দক্ষতা উন্নয়নের স্পৃহা জাতীয় স্বার্থমুখী হতে হবে: তথ্য ও সম্প্রচার মন্ত্রী মৎস্য পক্ষ উপলক্ষে গৌরনদীতে মৎস্যজীবিদের ক্রীড়া প্রতিযোগীতা ও পুরস্কার বিতরন জুলাই বিপ্লব খালেদা জিয়ার দীর্ঘ গণতান্ত্রিক আন্দোলনের সফল পরিণতি: আইনমন্ত্রী    জলাবদ্ধতায় চরম দুর্ভোগে  গৌরনদী পৌরবাসী, বাড়ছে স্বাস্থ্যঝুঁকি

জাতিসংঘের সাধারণ অধিবেশনে যোগ দিচ্ছেন না নরেন্দ্র মোদি

সময়ের কণ্ঠধ্বনি ডেস্ক:
  • আপডেট টাইম : শনিবার, ৬ সেপ্টেম্বর, ২০২৫
  • ৭৫ বার পঠিত

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি জাতিসংঘের আসন্ন ৮০তম সাধারণ পরিষদের অধিবেশনে উচ্চ-পর্যায়ের বিতর্কে বক্তব্য রাখবেন না।

শুক্রবার (৫ সেপ্টেম্বর) প্রকাশিত বক্তাদের সংশোধিত প্রাথমিক তালিকায় এই তথ্য জানানো হয়েছে। এই অধিবেশনে ভারতের প্রতিনিধিত্ব করবেন দেশটির পররাষ্ট্রমন্ত্রী এস. জয়শঙ্কর।

৮০তম অধিবেশন আনুষ্ঠানিকভাবে ৯ সেপ্টেম্বর শুরু হবে এবং এর উচ্চ-পর্যায়ের সাধারণ বিতর্ক চলবে ২৩ থেকে ২৯ সেপ্টেম্বর পর্যন্ত। প্রথা অনুযায়ী, প্রথম বক্তা হবেন ব্রাজিলের প্রতিনিধি, এরপর বক্তব্য রাখবেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। দ্বিতীয় মেয়াদে দায়িত্ব নেওয়ার পর জাতিসংঘে এটি হবে ট্রাম্পের প্রথম ভাষণ।

সংশোধিত তালিকা অনুযায়ী, ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস. জয়শঙ্কর ২৭ সেপ্টেম্বর সাধারণ বিতর্কে ভাষণ দেবেন। যদিও গত জুলাই মাসে প্রকাশিত প্রাথমিক তালিকায় মোদির ২৬ সেপ্টেম্বর ভাষণ দেওয়ার কথা উল্লেখ ছিল। ২৬ সেপ্টেম্বর ভাষণ দেওয়ার সূচিতে ইসরায়েল, চীন, পাকিস্তান এবং বাংলাদেশের সরকারপ্রধানেরা রয়েছেন।

উল্লেখ্য, ভারতের প্রধানমন্ত্রী মোদি চলতি বছরের ফেব্রুয়ারিতে দ্বিপাক্ষিক বৈঠকে যোগ দিতে যুক্তরাষ্ট্র সফর করেছিলেন এবং ওয়াশিংটনে হোয়াইট হাউসে প্রেসিডেন্ট ট্রাম্পের সঙ্গে তার বৈঠক হয়। এরই মধ্যে ট্রাম্প প্রশাসন ভারতের ওপর মোট ৫০ শতাংশ শুল্ক আরোপ করেছে, যার মধ্যে রাশিয়া থেকে তেল আমদানির জন্য অতিরিক্ত ২৫ শতাংশ শুল্ক অন্তর্ভুক্ত।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 SomoyerKonthodhoni
Theme Dwonload From ThemesBazar.Com