বৃহস্পতিবার, ১০:১৪ অপরাহ্ন, ১২ নভেম্বর ২০২৬, [bangla_date] , ই-পেপার
নোটিশ :
মানব সেবায় নিয়োজিত অলাভজনক সেবা প্রদানকারী সংবাদ তথ্য প্রতিষ্ঠান।
শিরোনাম :
শেখ হাসিনাকে ফেরত পাঠাতে চায় ভারত-বিবিসি বাংলা গৌরনদীতে ফিরোজা কেরাতুল কুরআন  এতিমখানা ও মাদ্রাসার ভিত্তিপ্রস্তর স্থাপিত গৌরনদীতে হিউম্যান ফর হিউম্যানিটির উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি যুদ্ধের আগের অবস্থায় আর ফিরবে না হরমুজ প্রণালি: স্পিকার গালিবাফ মালদ্বীপের প্রেসিডেন্টের সঙ্গে প্রধানমন্ত্রীর সাক্ষাৎ চাঁদশী ঈশ্বর চন্দ্র মাধ্যমিক বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত সিনিয়র শিক্ষক শিবানন্দ চক্রবর্তীর পরলোকগমন, বিভিন্ন মহলের শোক মফস্বলে ৫০০, ঢাকায় কত টাকা নির্ধারণ হলো স্কুলের ভর্তি ফি স্বর্ণের দামে বড় সুখবর, টানা তৃতীয় দফায় কমলো দাম জলবায়ু সম্মেলনে আজ ভাষণ দেবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনার লাশও এ দেশে আসবে না: মাহমুদা মিতু

পিআর পদ্ধতির নির্বাচনের পক্ষে অনড় জামায়াত

সময়ের কণ্ঠধ্বনি ডেস্ক:
  • আপডেট টাইম : মঙ্গলবার, ২ সেপ্টেম্বর, ২০২৫
  • ৮৫ বার পঠিত

রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকায় গতকাল সোমবার জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমানের বাসায় দলের নির্বাহী পরিষদের সভা হয়েছে। দলটির সর্বোচ্চ নীতিনির্ধারণী ফোরামে রাজনৈতিক পরিস্থিতি নিয়ে আলোচনা হয়। পিআর পদ্ধতিতে নির্বাচনের দাবিতে দৃঢ় অবস্থান নেওয়ার সিদ্ধান্ত হয়েছে।

জামায়াতের সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, দলের আমির, সেক্রেটারি জেনারেল, সহকারী সেক্রেটারিসহ নির্বাহী পরিষদ সদস্যরা সভায় অংশ নেন। জুলাই জাতীয় সনদকে আইনি ভিত্তি দেওয়া; আসন্ন জাতীয় নির্বাচন অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য করতে প্রয়োজনীয় ব্যবস্থা এবং লেভেল প্লেয়িং ফিল্ড গুরুত্ব পায় আলোচনায়।

বৈঠকের বিষয়ে জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল হামিদুর রহমান আযাদ বলেন, সামগ্রিক বিষয় নিয়ে আলোচনা হয়েছে। জামায়াত জুলাই সনদের আইনি ভিত্তি ও পিআরের দাবিতে সোচ্চার থাকবে। গত ১৯ জুলাই সোহরাওয়ার্দী উদ্যানে সমাবেশ চলাকালে অসুস্থ হয়ে পড়েন জামায়াতের আমির। ২ আগস্ট তাঁর হৃৎপিণ্ডে অস্ত্রোপচার হয়। ১২ আগস্ট তিনি বাসায় ফিরলেও রাজনৈতিক কর্মসূচি থেকে দূরে রয়েছেন।

গণভোটে পিআর না হলে মেনে নেওয়া হবে 
গণভোটে পিআর পদ্ধতির নির্বাচন না হলে জামায়াতে ইসলামী মেনে নেবে বলে জানিয়েছেন দলটির সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার। গতকাল সোমবার জাতীয় প্রেস ক্লাবে ‘পিআর পদ্ধতিতে নির্বাচন ও জুলাই সনদের আইনি ভিত্তি’ শীর্ষক গোলটেবিল বৈঠকে প্রধান অতিথির বক্তব্য তিনি এ কথা বলেছেন।
ফোরাম ফর ডিপ্লোমা ইঞ্জিনিয়ার আয়োজিত এ অনুষ্ঠান থেকে প্রধান উপদেষ্টার উদ্দেশে গোলাম পরওয়ার বলেছেন, পিআর ইস্যুতে সব দলকে ডেকে জাতীয় রাজনৈতিক সংলাপ করুন। কোনো সাজানো পাতানো নির্বাচন হলে জনগণ মেনে নেবে না।

জামায়াত সেক্রেটারি জেনারেল বলেন, একটি রাজনৈতিক দল পিআর নিয়ে জাতিকে বিভ্রান্ত করছে। কোনো রাজনৈতিক দলের চাপ অনুভব করলে পিআর গণভোটে ছেড়ে দিন। দেশের ৭১ ভাগ মানুষ পিআর পদ্ধতিতে নির্বাচন চায়।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 SomoyerKonthodhoni
Theme Dwonload From ThemesBazar.Com