রবিবার, ০২:০৭ অপরাহ্ন, ১৫ নভেম্বর ২০২৬, [bangla_date] , ই-পেপার
নোটিশ :
মানব সেবায় নিয়োজিত অলাভজনক সেবা প্রদানকারী সংবাদ তথ্য প্রতিষ্ঠান।
শিরোনাম :
জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের আলোচনা সিপাহি-জনতার সংহতির চেতনায় গণতান্ত্রিক রাষ্ট্র বিনির্মাণের আহ্বান জহির উদ্দিন স্বপনের ডিসেম্বরে শেখ হাসিনার প্রত্যাবর্তন অনিশ্চিত চলন্ত বাস থেকে ফেলে দুই যাত্রীকে হত্যার অভিযোগ চার মাসে রেমিট্যান্স এসেছে ১ হাজার ১৪৬ কোটি ডলার, শীর্ষে সৌদি আরব কঠোর অবস্থানে যাচ্ছে সরকার, মাঠে থাকবে বিএনপি ও মিত্ররা রোনালদো-পরবর্তী প্রথম ম্যাচেই ইতিহাসের সবচেয়ে বড় হার পর্তুগালের সিডরের ক্ষত আজও ভুলতে পারেনি দুমকির মানুষ তথ্যের গোপনীয়তা লঙ্ঘন: মেটাকে ৮৮৭ মিলিয়ন ডলার জরিমানা বঙ্গোপসাগরের লঘুচাপ ঘূর্ণিঝড়ে রূপ নিতে পারে আজ আবাসন সংকট ঘিরে পর্তুগালে আবারও বিক্ষোভ

৫ আগস্ট কালো শক্তি ঘটিয়েছে, এ কথা বলিনি: ফজলুর রহমান

সময়ের কণ্ঠধ্বনি ডেস্ক:
  • আপডেট টাইম : সোমবার, ২৫ আগস্ট, ২০২৫
  • ১০২ বার পঠিত

বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা পরিষদের সদস্য অ্যাডভোকেট ফজলুর রহমান বলেছেন, ‘যারা ৫ আগস্ট ঘটাইছে তারা কালো শক্তি- এ কথা আমি বলিনি। যদি প্রমাণ হয়, তাহলে আমি ক্ষমা চাইব। মুক্তিযুদ্ধের বিষয়ে আপস করব না। মব বা মৃত্যুতে আমার ভয় নেই।’

আজ সোমবার দুপুরে বাংলাদেশ সুপ্রিম কোর্ট চত্বরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।

ফজলুর রহমান বলেন, ‘আমার বাসার সামনে ৭ থেকে ৮ জন ছেলে-মেয়ে স্লোগান দিচ্ছে। এদিকে ফ্রান্স থেকে দুই ইউটিউবার আমাকে হত্যার হুমকি দিচ্ছে। আমাকে হত্যা করতে চায়, সংবিধানে আমার বাঁচার অধিকার আছে। আমার কথায় কেউ যদি কষ্ট পেয়ে থাকেন তাহলে আমার বিরুদ্ধে মামলা করতে পারেন, আমাকে গ্রেপ্তার করতে পারেন, কিন্তু আমাকে হত্যা করার কথা বলছেন কেন? একজন মুক্তিযোদ্ধা হিসাবে কি আমার বাঁচার অধিকার নেই?’

বিএনপির পক্ষ থেকে দেওয়া কারণ দর্শানো নোটিশের (শোকজ) বিষয়ে দলের চেয়ারপারসনের এ উপদেষ্টা বলেন, ‘রবিবার রাত ৯টার দিকে আমি নোটিশ পেয়েছি। একজন বার্তাবাহক নোটিশ আমার বাসায় পৌঁছে দিয়ে গেছে। আমি সিদ্ধান্ত নিয়েছি নোটিশের জবাব দেওয়ার।’

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 SomoyerKonthodhoni
Theme Dwonload From ThemesBazar.Com