সোমবার, ০১:৫৫ পূর্বাহ্ন, ০৩ অগাস্ট ২০২৬, ১৯শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ , ই-পেপার
নোটিশ :
মানব সেবায় নিয়োজিত অলাভজনক সেবা প্রদানকারী সংবাদ তথ্য প্রতিষ্ঠান।
শিরোনাম :
মাদকব্যবসায়ীদের ও মাদকসেবীর হামলায় গৌরনদী প্রেসক্লাবের সম্পাদকসহ আহত ২ সারা দেশে নিরাপদ পর্যটন নিশ্চিতে সবাইকে এগিয়ে আসার আহ্বান পর্যটনমন্ত্রীর পরিচ্ছন্নতাকর্মীদের সঙ্গে স্থানীয়দের সংঘর্ষ, ডিএনসিসি প্রশাসক ও এমপির ওপর হামলার অভিযোগ সৌদি জোটে যোগদান ইরানকে আঘাত করা নয়: প্রধানমন্ত্রীর পররাষ্ট্র উপদেষ্টা তরুণ উদ্ভাবকরাই বাংলাদেশের ভবিষ্যৎ : প্রধানমন্ত্রী মহাসড়কে দিনেদুপুরে বাসে ডাকাতি, গুলিবিদ্ধসহ আহত ৩ রাজধানীতে পরিদর্শনে গিয়ে ‘হামলার শিকার’ ডিএনসিসি প্রশাসক ও এমপি গার্মেন্টস কর্মীকে হত্যা মামলায় প্রেমিকের মৃত্যুদণ্ড রিজেন্টের সাহেদকে এক বছরের সাজার মামলায় গ্রেপ্তার দেখানো হলো ১২ কেজির এলপিজি সিলিন্ডারের দাম বাড়ল

শেরপুরে এনসিপির ১৫ নেতার পদত্যাগ

সময়ের কণ্ঠধ্বনি ডেস্ক:
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ২১ আগস্ট, ২০২৫
  • ৬৫ বার পঠিত

শেরপুরের নকলা উপজেলায় জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সদ্যঘোষিত ৩২ সদস্য বিশিষ্ট উপজেলা সমন্বয় কমিটি প্রত্যাখ্যান করে একযোগে ১৫ নেতা পদত্যাগ করেছেন। এর মধ্যে ৫ জন যুগ্ম সমন্বয়কারী এবং ১০ জন সাধারণ সদস্য রয়েছেন।

গত মঙ্গলবার বিকেলে নকলা সরকারি হাজী জালমামুদ কলেজ রোডের স্থানীয় একটি কক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে তারা সম্মিলিতভাবে পদত্যাগের ঘোষণা দেন।

পদত্যাগী নেতারা অভিযোগ করেন, সদ্যঘোষিত কমিটির উপজেলা প্রধান সমন্বয়কারী একজন অযোগ্য ও আদর্শিক নন এবং সামাজিকভাবেও তিনি অগ্রহণযোগ্য। এ ধরনের নেতার নেতৃত্বে কাজ করা সম্ভব নয়। তাই আত্মবিশ্লেষণমূলক আলোচনার পর আমরা সম্মিলিতভাবে এই পদত্যাগের সিদ্ধান্ত গ্রহণ করেছি।

পদত্যাগী যুগ্ম সমন্বয়কারীরা হলেন মো. মমিনুল ইসলাম আরব, মনিরুল ইসলাম মনির, সিরাজুল ইসলাম সোহাগ, রাশিদুল জামান রাসেল ও জসীম উদ্দীন। এছাড়া সদস্য পদ থেকে পদত্যাগ করেছেন মো. দেলোয়ার হোসেন, সোহেল রানা, জাহাঙ্গীর আলম, সোহাগ মোল্লা, আলামিন মিয়া, রতন মিয়া, নাজমুল হাসান, সুমন মিয়া, আরিফ মিয়া ও সাদেকুল ইসলাম শান্ত। তারা পৃথকভাবে কেন্দ্রীয় আহ্বায়ক কমিটির আহ্বায়ক ও সদস্য সচিব বরাবর পদত্যাগপত্র পাঠিয়েছেন। সেই সঙ্গে উপজেলা কমিটি প্রত্যাখ্যান এবং দ্রুত সাংগঠনিক ব্যবস্থা গ্রহণের আহ্বান জানান।

উল্লেখ্য, গত ১০ আগস্ট কেন্দ্রীয় আহ্বায়ক কমিটির সদস্য সচিব আখতার হোসেন ও মুখ্যসংগঠক (উত্তরাঞ্চল) সারজিস আলমের স্বাক্ষরে অনুমোদিত হয় শেরপুর জেলার নকলা উপজেলা এনসিপির ৩২ সদস্য বিশিষ্ট সমন্বয় কমিটি। এতে মো. হুমায়ুন কবির আকাশকে প্রধান সমন্বয়কারী করা হয় এবং ১০ জনকে যুগ্ম সমন্বয়কারী ও ২১ জনকে সদস্য রাখা হয়।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 SomoyerKonthodhoni
Theme Dwonload From ThemesBazar.Com