শুক্রবার, ১১:০৫ অপরাহ্ন, ২১ অগাস্ট ২০২৬, [bangla_date] , ই-পেপার
নোটিশ :
মানব সেবায় নিয়োজিত অলাভজনক সেবা প্রদানকারী সংবাদ তথ্য প্রতিষ্ঠান।
শিরোনাম :
বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি নির্বাচিত হওয়ায় মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন গৌরনদীতে সীরাতুন্নবী (সা.) উপলক্ষে বর্ণাঢ্য ওয়াজ ও দোয়া মাহফিল  গৌরনদীতে সীরাতুন্নবী (সা.) উপলক্ষে বর্ণাঢ্য ওয়াজ ও দোয়া মাহফিল  গৌরনদীতে ব্র্যাকের ”আনলকিং ফাইন্যান্সিয়াল সলিউশনস ফর ইয়ুথ এন্টারপ্রাইজ ডেভেলপমেন্ট” প্রকল্পের সমাপনী সভা গৌরনদীতে ব্র্যাকের যুব উদ্যোক্তা উন্নয়ন প্রকল্পের সমাপনী সভা গৌরনদীতে ইয়াবা কেনার অভিযোগে কলেজ কর্মচারীকে গণধোলাই তরুণদের দক্ষতা উন্নয়নের স্পৃহা জাতীয় স্বার্থমুখী হতে হবে: তথ্য ও সম্প্রচার মন্ত্রী মৎস্য পক্ষ উপলক্ষে গৌরনদীতে মৎস্যজীবিদের ক্রীড়া প্রতিযোগীতা ও পুরস্কার বিতরন জুলাই বিপ্লব খালেদা জিয়ার দীর্ঘ গণতান্ত্রিক আন্দোলনের সফল পরিণতি: আইনমন্ত্রী    জলাবদ্ধতায় চরম দুর্ভোগে  গৌরনদী পৌরবাসী, বাড়ছে স্বাস্থ্যঝুঁকি

নাইজারে ভয়াবহ বন্যায় ৪৭ জনের মৃত্যু, বাস্তুচ্যুত ৫৬ হাজার

সময়ের কণ্ঠধ্বনি ডেস্ক:
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ২১ আগস্ট, ২০২৫
  • ১৩৩ বার পঠিত

পশ্চিম আফ্রিকার দেশ নাইজারে ভয়াবহ বন্যায় এখন পর্যন্ত কমপক্ষে ৪৭ জনের মৃত্যু হয়েছে। এতে ক্ষতিগ্রস্ত হয়েছেন অর্ধলক্ষাধিক মানুষ। দেশটির কর্তৃপক্ষ জানিয়েছে, বন্যার ফলে বাস্তুচ্যুত হয়েছেন ৫৬ হাজারেরও বেশি মানুষ। আজ বৃহস্পতিবার এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে তুরস্কভিত্তিক বার্তাসংস্থা আনাদোলু।

আনাদোলুর প্রতিবেদনে বলা হয়, নাইজারের সিভিল প্রটেকশন অধিদপ্তরের তথ্যানুযায়ী, চলমান বন্যায় ৩৩৯টি মহল্লা ও গ্রামে মোট ৭ হাজার ৭৫৪টি পরিবার ক্ষতিগ্রস্ত হয়েছে।

অধিদপ্তরের এক বিবৃতিতে জানানো হয়, নিহতদের মধ্যে ৩০ জন ঘরবাড়ি ধসে এবং বাকি ১৭ জন পানিতে ডুবে মারা গেছেন। এছাড়া আহত হয়েছেন আরও ৭০ জন। বন্যার পানিতে মারা গেছে ২৫৭টি গবাদিপশু।

বন্যা মোকাবিলায় গঠিত জাতীয় কমিটি জানিয়েছে, তারা ইতোমধ্যে জরুরি ভিত্তিতে ত্রাণ বিতরণ কার্যক্রম শুরু করেছে। প্রাথমিক পর্যায়ে ৩ হাজার ৭৭৬টি পরিবারকে খাদ্য সহায়তা দেওয়া হচ্ছে।

কর্তৃপক্ষ জানায়, ক্ষতিগ্রস্ত পরিবার ও ব্যক্তিদের সহায়তায় সরকার ১ হাজার ২০০ কোটি সিএফএ ফ্রাঁ (প্রায় ২১ দশমিক ৩ মিলিয়ন মার্কিন ডলার) বরাদ্দ করা হয়েছে।

আনাদোলুর প্রতিবেদনে আরও বলা হয়েছে, বিশ্বজুড়ে সবচেয়ে ধ্বংসাত্মক প্রাকৃতিক দুর্যোগগুলোর অন্যতম হলো বন্যা। জলবায়ু পরিবর্তনের ফলে আফ্রিকা মহাদেশে বৃষ্টিপাতের ধারাতে পরিবর্তন এসেছে, যার ফলে এ অঞ্চলে বন্যার প্রভাব তুলনামূলকভাবে বেশি অনুভূত হচ্ছে। এর আগে ২০২৪ সালে নাইজারের ৮টি অঞ্চলে টানা বর্ষণের কারণে প্রায় ১৫ লাখ মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছেন।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 SomoyerKonthodhoni
Theme Dwonload From ThemesBazar.Com