সোমবার, ০২:৪৯ পূর্বাহ্ন, ০৩ অগাস্ট ২০২৬, ১৯শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ , ই-পেপার
নোটিশ :
মানব সেবায় নিয়োজিত অলাভজনক সেবা প্রদানকারী সংবাদ তথ্য প্রতিষ্ঠান।
শিরোনাম :
মাদকব্যবসায়ীদের ও মাদকসেবীর হামলায় গৌরনদী প্রেসক্লাবের সম্পাদকসহ আহত ২ সারা দেশে নিরাপদ পর্যটন নিশ্চিতে সবাইকে এগিয়ে আসার আহ্বান পর্যটনমন্ত্রীর পরিচ্ছন্নতাকর্মীদের সঙ্গে স্থানীয়দের সংঘর্ষ, ডিএনসিসি প্রশাসক ও এমপির ওপর হামলার অভিযোগ সৌদি জোটে যোগদান ইরানকে আঘাত করা নয়: প্রধানমন্ত্রীর পররাষ্ট্র উপদেষ্টা তরুণ উদ্ভাবকরাই বাংলাদেশের ভবিষ্যৎ : প্রধানমন্ত্রী মহাসড়কে দিনেদুপুরে বাসে ডাকাতি, গুলিবিদ্ধসহ আহত ৩ রাজধানীতে পরিদর্শনে গিয়ে ‘হামলার শিকার’ ডিএনসিসি প্রশাসক ও এমপি গার্মেন্টস কর্মীকে হত্যা মামলায় প্রেমিকের মৃত্যুদণ্ড রিজেন্টের সাহেদকে এক বছরের সাজার মামলায় গ্রেপ্তার দেখানো হলো ১২ কেজির এলপিজি সিলিন্ডারের দাম বাড়ল

গৌরনদীতে খালেদা জিয়ার জন্মদিনের আলোচনা সভা ও দোয়া মাহফিল

গৌরনদী প্রতিনিধি :
  • আপডেট টাইম : শনিবার, ১৬ আগস্ট, ২০২৫
  • ৭৭ বার পঠিত

বিএনপি চেয়ারপারসন আপসহীন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার জন্মদিন পালন ও জুলাই-আগস্ট ২০২৪ এর গণঅভ্যুত্থানের শহীদদের রুহের মাগফেরাত কামনায় শনিবার বিকেলে বরিশালের গৌরনদীতে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

এডভোকেট গাজী কামরুল ইসলাম সজল সমর্থিত গৌরনদী উপজেলা বিএনপি ও সকল অঙ্গ এবং সহযোগী সংগঠনের উদ্যোগে ওই আলোচনা সভা এবং দোয়া মাহফিলের আয়োজন করা হয়।

গৌরনদী পৌর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও পৌরসভার সাবেক প্যানেল মেয়র বীর মুক্তিযোদ্ধা শাহ আলম ফকিরের সভাপতিত্বে ওইদিন বাদ আছর গৌরনদী কেন্দ্রীয় ঈদগা মাঠে অনুষ্ঠিত আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক সাবেক ছাত্রনেতা এডভোকেট গাজী কামরুল ইসলাম সজল।

জাতীয়তাবাদী কৃষক দল বরিশাল উত্তর জেলা শাখার সদস্য সচিব ভিপি মোঃ সেলিম হোসেনের সঞ্চালনায় অনুষ্ঠিত আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠানে দোয়া মোনাজাত পরিচালনা করেন সরকারি গৌরনদী বিশ্ববিদ্যালয় কলেজ জামে মসজিদের পেশ ইমাম মাওলানা মোঃ মহিউদ্দিন খান।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 SomoyerKonthodhoni
Theme Dwonload From ThemesBazar.Com