সোমবার, ০৩:৪০ পূর্বাহ্ন, ০৩ অগাস্ট ২০২৬, ১৯শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ , ই-পেপার
নোটিশ :
মানব সেবায় নিয়োজিত অলাভজনক সেবা প্রদানকারী সংবাদ তথ্য প্রতিষ্ঠান।
শিরোনাম :
মাদকব্যবসায়ীদের ও মাদকসেবীর হামলায় গৌরনদী প্রেসক্লাবের সম্পাদকসহ আহত ২ সারা দেশে নিরাপদ পর্যটন নিশ্চিতে সবাইকে এগিয়ে আসার আহ্বান পর্যটনমন্ত্রীর পরিচ্ছন্নতাকর্মীদের সঙ্গে স্থানীয়দের সংঘর্ষ, ডিএনসিসি প্রশাসক ও এমপির ওপর হামলার অভিযোগ সৌদি জোটে যোগদান ইরানকে আঘাত করা নয়: প্রধানমন্ত্রীর পররাষ্ট্র উপদেষ্টা তরুণ উদ্ভাবকরাই বাংলাদেশের ভবিষ্যৎ : প্রধানমন্ত্রী মহাসড়কে দিনেদুপুরে বাসে ডাকাতি, গুলিবিদ্ধসহ আহত ৩ রাজধানীতে পরিদর্শনে গিয়ে ‘হামলার শিকার’ ডিএনসিসি প্রশাসক ও এমপি গার্মেন্টস কর্মীকে হত্যা মামলায় প্রেমিকের মৃত্যুদণ্ড রিজেন্টের সাহেদকে এক বছরের সাজার মামলায় গ্রেপ্তার দেখানো হলো ১২ কেজির এলপিজি সিলিন্ডারের দাম বাড়ল

গৌরনদীতে জন্মাষ্টমীর সমাবেশ ও বর্ণাঢ্য মঙ্গল শোভাযাত্রা

সময়ের কণ্ঠধ্বনি ডেস্ক:
  • আপডেট টাইম : শনিবার, ১৬ আগস্ট, ২০২৫
  • ৭৯ বার পঠিত

শ্রীকৃষ্ণের জন্মদিন শুভ জন্মাষ্টমী উপলক্ষে উপজেলা পূজা উদযাপন কমিটির উদ্যোগে সনাতন ধর্মাবলম্বীদের অংশগ্রহণে শনিবার সকালে বরিশালের গৌরনদীতে বর্ণাঢ্য মঙ্গল শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে।

উপলক্ষে শনিবার বেলা ১১টায় গৌরনদী উপজেলার পরিষদ চত্বরে সনাতন ধর্মাবলম্বীদের একটি সমাবেশ অনুষ্ঠিত হয়।

উপজেলা পূজা উদযাপন কমিটির সভাপতি দুলাল রায় দুলুর সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গৌরনদী উপজেলা নির্বাহী অফিসার রিফাত আরা মৌরি। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গৌরনদী মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ তরিকুল ইসলাম, গৌরনদী উপজেলা বিএনপির সদস্য সচিব শরীফ জহির সাজ্জাদ হান্নান, গৌরনদীর সিনিয়র সাংবাদিক জহিরুল ইসলাম জহির, গৌরনদী প্রেসক্লাবের আহবায়ক খোন্দকার মনিরুজ্জামান মনির, গৌরনদী গার্লস স্কুল অ্যান্ড কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ নির্মল হালদার, উপজেলা পূজা উদযাপন কমিটির সাবেক সভাপতি শান্তনু ঘোষ। বক্তব্য রাখেন, বিশিষ্ট সমাজ সেবক গনেশ চন্দ্র দাস,  উপজেলা পূজা উদযাপন কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক রাজা রাম সাহা প্রমূখ।

সমাবেশ শেষে উপজেলা নির্বাহী কর্মকর্তা রিফাত আরা মৌরির নেতৃত্বে বর্ণাঢ্য মঙ্গল শোভাযাত্রাটি বের হয়ে উপজেলা সদরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 SomoyerKonthodhoni
Theme Dwonload From ThemesBazar.Com