সোমবার, ০৩:৪১ পূর্বাহ্ন, ০৩ অগাস্ট ২০২৬, ১৯শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ , ই-পেপার
নোটিশ :
মানব সেবায় নিয়োজিত অলাভজনক সেবা প্রদানকারী সংবাদ তথ্য প্রতিষ্ঠান।
শিরোনাম :
মাদকব্যবসায়ীদের ও মাদকসেবীর হামলায় গৌরনদী প্রেসক্লাবের সম্পাদকসহ আহত ২ সারা দেশে নিরাপদ পর্যটন নিশ্চিতে সবাইকে এগিয়ে আসার আহ্বান পর্যটনমন্ত্রীর পরিচ্ছন্নতাকর্মীদের সঙ্গে স্থানীয়দের সংঘর্ষ, ডিএনসিসি প্রশাসক ও এমপির ওপর হামলার অভিযোগ সৌদি জোটে যোগদান ইরানকে আঘাত করা নয়: প্রধানমন্ত্রীর পররাষ্ট্র উপদেষ্টা তরুণ উদ্ভাবকরাই বাংলাদেশের ভবিষ্যৎ : প্রধানমন্ত্রী মহাসড়কে দিনেদুপুরে বাসে ডাকাতি, গুলিবিদ্ধসহ আহত ৩ রাজধানীতে পরিদর্শনে গিয়ে ‘হামলার শিকার’ ডিএনসিসি প্রশাসক ও এমপি গার্মেন্টস কর্মীকে হত্যা মামলায় প্রেমিকের মৃত্যুদণ্ড রিজেন্টের সাহেদকে এক বছরের সাজার মামলায় গ্রেপ্তার দেখানো হলো ১২ কেজির এলপিজি সিলিন্ডারের দাম বাড়ল

সাংবাদিক তুহিন হত্যা : আরও একজনকে গ্রেপ্তার করেছে র‍্যাব

সময়ের কণ্ঠধ্বনি ডেস্ক:
  • আপডেট টাইম : মঙ্গলবার, ১২ আগস্ট, ২০২৫
  • ৭৩ বার পঠিত

গাজীপুরে সাংবাদিক তুহিন হত্যার সঙ্গে জড়িত থাকার অভিযোগে আরমান নামে আরও এক আসামিকে গ্রেপ্তার করেছে র‍্যাব।

গতকাল সোমবার রাতে ঢাকা থেকে আরমানকে গ্রেপ্তার করেন র‍্যাবের সদস্যরা।

খবরের সত্যতা নিশ্চিত করে গতকাল সোমবার রাত ১১টায় গাজীপুর মেট্রোপলিটন পুলিশের উত্তর বিভাগের উপ-পুলিশ কমিশনার মো. রবিউল হাসান জানান, সাংবাদিক তুহিন হত্যার যে সিসিটিভি ফুটেজ রয়েছে, সেখানে হত্যায় অংশ নেওয়া নীল রঙের শার্ট পড়া যে সন্ত্রাসীকে দেখা গেছে, তিনি হচ্ছেন র্যাবের হাতে গ্রেপ্তার হওয়া আরমান। ইতোমধ্যে আরমানকে পুলিশের কাছে হস্তান্তরের প্রক্রিয়া চলমান রয়েছে।

রবিউল হাসান আরও জানান, রিমান্ডে থাকা আসামি শাহজালাল সোমবার আদালতে সাংবাদিক তুহিন হত্যাকাণ্ডের দায় স্বীকার করে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন। ওই জবানবন্দিতে এই হত্যাকাণ্ডের সঙ্গে আরমানের সম্পৃক্ততার কথা জানিয়েছিলেন তিনি।

এ নিয়ে সাংবাদিক তুহিন হত্যায় ৯ জনকে গ্রেপ্তার করেছেন পুলিশ ও র‍্যাবের সদস্যরা।

উল্লেখ্য, গত বৃহস্পতিবার (৭ আগস্ট) গাজীপুরের চৌরাস্তা মসজিদ মার্কেট এলাকায় সাংবাদিক আসাদুজ্জামান তুহিনকে কুপিয়ে নির্মমভাবে হত্যা করে সন্ত্রাসীরা।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 SomoyerKonthodhoni
Theme Dwonload From ThemesBazar.Com