শনিবার, ০২:০৯ পূর্বাহ্ন, ২২ অগাস্ট ২০২৬, [bangla_date] , ই-পেপার
নোটিশ :
মানব সেবায় নিয়োজিত অলাভজনক সেবা প্রদানকারী সংবাদ তথ্য প্রতিষ্ঠান।
শিরোনাম :
বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি নির্বাচিত হওয়ায় মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন গৌরনদীতে সীরাতুন্নবী (সা.) উপলক্ষে বর্ণাঢ্য ওয়াজ ও দোয়া মাহফিল  গৌরনদীতে সীরাতুন্নবী (সা.) উপলক্ষে বর্ণাঢ্য ওয়াজ ও দোয়া মাহফিল  গৌরনদীতে ব্র্যাকের ”আনলকিং ফাইন্যান্সিয়াল সলিউশনস ফর ইয়ুথ এন্টারপ্রাইজ ডেভেলপমেন্ট” প্রকল্পের সমাপনী সভা গৌরনদীতে ব্র্যাকের যুব উদ্যোক্তা উন্নয়ন প্রকল্পের সমাপনী সভা গৌরনদীতে ইয়াবা কেনার অভিযোগে কলেজ কর্মচারীকে গণধোলাই তরুণদের দক্ষতা উন্নয়নের স্পৃহা জাতীয় স্বার্থমুখী হতে হবে: তথ্য ও সম্প্রচার মন্ত্রী মৎস্য পক্ষ উপলক্ষে গৌরনদীতে মৎস্যজীবিদের ক্রীড়া প্রতিযোগীতা ও পুরস্কার বিতরন জুলাই বিপ্লব খালেদা জিয়ার দীর্ঘ গণতান্ত্রিক আন্দোলনের সফল পরিণতি: আইনমন্ত্রী    জলাবদ্ধতায় চরম দুর্ভোগে  গৌরনদী পৌরবাসী, বাড়ছে স্বাস্থ্যঝুঁকি

আবারও এয়ার ইন্ডিয়ার বিমানে আবার যান্ত্রিক গোলযোগ

সময়ের কণ্ঠধ্বনি ডেস্ক:
  • আপডেট টাইম : সোমবার, ১১ আগস্ট, ২০২৫
  • ৭২ বার পঠিত

আবারও যান্ত্রিক গোলযোগের কবলে পড়েছে ভারতের এয়ারলাইন্স এয়ার ইন্ডিয়ার উড়োজাহাজ।কংগ্রেস সংসদ সদস্য ও এআইসিসি-র সাধারণ সম্পাদক কে সি বেনুগোপাল সামাজিক মাধ্যমে পোস্ট করে এই বিষয়ে তার অভিজ্ঞতার কথা জানিয়েছেন।

বেনুগোপাল লিখেছেন, তিনি এয়ার ইন্ডিয়ার বিমানে তিরুঅনন্তপুরম থেকে দিল্লি আসছিলেন। বিমানটি একটু দেরিতে ছাড়ে। কিছুক্ষণ পর প্রবল ঝাঁকুনির মুখে পড়েন তারা। ঘণ্টাখানেক পর পাইলট ঘোষণা করেন, সিগন্যালে ত্রুটি রয়েছে। বিমানটিকে চেন্নাই বিমানবন্দরে নামানো হবে। বেশ কিুছুক্ষণ চেন্নাই বিমানবন্দরের ওপর উড্ডয়নের পর তা নিচে নামে। বেনুগোপাল লিখেছেন, সেসময় আরেকটি বিমান চেন্নাই বিমানবন্দরে থাকায় বিমানটি কিছুক্ষণ পর নামতে পারে। যাত্রীরা সকলে আতঙ্কিত হয়ে পড়েন।

কংগ্রেস নেতা আরও লিখেন, বিমানের সব যাত্রী সুরক্ষিত। তারা কপালজোরে বেঁচে গেছেন। এই ধরনের ঘটনা যাতে ভবিষ্যতে না ঘটে, তার জন্য এয়ার ইন্ডিয়া কর্তৃপক্ষ যেন সচেতন হন। ঘটনার যেন তদন্ত করা হয়। বিমানে বেনুগোপাল ছাড়াও সাংসদ কে সুরেশ, কে রাধাকৃষ্ণন এবং বরার্ট ব্রুস ছিলেন।

এয়ার ইন্ডিয়া জানিয়েছে, ‘যান্ত্রিক ত্রুটি ও খারাপ আবহাওয়ার ফলে সতর্কতামূলক ব্যবস্থা নেওয়া হয়। বিমানটি চেন্নাই নিয়ে যাওয়া হয়। বিমানবন্দরে প্রথমবার অবতরণের চেষ্টা করার সময় এটিসি সতর্কতামূলক ব্যবস্থা নিতে বলে।’

সংস্থাটি জানিয়েছে, রানওয়তে অন্য কোনও বিমান ছিল না। তাদের পাইলটরা প্রশিক্ষিত এবং তারা সব পদ্ধতি মেনে বিমানটিকে নামিয়েছেন।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 SomoyerKonthodhoni
Theme Dwonload From ThemesBazar.Com