শনিবার, ০২:০৮ পূর্বাহ্ন, ২২ অগাস্ট ২০২৬, [bangla_date] , ই-পেপার
নোটিশ :
মানব সেবায় নিয়োজিত অলাভজনক সেবা প্রদানকারী সংবাদ তথ্য প্রতিষ্ঠান।
শিরোনাম :
বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি নির্বাচিত হওয়ায় মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন গৌরনদীতে সীরাতুন্নবী (সা.) উপলক্ষে বর্ণাঢ্য ওয়াজ ও দোয়া মাহফিল  গৌরনদীতে সীরাতুন্নবী (সা.) উপলক্ষে বর্ণাঢ্য ওয়াজ ও দোয়া মাহফিল  গৌরনদীতে ব্র্যাকের ”আনলকিং ফাইন্যান্সিয়াল সলিউশনস ফর ইয়ুথ এন্টারপ্রাইজ ডেভেলপমেন্ট” প্রকল্পের সমাপনী সভা গৌরনদীতে ব্র্যাকের যুব উদ্যোক্তা উন্নয়ন প্রকল্পের সমাপনী সভা গৌরনদীতে ইয়াবা কেনার অভিযোগে কলেজ কর্মচারীকে গণধোলাই তরুণদের দক্ষতা উন্নয়নের স্পৃহা জাতীয় স্বার্থমুখী হতে হবে: তথ্য ও সম্প্রচার মন্ত্রী মৎস্য পক্ষ উপলক্ষে গৌরনদীতে মৎস্যজীবিদের ক্রীড়া প্রতিযোগীতা ও পুরস্কার বিতরন জুলাই বিপ্লব খালেদা জিয়ার দীর্ঘ গণতান্ত্রিক আন্দোলনের সফল পরিণতি: আইনমন্ত্রী    জলাবদ্ধতায় চরম দুর্ভোগে  গৌরনদী পৌরবাসী, বাড়ছে স্বাস্থ্যঝুঁকি

ইসরায়েলে হামলা চালিয়েই যাচ্ছে ইয়েমেন

সময়ের কণ্ঠধ্বনি ডেস্ক:
  • আপডেট টাইম : শনিবার, ২ আগস্ট, ২০২৫
  • ১৩৬ বার পঠিত

ইয়েমেন থেকে আবারও ইসরায়েলে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে হুথি। জেরুজালেমসহ ইসরায়েলের বেশ কয়েকটি এলাকায় সাইরেন বেজে ওঠে।ইসরায়েলি সেনাবাহিনী (আইডিএফ) জানিয়েছে, তারা শুক্রবার ইয়েমেন থেকে ছোড়া একটি ক্ষেপণাস্ত্র প্রতিহত করেছে। ইয়েমেনের হুতি বিদ্রোহীরা এই হামলার দায় স্বীকার করেছে।

আইডিএফ এক বিবৃতিতে জানিয়েছে, ‘কিছুক্ষণ আগে ইসরায়েলের বেশ কয়েকটি এলাকায় সাইরেন বাজানোর পর, ইয়েমেন থেকে ছোড়া একটি ক্ষেপণাস্ত্র প্রতিহত করা হয়েছে’।

হুতির সামরিক মুখপাত্র ইয়াহিয়া সারি একটি ভিডিও বিবৃতিতে বলেছেন, ‘হুতিরা ‘ফিলিস্তিন ২’ হাইপারসনিক ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ব্যবহার করে’ ইসরাইলের বেন গুরিয়ন বিমানবন্দরকে লক্ষ্য করে হামলা চালিয়েছে।

ইয়েমেনের ইরান-সমর্থিত হুথি বিদ্রোহীরা ২০২৩ সালের অক্টোবরে ইসরাইলে তাদের ফিলিস্তিনি মিত্র হামাসের হামলার পর থেকে গাজা যুদ্ধ শুরু হওয়ার পর থেকে ইসরাইলের বিরুদ্ধে বারবার ক্ষেপণাস্ত্র এবং ড্রোন হামলা চালিয়ে আসছে।

হুতিরা ফিলিস্তিনিদের সঙ্গে সংহতি প্রকাশ করে কাজ করছে বলে দাবি করে। তারা মার্চ মাসে শেষ হওয়া গাজায় দুই মাসের যুদ্ধ বিরতির সময় তাদের হামলা স্থগিত করেছিল। কিন্তু ইসরায়েল যুদ্ধবিরতি ভঙ্গ করার পর আবার হামলা শুরু করে।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 SomoyerKonthodhoni
Theme Dwonload From ThemesBazar.Com