শনিবার, ০২:৫১ পূর্বাহ্ন, ২২ অগাস্ট ২০২৬, [bangla_date] , ই-পেপার
নোটিশ :
মানব সেবায় নিয়োজিত অলাভজনক সেবা প্রদানকারী সংবাদ তথ্য প্রতিষ্ঠান।
শিরোনাম :
বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি নির্বাচিত হওয়ায় মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন গৌরনদীতে সীরাতুন্নবী (সা.) উপলক্ষে বর্ণাঢ্য ওয়াজ ও দোয়া মাহফিল  গৌরনদীতে সীরাতুন্নবী (সা.) উপলক্ষে বর্ণাঢ্য ওয়াজ ও দোয়া মাহফিল  গৌরনদীতে ব্র্যাকের ”আনলকিং ফাইন্যান্সিয়াল সলিউশনস ফর ইয়ুথ এন্টারপ্রাইজ ডেভেলপমেন্ট” প্রকল্পের সমাপনী সভা গৌরনদীতে ব্র্যাকের যুব উদ্যোক্তা উন্নয়ন প্রকল্পের সমাপনী সভা গৌরনদীতে ইয়াবা কেনার অভিযোগে কলেজ কর্মচারীকে গণধোলাই তরুণদের দক্ষতা উন্নয়নের স্পৃহা জাতীয় স্বার্থমুখী হতে হবে: তথ্য ও সম্প্রচার মন্ত্রী মৎস্য পক্ষ উপলক্ষে গৌরনদীতে মৎস্যজীবিদের ক্রীড়া প্রতিযোগীতা ও পুরস্কার বিতরন জুলাই বিপ্লব খালেদা জিয়ার দীর্ঘ গণতান্ত্রিক আন্দোলনের সফল পরিণতি: আইনমন্ত্রী    জলাবদ্ধতায় চরম দুর্ভোগে  গৌরনদী পৌরবাসী, বাড়ছে স্বাস্থ্যঝুঁকি

সুনামি আঘাত হেনেছে যুক্তরাষ্ট্রের উপকূলে

সময়ের কণ্ঠধ্বনি ডেস্ক:
  • আপডেট টাইম : বুধবার, ৩০ জুলাই, ২০২৫
  • ১৫৬ বার পঠিত

রাশিয়ার পূর্ব কামচাটকা উপদ্বীপে ৮.৮ মাত্রার শক্তিশালী ভূমিকম্প আঘাত হানার পর যুক্তরাষ্ট্রের হাওয়াই দ্বীপে সুনামির ঢেউ আছড়ে পড়েছে। ওহু দ্বীপে ১.২ মিটার (৪ ফুট) উচ্চতার ঢেউ রেকর্ড করা হয়েছে। রাশিয়ায় ভূমিকম্পের পর যুক্তরাষ্ট্রসহ কয়েকটি দেশে সুনামি সতর্কতা জারি করা হয়।

স্থানীয় সময় বুধবার রাতে রাশিয়ায় ঘটে যাওয়া এই ভূমিকম্পকে আধুনিক ইতিহাসের সবচেয়ে শক্তিশালী ভূমিকম্পগুলোর একটি বলে বিবেচনা করা হচ্ছে। এ ঘটনার পর হাওয়াই, যুক্তরাষ্ট্রের পশ্চিম উপকূল ও জাপানের বাসিন্দাদের নিরাপদ স্থানে সরিয়ে নেওয়ার নির্দেশ দেওয়া হয়।

হাওয়াইয়ের গভর্নর জোশ গ্রিন জনগণকে সতর্ক থাকার পরামর্শ দিয়েছেন। এদিকে, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সুনামি সতর্কতা নিয়ে সচেতন থাকতে নাগরিকদের প্রতি আহ্বান জানিয়েছেন।

মার্কিন কর্তৃপক্ষ আলাস্কা ও হাওয়াইয়ে সুনামি সতর্কতা জারি করেছে। হাওয়াইয়ের জন্য দেওয়া সতর্কতায় বলা হয়, উত্তর হাওয়াই দ্বীপপুঞ্জের কিছু এলাকায় স্বাভাবিক জোয়ারের চেয়ে ৩ মিটার (১০ ফুট) উঁচু ঢেউ আঘাত হানতে পারে, যা কয়েক ঘণ্টার মধ্যে শুরু হতে পারে।

এছাড়া ফিলিপাইন, ইন্দোনেশিয়া, গুয়াম, পেরু ও ইকুয়েডরের গ্যালাপাগোস দ্বীপপুঞ্জেও বিভিন্ন মাত্রার সুনামি সতর্কতা জারি করা হয়।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 SomoyerKonthodhoni
Theme Dwonload From ThemesBazar.Com