শনিবার, ০৪:০৪ পূর্বাহ্ন, ২২ অগাস্ট ২০২৬, [bangla_date] , ই-পেপার
নোটিশ :
মানব সেবায় নিয়োজিত অলাভজনক সেবা প্রদানকারী সংবাদ তথ্য প্রতিষ্ঠান।
শিরোনাম :
বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি নির্বাচিত হওয়ায় মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন গৌরনদীতে সীরাতুন্নবী (সা.) উপলক্ষে বর্ণাঢ্য ওয়াজ ও দোয়া মাহফিল  গৌরনদীতে সীরাতুন্নবী (সা.) উপলক্ষে বর্ণাঢ্য ওয়াজ ও দোয়া মাহফিল  গৌরনদীতে ব্র্যাকের ”আনলকিং ফাইন্যান্সিয়াল সলিউশনস ফর ইয়ুথ এন্টারপ্রাইজ ডেভেলপমেন্ট” প্রকল্পের সমাপনী সভা গৌরনদীতে ব্র্যাকের যুব উদ্যোক্তা উন্নয়ন প্রকল্পের সমাপনী সভা গৌরনদীতে ইয়াবা কেনার অভিযোগে কলেজ কর্মচারীকে গণধোলাই তরুণদের দক্ষতা উন্নয়নের স্পৃহা জাতীয় স্বার্থমুখী হতে হবে: তথ্য ও সম্প্রচার মন্ত্রী মৎস্য পক্ষ উপলক্ষে গৌরনদীতে মৎস্যজীবিদের ক্রীড়া প্রতিযোগীতা ও পুরস্কার বিতরন জুলাই বিপ্লব খালেদা জিয়ার দীর্ঘ গণতান্ত্রিক আন্দোলনের সফল পরিণতি: আইনমন্ত্রী    জলাবদ্ধতায় চরম দুর্ভোগে  গৌরনদী পৌরবাসী, বাড়ছে স্বাস্থ্যঝুঁকি

ভারতে ২৮ বাংলাদেশিকে দুই বছর কারাদণ্ড

সময়ের কণ্ঠধ্বনি ডেস্ক:
  • আপডেট টাইম : রবিবার, ২০ জুলাই, ২০২৫
  • ৭৭ বার পঠিত

ভারতে অনুপ্রবেশ ও অবৈধভাবে বসবাসের অভিযোগে ২৮ বাংলাদেশিকে দুই বছরের কারাদণ্ড দিয়েছেন দেশটির একটি আদালত।

বৃহস্পতিবার (১৭ জুলাই) তামিলনাড়ুর তিরুপুর জেলার অতিরিক্ত জেলা ও দায়রা আদালত-২ এই রায় ঘোষণা করেন।

তামিলনাড়ু পুলিশের তথ্য অনুযায়ী, চলতি বছরের ১২ জানুয়ারি পাল্লাদাম থানার পুলিশ আরুলপুরম এলাকার একটি বেসরকারি টেক্সটাইল কোম্পানির হোস্টেলে অভিযান চালায়। সেখান থেকে ২৮ জন বাংলাদেশিকে আটক করা হয়। গ্রেপ্তারের সময় তারা কেউই বৈধ ভিসা বা পাসপোর্ট দেখাতে পারেনি। জিজ্ঞাসাবাদে তারা স্বীকার করে, অবৈধভাবে ভারতে প্রবেশ করেছে এবং দীর্ঘদিন ধরে বসবাস করছিল।

পুলিশ জানায়, এসব ব্যক্তি ৬ মাস থেকে শুরু করে কেউ কেউ ১০ বছর পর্যন্ত চেন্নাই ও তিরুপুর অঞ্চলে অবৈধভাবে অবস্থান করেছে। তারা মুরুগামপালায়াম, ছেত্তিপালায়ামসহ বিভিন্ন এলাকায় টেক্সটাইল কারখানায় কাজ করছিল। তাদের বিরুদ্ধে ফরেনার্স অ্যাক্টের ১৪ ধারার অধীনে মামলা দায়ের করা হয়।

বৃহস্পতিবার আদালতের বিচারক সি শ্রীধর প্রত্যেককে দুই বছরের সশ্রম কারাদণ্ড এবং ১০ হাজার রুপি করে জরিমানার আদেশ দেন। রায় অনুযায়ী, শাস্তি শেষে তাদেরকে বাংলাদেশে ফেরত পাঠানো হবে বলে জেলা প্রশাসক ও পুলিশ সুপারকে নির্দেশ দেওয়া হয়েছে। একই সপ্তাহে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি পশ্চিমবঙ্গে সফরের সময় ভারতে অবৈধ অনুপ্রবেশকারীদের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নেওয়ার বার্তা দেন।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 SomoyerKonthodhoni
Theme Dwonload From ThemesBazar.Com