শনিবার, ০৪:০৩ পূর্বাহ্ন, ২২ অগাস্ট ২০২৬, [bangla_date] , ই-পেপার
নোটিশ :
মানব সেবায় নিয়োজিত অলাভজনক সেবা প্রদানকারী সংবাদ তথ্য প্রতিষ্ঠান।
শিরোনাম :
বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি নির্বাচিত হওয়ায় মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন গৌরনদীতে সীরাতুন্নবী (সা.) উপলক্ষে বর্ণাঢ্য ওয়াজ ও দোয়া মাহফিল  গৌরনদীতে সীরাতুন্নবী (সা.) উপলক্ষে বর্ণাঢ্য ওয়াজ ও দোয়া মাহফিল  গৌরনদীতে ব্র্যাকের ”আনলকিং ফাইন্যান্সিয়াল সলিউশনস ফর ইয়ুথ এন্টারপ্রাইজ ডেভেলপমেন্ট” প্রকল্পের সমাপনী সভা গৌরনদীতে ব্র্যাকের যুব উদ্যোক্তা উন্নয়ন প্রকল্পের সমাপনী সভা গৌরনদীতে ইয়াবা কেনার অভিযোগে কলেজ কর্মচারীকে গণধোলাই তরুণদের দক্ষতা উন্নয়নের স্পৃহা জাতীয় স্বার্থমুখী হতে হবে: তথ্য ও সম্প্রচার মন্ত্রী মৎস্য পক্ষ উপলক্ষে গৌরনদীতে মৎস্যজীবিদের ক্রীড়া প্রতিযোগীতা ও পুরস্কার বিতরন জুলাই বিপ্লব খালেদা জিয়ার দীর্ঘ গণতান্ত্রিক আন্দোলনের সফল পরিণতি: আইনমন্ত্রী    জলাবদ্ধতায় চরম দুর্ভোগে  গৌরনদী পৌরবাসী, বাড়ছে স্বাস্থ্যঝুঁকি

চীনের মেগা-ড্যামের কাজ শুরু হওয়ায় ভারতের চরম উদ্বেগ

সময়ের কণ্ঠধ্বনি ডেস্ক:
  • আপডেট টাইম : রবিবার, ২০ জুলাই, ২০২৫
  • ৮৮ বার পঠিত

চীন তিব্বতের ভেতর দিয়ে প্রবাহিত ব্রহ্মপুত্র নদে (স্থানীয়ভাবে ইয়ারলুং সাংপো) বিশাল জলবিদ্যুৎ প্রকল্পের নির্মাণ শুরু করেছে। শনিবার (১৯ জুলাই) এই মেগা-ড্যামের কাজ আনুষ্ঠানিকভাবে শুরু হয়। উদ্বোধন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন চীনের প্রধানমন্ত্রী লি ছিয়াং। খবর দিয়েছে দেশটির রাষ্ট্রীয় সংবাদ সংস্থা সিনহুয়া।

চীন গত ডিসেম্বরেই এই প্রকল্পের অনুমোদন দেয়। এটি দেশের কার্বন নিরপেক্ষতা অর্জন এবং তিব্বতের অর্থনৈতিক উন্নয়নের অংশ হিসেবে দেখানো হচ্ছে। প্রকল্পটি সম্পন্ন হলে এটি মধ্য চীনের বিখ্যাত থ্রি গর্জেস ড্যামকেও ছাড়িয়ে যেতে পারে, যা বর্তমানে বিশ্বের সবচেয়ে বড় জলবিদ্যুৎ প্রকল্প।

সিনহুয়ার তথ্য অনুযায়ী, এই ড্যাম থেকে উৎপাদিত বিদ্যুৎ চীনের অন্যান্য অঞ্চলে সরবরাহ করা হবে, তবে তিব্বতের স্থানীয় বিদ্যুৎ চাহিদাও এতে মেটানো হবে। প্রকল্পের আওতায় মোট পাঁচটি হাইড্রোপাওয়ার স্টেশন নির্মাণের পরিকল্পনা রয়েছে। ব্যয় ধরা হয়েছে প্রায় ১.২ ট্রিলিয়ন ইউয়ান বা ১৬৭.১ বিলিয়ন মার্কিন ডলার।

তবে চীনের এই উদ্যোগে উদ্বিগ্ন ভারত। কারণ ব্রহ্মপুত্র নদ ভারত ও বাংলাদেশের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি আন্তর্জাতিক নদী। ভারত মনে করছে, উজানে এমন বড় ড্যাম নির্মাণ নিচু অববাহিকার দেশগুলোর পানির নিরাপত্তা ও পরিবেশের ওপর গভীর প্রভাব ফেলতে পারে।

ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, আমাদের স্বার্থ রক্ষায় প্রয়োজনীয় সব পদক্ষেপ নেওয়া হবে। পাশাপাশি চীনকে অনুরোধ জানানো হয়েছে, যেন ভাটির দেশগুলোর স্বার্থ যেন কোনোভাবেই ক্ষতিগ্রস্ত না হয়।

চীন অবশ্য দাবি করছে, এই প্রকল্প নদীর ভাটিতে কোনো নেতিবাচক প্রভাব ফেলবে না এবং তারা ভাটির দেশগুলোর সঙ্গে যোগাযোগ রক্ষা করবে। কিন্তু বিশেষজ্ঞ এবং পরিবেশবাদীরা মনে করছেন, তিব্বতের মতো পরিবেশগতভাবে সংবেদনশীল এলাকায় এ ধরনের বিশাল অবকাঠামো প্রকল্প অপূরণীয় ক্ষতি ডেকে আনতে পারে।

উল্লেখ্য, ভারত ও চীন উভয়েই দীর্ঘ বিতর্কিত সীমান্ত ভাগাভাগি করছে, যার ফলে দুই দেশের মধ্যে ভূরাজনৈতিক উত্তেজনা প্রায়ই চরমে পৌঁছায়। এই পরিস্থিতিতে ব্রহ্মপুত্রের উজানে চীনের মেগা-ড্যাম প্রকল্প নতুন করে দ্বিপক্ষীয় উদ্বেগ বাড়াচ্ছে।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 SomoyerKonthodhoni
Theme Dwonload From ThemesBazar.Com