সোমবার, ০৬:১৯ পূর্বাহ্ন, ০৩ অগাস্ট ২০২৬, ১৯শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ , ই-পেপার
নোটিশ :
মানব সেবায় নিয়োজিত অলাভজনক সেবা প্রদানকারী সংবাদ তথ্য প্রতিষ্ঠান।
শিরোনাম :
মাদকব্যবসায়ীদের ও মাদকসেবীর হামলায় গৌরনদী প্রেসক্লাবের সম্পাদকসহ আহত ২ সারা দেশে নিরাপদ পর্যটন নিশ্চিতে সবাইকে এগিয়ে আসার আহ্বান পর্যটনমন্ত্রীর পরিচ্ছন্নতাকর্মীদের সঙ্গে স্থানীয়দের সংঘর্ষ, ডিএনসিসি প্রশাসক ও এমপির ওপর হামলার অভিযোগ সৌদি জোটে যোগদান ইরানকে আঘাত করা নয়: প্রধানমন্ত্রীর পররাষ্ট্র উপদেষ্টা তরুণ উদ্ভাবকরাই বাংলাদেশের ভবিষ্যৎ : প্রধানমন্ত্রী মহাসড়কে দিনেদুপুরে বাসে ডাকাতি, গুলিবিদ্ধসহ আহত ৩ রাজধানীতে পরিদর্শনে গিয়ে ‘হামলার শিকার’ ডিএনসিসি প্রশাসক ও এমপি গার্মেন্টস কর্মীকে হত্যা মামলায় প্রেমিকের মৃত্যুদণ্ড রিজেন্টের সাহেদকে এক বছরের সাজার মামলায় গ্রেপ্তার দেখানো হলো ১২ কেজির এলপিজি সিলিন্ডারের দাম বাড়ল

জুলাই-আগষ্ট গণ অদ্ভুত্থানের শহীদদের স্মরনে গৌরনদীতে বৃক্ষরোপন কর্মসূচী পালিত

সময়ের কণ্ঠধ্বনি ডেস্ক:
  • আপডেট টাইম : শনিবার, ১৯ জুলাই, ২০২৫
  • ৭৮ বার পঠিত

জুলাই-আগষ্ট গণঅদ্ভুত্থানের শহীদদের স্মরনে “এক শহীদ এক বৃক্ষ” কর্মসূচীর আওতায় শনিবার দুপুরে বরিশাল জেলা প্রশাসন ও সামাজিক বন বিভাগ বরিশালের উদ্যোগে গৌরনদীতে বৃক্ষরোপন কর্মসূচী পালিত হয়েছে। জুলাই-আগষ্টের আন্দোলনে গৌরনদীর ৩ জন শহীদের বাড়িতে এ বৃক্ষ রোপন কর্মসূচী পালন করা হয়।
এ উপলক্ষে শনিবার দুপুর সাড়ে ১২টায় উপজেলার হোসনাবাদ গ্রামের শহীদ জামাল হোসেন সিকদারের বাড়িতে তার কবরের পাশে একটি জলপাই গাছ। কালনা গ্রামের শহীদ ইমরান খলিফার বাড়িতে তার কবরের পাশে একটি জাম গাছ ও পশ্চিম শাওড়া গ্রামের শহীদ ইলিয়াস খানের বাড়িতে তার কবরের পাশে একটি কাঠাল গাছের চারা রোপন করা হয়।
এ গাছের চারাগুলো রোপন করেন বরিশালের অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) উপমা আরিসা এবং গৌরনদী উপজেলা নির্বাহী কর্মকর্তা রিফাত আরা মৌরি।
এ সময় উপস্থিত ছিলেন, গৌরনদী উপজেলা বন কর্মকর্তা মোঃ উজ্জল হোসেন, গৌরনদী উপজেলা বিএনপির যুগ্ন আহবায়ক মোঃ আকবর মোল্লা, শহীদ ইমরান খলিফার পিতা অবসরপ্রাপ্ত সেনা সদস্য মোঃ নজরুল ইসলাম খলিফা, শহীদ ইমরানের চাচা গৌরনদী উপজেলা বিএনপির যুগ্ন আহবায়ক মোঃ শামিম খলিফা ও যুবদল নেতা মোঃ নাসরুল খলিফা, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের প্রতিনিধি মোর্শেদ হাসান, শহীদ ইলিয়াস খানের পিতা, মোঃ ফারুক খান, মা রেখা বেগম, শহীদ জামালের মা, খালা ও ফুপুরা।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 SomoyerKonthodhoni
Theme Dwonload From ThemesBazar.Com