সোমবার, ০৭:০৩ পূর্বাহ্ন, ০৩ অগাস্ট ২০২৬, ১৯শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ , ই-পেপার
নোটিশ :
মানব সেবায় নিয়োজিত অলাভজনক সেবা প্রদানকারী সংবাদ তথ্য প্রতিষ্ঠান।
শিরোনাম :
মাদকব্যবসায়ীদের ও মাদকসেবীর হামলায় গৌরনদী প্রেসক্লাবের সম্পাদকসহ আহত ২ সারা দেশে নিরাপদ পর্যটন নিশ্চিতে সবাইকে এগিয়ে আসার আহ্বান পর্যটনমন্ত্রীর পরিচ্ছন্নতাকর্মীদের সঙ্গে স্থানীয়দের সংঘর্ষ, ডিএনসিসি প্রশাসক ও এমপির ওপর হামলার অভিযোগ সৌদি জোটে যোগদান ইরানকে আঘাত করা নয়: প্রধানমন্ত্রীর পররাষ্ট্র উপদেষ্টা তরুণ উদ্ভাবকরাই বাংলাদেশের ভবিষ্যৎ : প্রধানমন্ত্রী মহাসড়কে দিনেদুপুরে বাসে ডাকাতি, গুলিবিদ্ধসহ আহত ৩ রাজধানীতে পরিদর্শনে গিয়ে ‘হামলার শিকার’ ডিএনসিসি প্রশাসক ও এমপি গার্মেন্টস কর্মীকে হত্যা মামলায় প্রেমিকের মৃত্যুদণ্ড রিজেন্টের সাহেদকে এক বছরের সাজার মামলায় গ্রেপ্তার দেখানো হলো ১২ কেজির এলপিজি সিলিন্ডারের দাম বাড়ল

এবারে আমাদের লক্ষ‍্য সংসদ ভবন-বরিশালে এনসিপির পদসভায় নাহিদ

সময়ের কণ্ঠধ্বনি ডেস্ক:
  • আপডেট টাইম : মঙ্গলবার, ১৫ জুলাই, ২০২৫
  • ৯৬ বার পঠিত
বরিশালে  পথসভায় এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, পাঁচই আগস্ট আমাদের লক্ষ‍্য ছিল গণভবন এবারে আমাদের লক্ষ‍্য সংসদ ভবন। আজ মঙ্গলবার রাত ৮টায় বরিশালে পথসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। নগরীর ফজলুল হক অ্যাভিনিউতে নগর ভবনের সামনে এই পথসভা অনুষ্ঠিত হয়। সভায় হাসানাত আব্দুল্লাহ নির্বাচন কমিশনকে উদ্দেশ্য করে বলেন, আপনি যদি আওয়ামী লীগকে মিন করে ইনক্লুসিভ নির্বাচন বলে থাকেন, তাহলে হাসিনা গেছে যে পথে আপনারাও যাবেন সে পথে। এই সিলেক্টিভ নির্বাচন কমিশন দিয়ে গ্রহনযোগ্য নির্বাচন সম্ভব নয়। দেশ গড়তে জুলাই পদযাত্রার অংশ হিসেবে ১৫ তম দিনে বরিশালে পদযাত্রা করেছে এনসিপি। সন্ধ্যা সাড়ে ৮ টায় গাড়ি বহর নিয়ে বরিশালের হাসপাতাল রোডে ল কলেজ এলাকায় আসেন নেতৃবৃন্দ। সেখান থেকে পদযাত্রা শুরু করে নগরীর সদর রোড হয়ে ফজলুল হক অ্যাভিনিউ সভা মঞ্চে গিয়ে পথসভায় মিলিত হয়। এসময় আরও উপস্থিত ছিলেন, দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ, উত্তরাঞ্চল সংগঠক সারজিস আলম, সিনিয়র যুগ্ম আহ্বায়ক সামান্তা শারমিন, যুগ্ম সদস্য সচিব ডা তাসনিম জারা, যুগ্ম মুখ্য সংগঠক ডা মাহমুদা মিতুসহ অন্যান্য কেন্দ্রীয় ও স্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। এর আগে দুপুরে তারা ভোলায় পদযাত্রায় অংশ নেন। আগামীকাল গোপালগঞ্জে পদযাত্রা করার কথা রয়েছে।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 SomoyerKonthodhoni
Theme Dwonload From ThemesBazar.Com