শনিবার, ০৫:০৬ পূর্বাহ্ন, ২২ অগাস্ট ২০২৬, [bangla_date] , ই-পেপার
নোটিশ :
মানব সেবায় নিয়োজিত অলাভজনক সেবা প্রদানকারী সংবাদ তথ্য প্রতিষ্ঠান।
শিরোনাম :
বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি নির্বাচিত হওয়ায় মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন গৌরনদীতে সীরাতুন্নবী (সা.) উপলক্ষে বর্ণাঢ্য ওয়াজ ও দোয়া মাহফিল  গৌরনদীতে সীরাতুন্নবী (সা.) উপলক্ষে বর্ণাঢ্য ওয়াজ ও দোয়া মাহফিল  গৌরনদীতে ব্র্যাকের ”আনলকিং ফাইন্যান্সিয়াল সলিউশনস ফর ইয়ুথ এন্টারপ্রাইজ ডেভেলপমেন্ট” প্রকল্পের সমাপনী সভা গৌরনদীতে ব্র্যাকের যুব উদ্যোক্তা উন্নয়ন প্রকল্পের সমাপনী সভা গৌরনদীতে ইয়াবা কেনার অভিযোগে কলেজ কর্মচারীকে গণধোলাই তরুণদের দক্ষতা উন্নয়নের স্পৃহা জাতীয় স্বার্থমুখী হতে হবে: তথ্য ও সম্প্রচার মন্ত্রী মৎস্য পক্ষ উপলক্ষে গৌরনদীতে মৎস্যজীবিদের ক্রীড়া প্রতিযোগীতা ও পুরস্কার বিতরন জুলাই বিপ্লব খালেদা জিয়ার দীর্ঘ গণতান্ত্রিক আন্দোলনের সফল পরিণতি: আইনমন্ত্রী    জলাবদ্ধতায় চরম দুর্ভোগে  গৌরনদী পৌরবাসী, বাড়ছে স্বাস্থ্যঝুঁকি

যুক্তরাষ্ট্রে নার্সিংহোমে আগুনে নিহত ৯

সময়ের কণ্ঠধ্বনি ডেস্ক:
  • আপডেট টাইম : মঙ্গলবার, ১৫ জুলাই, ২০২৫
  • ৮৪ বার পঠিত

যুক্তরাষ্ট্রের এক নার্সিংহোমে আগুন লেগেছে। এই ঘটনায় ৯ জন নিহত হয়েছেন। স্থানীয় কর্তৃপক্ষ সোমবার (১৪ জুলাই) জানায়, উত্তর-পূর্ব ম্যাসাচুসেটস অঙ্গরাজ্যের একটি নার্সিং হোমে রাতের বেলায় অগ্নিকাণ্ডে ৯জন নিহত হয়েছেন। বার্তা সংস্থা এএফপির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

ফল রিভারের অগ্নিনির্বাপণ প্রধান জেফ্রি বেকন সাংবাদিকদের বলেন, স্থানীয় সময় রবিবার (১৩ জুলাই) রাতে ফল রিভার শহরের একটি সহায়ক আবাসিক কেন্দ্রে আগুন লাগার ঘটনা ‘একটি অবর্ণনীয় ট্র্যাজেডি’।

বেকন বলেন, গত রাতে এই ভবনে ৯জন প্রাণ হারিয়েছেন। ক্ষতিগ্রস্তদের প্রতি তিনি গভীর সমবেদনা প্রকাশ করেছেন। স্থানীয় গণমাধ্যমের ফুটেজে দেখা গেছে, স্ট্রেচারে করে লোকজনকে ঘটনাস্থল থেকে সরিয়ে নেওয়া হচ্ছে।

বেকন জানান, দুর্ঘটনায় একজনের অবস্থা এখনও আশঙ্কাজনক। ৩০ জনেরও বেশি মানুষকে হাসপাতালে নিয়ে যাওয়া হয় এবং উদ্ধার অভিযানে বেশ কয়েকজনকে উদ্ধার করা হয়েছে।

উদ্ধার কাজের সময় অগ্নিকাণ্ডে আহত হওয়া পাঁচ উদ্ধারকর্মীকে হাসপাতালে ভর্তি করা হলে প্রাথমিক চিকিৎসার পর তাদের ছেড়ে দেওয়া হয়েছে।

গ্যাব্রিয়েল হাউজ নামের ওই নার্সিং হোমে প্রায় ৭০ জন থাকতেন। কী কারণে ওই অগ্নিকাণ্ড ঘটেছে তা এখনো জানা যায়নি। এ বিষয়ে তদন্ত শুরু হয়েছে।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 SomoyerKonthodhoni
Theme Dwonload From ThemesBazar.Com