শনিবার, ০৫:০৫ পূর্বাহ্ন, ২২ অগাস্ট ২০২৬, [bangla_date] , ই-পেপার
নোটিশ :
মানব সেবায় নিয়োজিত অলাভজনক সেবা প্রদানকারী সংবাদ তথ্য প্রতিষ্ঠান।
শিরোনাম :
বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি নির্বাচিত হওয়ায় মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন গৌরনদীতে সীরাতুন্নবী (সা.) উপলক্ষে বর্ণাঢ্য ওয়াজ ও দোয়া মাহফিল  গৌরনদীতে সীরাতুন্নবী (সা.) উপলক্ষে বর্ণাঢ্য ওয়াজ ও দোয়া মাহফিল  গৌরনদীতে ব্র্যাকের ”আনলকিং ফাইন্যান্সিয়াল সলিউশনস ফর ইয়ুথ এন্টারপ্রাইজ ডেভেলপমেন্ট” প্রকল্পের সমাপনী সভা গৌরনদীতে ব্র্যাকের যুব উদ্যোক্তা উন্নয়ন প্রকল্পের সমাপনী সভা গৌরনদীতে ইয়াবা কেনার অভিযোগে কলেজ কর্মচারীকে গণধোলাই তরুণদের দক্ষতা উন্নয়নের স্পৃহা জাতীয় স্বার্থমুখী হতে হবে: তথ্য ও সম্প্রচার মন্ত্রী মৎস্য পক্ষ উপলক্ষে গৌরনদীতে মৎস্যজীবিদের ক্রীড়া প্রতিযোগীতা ও পুরস্কার বিতরন জুলাই বিপ্লব খালেদা জিয়ার দীর্ঘ গণতান্ত্রিক আন্দোলনের সফল পরিণতি: আইনমন্ত্রী    জলাবদ্ধতায় চরম দুর্ভোগে  গৌরনদী পৌরবাসী, বাড়ছে স্বাস্থ্যঝুঁকি

ইতিহাসের সর্বোচ্চ দামে বিটকয়েন

সময়ের কণ্ঠধ্বনি ডেস্ক:
  • আপডেট টাইম : মঙ্গলবার, ১৫ জুলাই, ২০২৫
  • ৮০ বার পঠিত

বিশ্বের সবচেয়ে জনপ্রিয় ক্রিপ্টোকারেন্সি বিটকয়েন আবারও রেকর্ড গড়ল।

১৪ জুলাই সকালে এশিয়ার বাজারে এর দাম ১ লাখ ২২ হাজার ৮৯০ ডলারে পৌঁছেছে-যা ইতিহাসের সর্বোচ্চ। বছরের শুরু থেকে এখন পর্যন্ত প্রায় ২৯ শতাংশ দাম বেড়েছে এ ডিজিটাল মুদ্রার।
বিশ্লেষকদের মতে, যুক্তরাষ্ট্রে নীতিমালার অগ্রগতি এবং প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সরাসরি সমর্থন বিটকয়েনের এ ঊর্ধ্বগতির মূল কারণ।

চলতি সপ্তাহে মার্কিন প্রতিনিধি পরিষদে ‘জিনিয়াস অ্যাক্ট’, ‘ক্ল্যারিটি অ্যাক্ট’ এবং ‘অ্যান্টি-সিবিডিসি সার্ভেইলেন্স অ্যাক্ট’ নিয়ে আলোচনা শুরু হয়েছে।

এর মাধ্যমে ডিজিটাল অ্যাসেট খাতের জন্য একটি পূর্ণাঙ্গ আইনগত কাঠামো গড়ে তোলার উদ্যোগ নেওয়া হচ্ছে।

আইজি মার্কেটস বিশ্লেষক টনি সাইকামোর ভাষায়, ‘প্রাতিষ্ঠানিক চাহিদা, ভবিষ্যৎ লাভের প্রত্যাশা এবং ট্রাম্পের সমর্থন-সব মিলে বিটকয়েন এখন এক ইতিবাচক ঝড়ের মাঝে।’

তার মতে, ১ লাখ ২৫ হাজার ডলারের মাইলফলক ছোঁয়াও এখন সময়ের ব্যাপার মাত্র।

এ উত্থানের প্রভাব পড়েছে পুরো ক্রিপ্টো বাজারে। ইথার, রিপল এবং সোলানাসহ বেশিরভাগ টোকেনের দাম গড়ে ২-৩ শতাংশ বেড়েছে। বাজারমূল্য দাঁড়িয়েছে প্রায় ৩.৭৮ ট্রিলিয়ন ডলার।

হংকংয়ের বাজারেও স্পট বিটকয়েন ও ইথার ইটিএফগুলোর দাম রেকর্ড উচ্চতায়। সব মিলিয়ে, ‘ক্রিপ্টো সপ্তাহে’ দুনিয়া যেন নতুন এক ডিজিটাল যুগের অপেক্ষায়।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 SomoyerKonthodhoni
Theme Dwonload From ThemesBazar.Com