শনিবার, ০৫:০৬ পূর্বাহ্ন, ২২ অগাস্ট ২০২৬, [bangla_date] , ই-পেপার
নোটিশ :
মানব সেবায় নিয়োজিত অলাভজনক সেবা প্রদানকারী সংবাদ তথ্য প্রতিষ্ঠান।
শিরোনাম :
বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি নির্বাচিত হওয়ায় মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন গৌরনদীতে সীরাতুন্নবী (সা.) উপলক্ষে বর্ণাঢ্য ওয়াজ ও দোয়া মাহফিল  গৌরনদীতে সীরাতুন্নবী (সা.) উপলক্ষে বর্ণাঢ্য ওয়াজ ও দোয়া মাহফিল  গৌরনদীতে ব্র্যাকের ”আনলকিং ফাইন্যান্সিয়াল সলিউশনস ফর ইয়ুথ এন্টারপ্রাইজ ডেভেলপমেন্ট” প্রকল্পের সমাপনী সভা গৌরনদীতে ব্র্যাকের যুব উদ্যোক্তা উন্নয়ন প্রকল্পের সমাপনী সভা গৌরনদীতে ইয়াবা কেনার অভিযোগে কলেজ কর্মচারীকে গণধোলাই তরুণদের দক্ষতা উন্নয়নের স্পৃহা জাতীয় স্বার্থমুখী হতে হবে: তথ্য ও সম্প্রচার মন্ত্রী মৎস্য পক্ষ উপলক্ষে গৌরনদীতে মৎস্যজীবিদের ক্রীড়া প্রতিযোগীতা ও পুরস্কার বিতরন জুলাই বিপ্লব খালেদা জিয়ার দীর্ঘ গণতান্ত্রিক আন্দোলনের সফল পরিণতি: আইনমন্ত্রী    জলাবদ্ধতায় চরম দুর্ভোগে  গৌরনদী পৌরবাসী, বাড়ছে স্বাস্থ্যঝুঁকি

বিয়ে বর্হিভূত সম্পর্কের বলি: গোপনে ৮০০ নবজাতককে গণকবর

সময়ের কণ্ঠধ্বনি ডেস্ক:
  • আপডেট টাইম : সোমবার, ১৪ জুলাই, ২০২৫
  • ১১৭ বার পঠিত

কোন সমাধিস্থলের রেকর্ড নেই। কোন সমাধিফলক নেই। কোন স্মৃতিস্তম্ভ নেই। ২০১৪ সালের আগে পর্যন্ত কিছুই ছিল না।

ওই বছর একজন অপেশাদার ইতিহাসবিদ আয়ারল্যান্ডের পশ্চিমে কাউন্টি গ্যালওয়ের টুয়ামের পরিত্যাক্ত নর্দমায় একটি গণকবর আবিষ্কার করেছিলেন, যেখানে শত শত শিশু ছিল বলে মনে করা হয়।
এই এলাকাটি একসময় সেইন্ট মেরি’স চিলড্রেনস হোমের জায়গায় ছিল। এটি ছিল একটি গির্জা পরিচালিত প্রতিষ্ঠান যেখানে ১৯২৫ থেকে ১৯৬১ সালের মধ্যে হাজার হাজার নারী ও শিশু বাস করত।

সম্প্রতি জানা যায়, এখানে প্রায় ৮০০ আইরিশ শিশুকে গণকবর দেওয়া হয়েছে। সবার অগোচরে এতো শিশুকে কবর দেওয়ার কারণ কী?

সিএনএন জানিয়েছে, বিংশ শতাব্দীর বেশিরভাগ সময় ধরে টুয়ামের এই প্রতিষ্ঠানটিতে এমন নারীদের পাঠানো হতো যারা বিবাহ বর্হিভূত সম্পর্কের কারণে গর্ভবতী হয়ে পড়েছে। তাদেরকে গোপনে সন্তান জন্মদানের জন্য এখানে পাঠানো হত।

সন্তান জন্মের পর মহিলাদের প্রায়শই জোর করে তাদের সন্তানদের থেকে আলাদা করা হত। কিছু শিশুকে আয়ারল্যান্ড, যুক্তরাজ্য বা মার্কিন যুক্তরাষ্ট্র, কানাডা এবং অস্ট্রেলিয়ার মতো দূরবর্তী স্থানে পাঠিয়ে দেওয়া হতো দত্তক নিতে ইচ্ছুক পরিবারের কাছে।

কিন্তু মায়ের থেকে বিচ্ছিন্ন হওয়ার পরে শত শত শিশু মারা যেত এবং তাদের দেহাবশেষ মাটিচাপা দেওয়া হত। তাদের মায়েরা প্রায়শই জানতেন না যে তাদের শিশুদের আসলে কী হয়েছিল।

সোমবার আইরিশ এবং আন্তর্জাতিক ফরেনসিক বিশেষজ্ঞদের একটি দল টুয়ামের গণকবরটি খনন শুরু করবে। এখানে ৭৯৬ শিশুর দেহাবশেষ থাকাতে পারে বলে ধারণা করা হচ্ছে। দুই বছর ধরে এই খননকাজ চলবে।

১৯২২ থেকে ১৯৯৮ সাল পর্যন্ত ক্যাথলিক চার্চ এবং আয়ারল্যান্ড সরকার অবিবাহিত মহিলাদের শাস্তি দিতে বেশ কিছু প্রতিষ্ঠান প্রতিষ্ঠা করেছিল। এসব প্রতিষ্ঠানের চারপাশ উঁচু দেয়াল দিয়ে ঘেরা থাকতো। এসব ভবনে মা ও শিশুদের একে অপরের থেকে আলাদা করা হত।

অনেক নারীকে সন্তান জন্মদানের পর ক্যাথলিক-পরিচালিত ম্যাগডালিন লন্ড্রিতে পাঠানো হত। সেখানে তাদের অবৈতনিক কর্মী হিসেবে আটক রাখা হত। মায়ের থেকে বিচ্ছিন্ন অনেক শিশুই শেষ পর্যন্ত বেঁচে থাকেনি। টুয়াম হোমসহ এই প্রতিষ্ঠানগুলোতে কমপক্ষে ৯ হাজার শিশু মারা গিয়েছিল।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 SomoyerKonthodhoni
Theme Dwonload From ThemesBazar.Com