সোমবার, ০৮:৫১ পূর্বাহ্ন, ০৩ অগাস্ট ২০২৬, ১৯শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ , ই-পেপার
নোটিশ :
মানব সেবায় নিয়োজিত অলাভজনক সেবা প্রদানকারী সংবাদ তথ্য প্রতিষ্ঠান।
শিরোনাম :
মাদকব্যবসায়ীদের ও মাদকসেবীর হামলায় গৌরনদী প্রেসক্লাবের সম্পাদকসহ আহত ২ সারা দেশে নিরাপদ পর্যটন নিশ্চিতে সবাইকে এগিয়ে আসার আহ্বান পর্যটনমন্ত্রীর পরিচ্ছন্নতাকর্মীদের সঙ্গে স্থানীয়দের সংঘর্ষ, ডিএনসিসি প্রশাসক ও এমপির ওপর হামলার অভিযোগ সৌদি জোটে যোগদান ইরানকে আঘাত করা নয়: প্রধানমন্ত্রীর পররাষ্ট্র উপদেষ্টা তরুণ উদ্ভাবকরাই বাংলাদেশের ভবিষ্যৎ : প্রধানমন্ত্রী মহাসড়কে দিনেদুপুরে বাসে ডাকাতি, গুলিবিদ্ধসহ আহত ৩ রাজধানীতে পরিদর্শনে গিয়ে ‘হামলার শিকার’ ডিএনসিসি প্রশাসক ও এমপি গার্মেন্টস কর্মীকে হত্যা মামলায় প্রেমিকের মৃত্যুদণ্ড রিজেন্টের সাহেদকে এক বছরের সাজার মামলায় গ্রেপ্তার দেখানো হলো ১২ কেজির এলপিজি সিলিন্ডারের দাম বাড়ল

ডিবি পুলিশকে কুপিয়ে জখম মাদক কারবারিদের, মামলা

সময়ের কণ্ঠধ্বনি ডেস্ক:
  • আপডেট টাইম : শনিবার, ৫ জুলাই, ২০২৫
  • ১০২ বার পঠিত

বরিশালের বাবুগঞ্জে ডিবি পুলিশের এক সদস্যসহ তিজনকে কুপিয়ে জখম করেছে মাদক কারবারিরা।

বৃহস্পতিবার বিকালে মাদকবিরোধী অভিযানে গেলে উপজেলার দেহেরগতি ইউনিয়নের দারোগারহাট এলাকায় এই ঘটনা ঘটে।

এ সময় হামলায় আহত হন ডিবি পুলিশের কনস্টেবল ইমরান। আহত অপর দু’জন হচ্ছেন- সাগর ও শাওন। তাদের বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

বাবুগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জহিরুল আলম বলেন, “মাদকবিরোধী অভিযানে ডিবি পুলিশের ওপর হামলার ঘটনায় এসআই গোলাম আজম বাদী হয়ে একটি নিয়মিত মামলা দায়ের করেছেন। মামলার নম্বর ০১, তারিখ ০৩-০৭-২৫। মামলায় সাগর নামে একজন নামীয় এবং আরও ৫/৬ জন অজ্ঞাতনামা ব্যক্তিকে আসামি করা হয়েছে।”

বরিশাল জেলা ডিবির পরিদর্শক মোস্তফা আনোয়ার জানান, দারোগারহাট এলাকার হারুন খার ফার্মের বাগানে অভিযানে গেলে মাদক কারবারি সাগর ও তার সহযোগীদের সঙ্গে পুলিশের ধস্তাধস্তি ও মারামারির ঘটনা ঘটে। এতে কনস্টেবল ইমরান চাকুর আঘাতে বাম গালসহ শরীরের তিনটি স্থানে জখম হন। একই ঘটনায় সাগর (২৭) ও শাওন (২৫) আহত হন।

এ ঘটনার পর অভিযুক্তরা পালিয়ে যায়। আহত তিনজনকেই সন্ধ্যায় শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। পালিয়ে যাওয়া মাদক কারবারিদের গ্রেফতারে অভিযান চলছে বলে জানিয়েছে ডিবি।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 SomoyerKonthodhoni
Theme Dwonload From ThemesBazar.Com