শনিবার, ০৭:১২ পূর্বাহ্ন, ২২ অগাস্ট ২০২৬, [bangla_date] , ই-পেপার
নোটিশ :
মানব সেবায় নিয়োজিত অলাভজনক সেবা প্রদানকারী সংবাদ তথ্য প্রতিষ্ঠান।
শিরোনাম :
বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি নির্বাচিত হওয়ায় মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন গৌরনদীতে সীরাতুন্নবী (সা.) উপলক্ষে বর্ণাঢ্য ওয়াজ ও দোয়া মাহফিল  গৌরনদীতে সীরাতুন্নবী (সা.) উপলক্ষে বর্ণাঢ্য ওয়াজ ও দোয়া মাহফিল  গৌরনদীতে ব্র্যাকের ”আনলকিং ফাইন্যান্সিয়াল সলিউশনস ফর ইয়ুথ এন্টারপ্রাইজ ডেভেলপমেন্ট” প্রকল্পের সমাপনী সভা গৌরনদীতে ব্র্যাকের যুব উদ্যোক্তা উন্নয়ন প্রকল্পের সমাপনী সভা গৌরনদীতে ইয়াবা কেনার অভিযোগে কলেজ কর্মচারীকে গণধোলাই তরুণদের দক্ষতা উন্নয়নের স্পৃহা জাতীয় স্বার্থমুখী হতে হবে: তথ্য ও সম্প্রচার মন্ত্রী মৎস্য পক্ষ উপলক্ষে গৌরনদীতে মৎস্যজীবিদের ক্রীড়া প্রতিযোগীতা ও পুরস্কার বিতরন জুলাই বিপ্লব খালেদা জিয়ার দীর্ঘ গণতান্ত্রিক আন্দোলনের সফল পরিণতি: আইনমন্ত্রী    জলাবদ্ধতায় চরম দুর্ভোগে  গৌরনদী পৌরবাসী, বাড়ছে স্বাস্থ্যঝুঁকি

মুম্বাইয়ের ১,৫০০ মসজিদের মাইক সরিয়েছে পুলিশ

সময়ের কণ্ঠধ্বনি ডেস্ক:
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ৩ জুলাই, ২০২৫
  • ৮২ বার পঠিত

মুম্বাইয়ের ১,৫০০ মসজিদের মাইক সরিয়ে নিয়েছে ভারতের পুলিশ প্রশাসন।

বুধবার (২ জুলাই) কাশ্মীর মিডিয়া সার্ভিসের এক প্রতিবেদনে একথা জানানো হয়।
প্রতিবেদনে বলা হয়, মহারাষ্ট্রের রাজ্য সরকারের নির্দেশে মুম্বাই পুলিশ মুম্বাইয়ের প্রায় ১,৫০০ মসজিদ এবং অন্যান্য ধর্মীয় প্রতিষ্ঠান থেকে লাউডস্পিকার সরিয়ে নিয়েছে।

মুম্বাই পুলিশ কমিশনার দেবিন ভারতী এই প্রসঙ্গে বলেন, পুলিশ সকল ধর্মের উপাসনালয়ে স্থাপিত লাউডস্পিকারের বিরুদ্ধে ব্যবস্থা নিয়েছে। শহরের ধর্মীয় স্থানগুলোকে লাউডস্পিকার মুক্ত করেছে।

ভারতী নিশ্চিত করেছেন যে, মুম্বাই এবং এর আশেপাশের এলাকা জুড়ে শত শত মসজিদ এবং অন্যান্য উপাসনালয় থেকে লাউডস্পিকার সরিয়ে ফেলা হয়েছে। রাজনৈতিক, সামাজিক এবং সম্প্রদায়ের নেতাদের সাথে বারবার আলোচনার পরে এই পদক্ষেপ নেওয়া হয়েছে বলে তিনি উল্লেখ করেন।

পুলিশ কমিশনার স্পষ্ট করে বলেন, যেখানে যেখানে লাউডস্পিকারগুলো নামিয়ে ফেলা হয়েছে সেখানে পুনরায় লাউডস্পিকার যুক্ত করা যাবে না। শুধুমাত্র ধর্মীয় উৎসবের সময়, তাও আবেদন ও শব্দ দূষণ আইন অনুসারে অস্থায়ীভাবে লাউডস্পিকার ব্যবহারের অনুমতি দেওয়া হবে।

সংবাদমাধ্যমের তথ্যমতে, উগ্র হিন্দুত্ববাদীদের পাশাপাশি রাজনৈতিকভাবে চাপের মুখে পড়ায় পুলিশ মুম্বাই জুড়ে মসজিদের লাউডস্পিকার খুলে নিচ্ছে বলে অভিযোগ জানিয়েছে স্থানীয় মুসলিমরা।

তবে মুম্বাই পুলিশ দাবী করছে যে, তারা সরকার ও আদালতের নির্দেশনা অনুসরণ করছেন। কোনো উপাসনালয় যেনো শব্দের মাত্রা সংক্রান্ত নিয়ম লঙ্ঘন না করতে পারে তা নিশ্চিত করতেও তারা বদ্ধপরিকর।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 SomoyerKonthodhoni
Theme Dwonload From ThemesBazar.Com