শনিবার, ০৭:১২ পূর্বাহ্ন, ২২ অগাস্ট ২০২৬, [bangla_date] , ই-পেপার
নোটিশ :
মানব সেবায় নিয়োজিত অলাভজনক সেবা প্রদানকারী সংবাদ তথ্য প্রতিষ্ঠান।
শিরোনাম :
বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি নির্বাচিত হওয়ায় মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন গৌরনদীতে সীরাতুন্নবী (সা.) উপলক্ষে বর্ণাঢ্য ওয়াজ ও দোয়া মাহফিল  গৌরনদীতে সীরাতুন্নবী (সা.) উপলক্ষে বর্ণাঢ্য ওয়াজ ও দোয়া মাহফিল  গৌরনদীতে ব্র্যাকের ”আনলকিং ফাইন্যান্সিয়াল সলিউশনস ফর ইয়ুথ এন্টারপ্রাইজ ডেভেলপমেন্ট” প্রকল্পের সমাপনী সভা গৌরনদীতে ব্র্যাকের যুব উদ্যোক্তা উন্নয়ন প্রকল্পের সমাপনী সভা গৌরনদীতে ইয়াবা কেনার অভিযোগে কলেজ কর্মচারীকে গণধোলাই তরুণদের দক্ষতা উন্নয়নের স্পৃহা জাতীয় স্বার্থমুখী হতে হবে: তথ্য ও সম্প্রচার মন্ত্রী মৎস্য পক্ষ উপলক্ষে গৌরনদীতে মৎস্যজীবিদের ক্রীড়া প্রতিযোগীতা ও পুরস্কার বিতরন জুলাই বিপ্লব খালেদা জিয়ার দীর্ঘ গণতান্ত্রিক আন্দোলনের সফল পরিণতি: আইনমন্ত্রী    জলাবদ্ধতায় চরম দুর্ভোগে  গৌরনদী পৌরবাসী, বাড়ছে স্বাস্থ্যঝুঁকি

ইহুদীদের নতুন ঠিকানা সাইপ্রাস…

সময়ের কণ্ঠধ্বনি ডেস্ক:
  • আপডেট টাইম : সোমবার, ৩০ জুন, ২০২৫
  • ১০৭ বার পঠিত

ইতিহাস জুড়ে ফিলিস্তিনে জোরপূর্বক ভূমি দখলের মাধ্যমে সংকট সৃষ্টি করেছে জায়নবাদীরা।

সেই দীর্ঘস্থায়ী সংকটের মাঝেই এবার ইউরোপের ছোট দ্বীপরাষ্ট্র সাইপ্রাসে বিপুল পরিমাণ জমি ও সম্পত্তি কিনছে ইসরায়েলি নাগরিকরা। এতে দেশটির রাজনৈতিক অঙ্গনে এবং সাধারণ নাগরিকদের মধ্যে চরম উদ্বেগ দেখা দিয়েছে।

দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় ইহুদি জনগোষ্ঠীর অন্যতম বড় আশ্রয়স্থল ছিল সাইপ্রাস। ইরান-ইসরায়েল সাম্প্রতিক উত্তেজনার সময়ও হাজার হাজার ইহুদি এ দেশেই আশ্রয় নিয়েছিল।

এমনকি জানা যায়, অতীতে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু পর্যন্ত সাইপ্রাসে পালিয়ে ছিলেন। ফলে ঐতিহাসিকভাবেই দুই দেশের সম্পর্ক ঘনিষ্ঠ।

তবে ইদানীং সাইপ্রাসের রিয়েল এস্টেট বাজারে ইসরায়েলিদের অস্বাভাবিক হারে সম্পত্তি কেনাবেচা নতুন করে উদ্বেগের কারণ হয়ে দাঁড়িয়েছে। দেশটির বামপন্থী রাজনৈতিক দল আকেল পার্টি এ নিয়ে সরব হয়েছে।

দলের শীর্ষ নেতা স্টেফানো সাইবিসি স্থানীয় একটি রেডিওতে বলেন, “ইসরায়েলিরা এখন লিমাসোল ও লারনাকা অঞ্চলে ‘গেটেড কমিউনিটি’ গড়ে তুলছে—যেখানে কেবল তারাই বসবাস করতে পারবে।

সেখানে ইতোমধ্যেই জায়নবাদী স্কুল ও ইহুদি উপাসনালয় (সিনাগগ) নির্মাণের কাজ চলছে। অথচ প্রশাসন সবকিছু জেনেও নীরব।”

সাইপ্রাস ইউরোপীয় ইউনিয়নের সদস্য দেশ হওয়ায় অন্যান্য ইউরোপীয়দের জন্য জমি কেনা সহজ হলেও, ইসরায়েলের মতো বাইরের দেশের নাগরিকদের জন্য তা নিয়মতান্ত্রিকভাবে কঠিন।

এরপরও ইসরায়েলিদের সম্পত্তি ক্রয়ের মাত্রা যেভাবে বেড়েছে, তা গভীর উদ্বেগের বিষয় হয়ে দাঁড়িয়েছে।

সাইপ্রাস সরকারের তথ্য অনুযায়ী, ২০২১ সাল থেকে ২০২৫ সালের জানুয়ারি পর্যন্ত শুধু লারনাকা শহরেই ইসরায়েলি নাগরিকরা কিনেছেন ১,৪০৬টি স্থাবর সম্পত্তি।

এর মধ্যে ৪৮১টি সম্পত্তির মালিকানা দলিলও তারা পেয়েছে।

লিমাসোল শহরেও চিত্র ভিন্ন নয়—সেখানে ১,১৫৪টি সম্পত্তি কিনেছেন ইসরায়েলিরা, যার ৫১১টির মালিকানা তারা ইতিমধ্যে পেয়েছেন।

এই অবস্থায় আকেল পার্টি ‘গোল্ডেন ভিসা’ প্রক্রিয়ার কড়া সংস্কার চেয়ে নতুন আইন প্রস্তাব করেছে।

এই ভিসার আওতায় ইইউর বাইরের নাগরিকরা ৩ লাখ ইউরো মূল্যের সম্পত্তি বা কোম্পানির শেয়ার কিনলেই সাইপ্রাসে বসবাসের অনুমতি পান।

দলটি দাবি করেছে, তৃতীয় বিশ্বের নাগরিকদের জমি ক্রয় প্রক্রিয়াও কঠোর নজরদারির আওতায় আনতে হবে।

আকেল নেতারা সতর্ক করেছেন, “এই প্রবণতা চলতে থাকলে সাইপ্রাসের ভূখণ্ড ধীরে ধীরে বিদেশিদের দখলে চলে যাবে, বিশেষ করে ইসরায়েলিদের হাতে।

এখনই নিয়ন্ত্রণমূলক পদক্ষেপ না নিলে ভবিষ্যতে এই দ্বীপ রাষ্ট্রকেও ‘নতুন ফিলিস্তিন’ হিসেবে দেখতে হতে পারে।”

https://www.youtube.com/watch?v=2Rcg3l_6RfI

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 SomoyerKonthodhoni
Theme Dwonload From ThemesBazar.Com