শনিবার, ০৮:০৪ পূর্বাহ্ন, ২২ অগাস্ট ২০২৬, [bangla_date] , ই-পেপার
নোটিশ :
মানব সেবায় নিয়োজিত অলাভজনক সেবা প্রদানকারী সংবাদ তথ্য প্রতিষ্ঠান।
শিরোনাম :
বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি নির্বাচিত হওয়ায় মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন গৌরনদীতে সীরাতুন্নবী (সা.) উপলক্ষে বর্ণাঢ্য ওয়াজ ও দোয়া মাহফিল  গৌরনদীতে সীরাতুন্নবী (সা.) উপলক্ষে বর্ণাঢ্য ওয়াজ ও দোয়া মাহফিল  গৌরনদীতে ব্র্যাকের ”আনলকিং ফাইন্যান্সিয়াল সলিউশনস ফর ইয়ুথ এন্টারপ্রাইজ ডেভেলপমেন্ট” প্রকল্পের সমাপনী সভা গৌরনদীতে ব্র্যাকের যুব উদ্যোক্তা উন্নয়ন প্রকল্পের সমাপনী সভা গৌরনদীতে ইয়াবা কেনার অভিযোগে কলেজ কর্মচারীকে গণধোলাই তরুণদের দক্ষতা উন্নয়নের স্পৃহা জাতীয় স্বার্থমুখী হতে হবে: তথ্য ও সম্প্রচার মন্ত্রী মৎস্য পক্ষ উপলক্ষে গৌরনদীতে মৎস্যজীবিদের ক্রীড়া প্রতিযোগীতা ও পুরস্কার বিতরন জুলাই বিপ্লব খালেদা জিয়ার দীর্ঘ গণতান্ত্রিক আন্দোলনের সফল পরিণতি: আইনমন্ত্রী    জলাবদ্ধতায় চরম দুর্ভোগে  গৌরনদী পৌরবাসী, বাড়ছে স্বাস্থ্যঝুঁকি

ভয়াবহ দাবানলে পুড়ছে তুরস্ক

সময়ের কণ্ঠধ্বনি ডেস্ক:
  • আপডেট টাইম : সোমবার, ৩০ জুন, ২০২৫
  • ৯০ বার পঠিত

তুরস্কের পশ্চিমাঞ্চলীয় ইজমির প্রদেশে ভয়াবহ দাবানলের ঘটনা ঘটেছে। স্থানীয় সময় রোববার (২৯ জুন) সমুদ্র তীরবর্তী এই প্রদেশের ঘন বনাঞ্চলে হঠাৎ করেই আগুন ছড়িয়ে পড়ে। প্রবল বাতাসের কারণে মুহূর্তেই দাবানল আশপাশের এলাকায় ছড়িয়ে পড়ে, সৃষ্টি হয় তীব্র আতঙ্ক।

ঘণ্টায় প্রায় ১০০ কিলোমিটার গতিতে বইতে থাকা বাতাসের ফলে আগুন ছড়িয়ে পড়ে তুরস্কের অন্যতম জনপ্রিয় পর্যটন শহর ম্যান্ডেরেসে। পরিস্থিতির অবনতি হওয়ায় সাময়িকভাবে বন্ধ করে দেওয়া হয় ইজমির আন্তর্জাতিক বিমানবন্দর।
জরুরি ভিত্তিতে জঙ্গলের পার্শ্ববর্তী ৬টি এলাকা থেকে বাসিন্দাদের নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়েছে। আগুন নিয়ন্ত্রণে আনতে নিয়োজিত রয়েছে ১ হাজারের বেশি ফায়ার সার্ভিস কর্মী। আকাশপথেও চলছে ব্যাপক অভিযান—১১টি বিমান এবং ২৭টি হেলিকপ্টার থেকে ছিটানো হচ্ছে আগুন নেভানোর জন্য বিশেষ রাসায়নিক পদার্থ।

স্থানীয় প্রশাসন আশঙ্কা করছে, দাবানলের প্রভাবে বিপুল পরিমাণ বনভূমি ও অবকাঠামোর ক্ষয়ক্ষতি হতে পারে। আগুনের তীব্রতা এবং আবহাওয়ার প্রতিকূলতার কারণে নিয়ন্ত্রণে আনতে বেগ পেতে হচ্ছে দমকল বাহিনীকে।

এ বিষয়ে তুরস্কের পরিবেশ ও বন মন্ত্রণালয়ের পক্ষ থেকে জানানো হয়েছে, পরিস্থিতির উপর নিবিড় নজর রাখা হচ্ছে এবং জনগণের নিরাপত্তা নিশ্চিত করতে সব ধরনের ব্যবস্থা নেওয়া হয়েছে।

সূত্র: দ্য মিরর।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 SomoyerKonthodhoni
Theme Dwonload From ThemesBazar.Com