রবিবার, ০৯:৫৪ পূর্বাহ্ন, ২৩ অগাস্ট ২০২৬, [bangla_date] , ই-পেপার
নোটিশ :
মানব সেবায় নিয়োজিত অলাভজনক সেবা প্রদানকারী সংবাদ তথ্য প্রতিষ্ঠান।
শিরোনাম :
তথ্যমন্ত্রী থেকে প্রধানমন্ত্রীর উপদেষ্টা হলেন জহির উদ্দিন স্বপন ​গৌরনদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শন করলেন সমাজকল্যাণ পরিষদের নির্বাহী সচিব মো. কামরুজ্জামান দুলাল জহির উদ্দিন স্বপনকে ঘিরে গৌরনদী-আগৈলঝাড়ায় আবেগ ও প্রশ্ন গৌরনদীতে স্বেচ্ছাসেবক দলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপনের সর্বশেষ সাক্ষাৎকার বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি নির্বাচিত হওয়ায় মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন গৌরনদীতে সীরাতুন্নবী (সা.) উপলক্ষে বর্ণাঢ্য ওয়াজ ও দোয়া মাহফিল  গৌরনদীতে সীরাতুন্নবী (সা.) উপলক্ষে বর্ণাঢ্য ওয়াজ ও দোয়া মাহফিল  গৌরনদীতে ব্র্যাকের ”আনলকিং ফাইন্যান্সিয়াল সলিউশনস ফর ইয়ুথ এন্টারপ্রাইজ ডেভেলপমেন্ট” প্রকল্পের সমাপনী সভা গৌরনদীতে ব্র্যাকের যুব উদ্যোক্তা উন্নয়ন প্রকল্পের সমাপনী সভা

শক্তিশালী ভূমিকম্পে কাঁপল পাকিস্তান

সময়ের কণ্ঠধ্বনি ডেস্ক:
  • আপডেট টাইম : রবিবার, ২৯ জুন, ২০২৫
  • ৮২ বার পঠিত

শক্তিশালী এক ভূমিকম্প আঘাত হেনেছে পাকিস্তানে। রোববার (২৯ জুন) ভোরে দেশটির মধ্যাঞ্চল ও বেলুচিস্তান প্রদেশে এই ভূকম্পন হয়। কম্পনের মাত্রা ছিল ৫.৫।

অবশ্য এই ভূমিকম্পের জেরে কোনো হতাহত বা ক্ষতির খবর পাওয়া যায়নি।

রোববার পৃথক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স এবং সংবাদমাধ্যম দ্য নিউজ ইন্টারন্যাশনাল।

জার্মান রিসার্চ সেন্টার ফর জিওসায়েন্সেসের (জিএফজেড) তথ্য অনুসারে, পাকিস্তানের মধ্যাঞ্চলে রোববার ভোরে একটি ভূমিকম্প অনুভূত হয়েছে। জার্মানির ভূ-তাত্ত্বিক এই গবেষণা কেন্দ্রটি জানিয়েছে, ভূমিকম্পের মাত্রা ছিল ৫ দশমিক ৫।

অন্যদিকে মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থার (ইউএসজিএস) তথ্য অনুযায়ী, স্থানীয় সময় ভোরে ৩টা ৩০ মিনিটের দিকে ভূমিকম্পটি আঘাত হানে। কেন্দ্রস্থল ছিল বেলুচিস্তানের বারখান শহরের প্রায় ৬০ কিলোমিটার উত্তর-পূর্বে। ভূমিকম্পটি ছিল অপেক্ষাকৃত অগভীর। এটি মাত্র ভূপৃষ্ঠের মাত্র ১০ কিলোমিটার গভীরে সংঘটিত হয়, যা এর কম্পনকে আরও বেশি তীব্র করে তোলে।

এদিকে ইউরো-মেডিটেরেনিয়ান সিসমোলজিক্যাল সেন্টার জানিয়েছে, কেন্দ্রস্থল ছিল মুলতান শহর থেকে প্রায় ১৪৯ কিলোমিটার পশ্চিমে।

সংবাদমাধ্যম বলছে, মুসাখেল ও আশপাশের এলাকাতেও কম্পন অনুভূত হয়েছে। পাকিস্তানের ভূকম্পন পর্যবেক্ষণ কেন্দ্র জানায়, ভূমিকম্পটির কেন্দ্রস্থল ছিল মুসাখেল জেলার উত্তর-পূর্ব দিকে, মাটির ২৮ কিলোমিটার গভীরে।

তবে প্রাথমিকভাবে কোনো প্রাণহানি বা বড় ধরনের ক্ষতির খবর পাওয়া যায়নি। কর্তৃপক্ষ পরিস্থিতি পর্যবেক্ষণ করছে বলেও পাকিস্তানি সংবাদমাধ্যমের প্রতিবেদনে জানানো হয়েছে।

সংবাদমাধ্যম দ্য নিউজ ইন্টারন্যাশনাল বলছে, পাকিস্তান ভারতীয় ও ইউরেশীয় টেকটোনিক প্লেটের সংযোগস্থলে অবস্থিত হওয়ায় এই অঞ্চলে প্রায়ই ভূমিকম্প ঘটে থাকে। ২০০৫ সালে ৭ দশমিক ৬ মাত্রার ভয়াবহ ভূমিকম্পে পাকিস্তানের আজাদ কাশ্মীরে ৭৩ হাজারের বেশি মানুষ নিহত হয় এবং প্রায় ৩৫ লাখ মানুষ গৃহহীন হয়।

২০১৫ সালে পাকিস্তান ও আফগানিস্তানে ৭ দশমিক ৫ মাত্রার এক ভূমিকম্পে প্রায় ৪০০ জনের মৃত্যু হয়। দুর্গম এলাকা হওয়ায় উদ্ধার কাজ সেসময় বাধাগ্রস্ত হয়েছিল। এছাড়া ২০২১ সালের অক্টোবরেও বেলুচিস্তানের হরনাই জেলায় ৫ দশমিক ৯ মাত্রার ভূমিকম্পে অন্তত ২০ জন নিহত এবং আরও অনেকে আহত হয়েছিলেন।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 SomoyerKonthodhoni
Theme Dwonload From ThemesBazar.Com