বুধবার, ০৭:৪৮ অপরাহ্ন, ১০ জুন ২০২৬, ২৭শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ , ই-পেপার
নোটিশ :
মানব সেবায় নিয়োজিত অলাভজনক সেবা প্রদানকারী সংবাদ তথ্য প্রতিষ্ঠান।
শিরোনাম :
অতিরিক্ত সার ব্যবহারে মাটির উর্বরতা কমে গেছে: কৃষিমন্ত্রী ইরানের কেশম দ্বীপে ফের হামলা যুক্তরাষ্ট্রের ইসলামী ব্যাংকে পর্যবেক্ষক নিয়োগ দিলো বাংলাদেশ ব্যাংক বৃহস্পতিবার সংসদে ২০২৬-২৭ অর্থবছরের বাজেট পেশ করবেন অর্থমন্ত্রী পে-স্কেল নিয়ে জামায়াতের প্রস্তাবনায় কোন গ্রেডে কত টাকা বেতন বার কাউন্সিলের প্রথম রিভিউ বাতিলের সিদ্ধান্ত অবৈধ : হাইকোর্ট শিল্প-সংস্কৃতি শিক্ষায় ৫০-৬০ হাজার নতুন কর্মসংস্থানের সুযোগ হবে : ববি হাজ্জাজ ১০ হাজার কোটি টাকা ধার চায় ইসলামী ব্যাংক অ্যাপাচি হেলিকপ্টারের ঘটনায় ইরানে হামলার পক্ষে ট্রাম্প নিরাপদ থাকতে চাইলে আমাদের অঞ্চল থেকে চলে যাও, যুক্তরাষ্ট্রকে ইরান

বিএনপি’র প্রতিনিধি দলের সাথে চীনের কমিউনিস্ট পার্টি-সিপিসি এর বৈঠক অনুষ্ঠিত

সময়ের কণ্ঠধ্বনি ডেস্ক:
  • আপডেট টাইম : সোমবার, ২৩ জুন, ২০২৫
  • ১৬৮ বার পঠিত

বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি’র প্রতিনিধি দলের সাথে চীনের কমিউনিস্ট পার্টি-সিপিসি এর বৈঠক অনুষ্ঠিত হয়।
বৈঠকে বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে চীন সফরের আনুষ্ঠানিক আমন্ত্রণ জানান সিপিসি।
আজ ২৩ জুন ২০২৫, চীনের রাজধানী বেইজিংয়ের পিপলস গ্রেট হলে আয়োজিত দ্বিপাক্ষিক বৈঠকে বিএনপির প্রতিনিধিদলকে স্বাগত জানান সিপিসির পলিটব্যুরো সদস্য এবং ন্যাশনাল পিপলস কংগ্রেসের ডেপুটি চেয়ারম্যান লি হংঝং।
এই বৈঠকের মধ্যদিয়ে দুই পার্টি ও দুই দেশের সম্পর্কের নতুন মাত্রা লাভ করবে বলে আশাবাদ ব্যক্ত করেন সিপিসি নেতা লি হংঝং।
আঞ্চলিক রাজনীতিতে চীনা নেতৃত্বের উদ্যোগকে ইতিবাচক আখ‍্যায়িত করে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এই পরিধি বাড়িয়ে বহুপাক্ষিক করার আহ্বান জানান।
বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নেতৃত্বে বিএনপি’র উচ্চ পর্যায়ের একটি প্রতিনিধি দল চীন সফর করছেন।
বিএনপি’র প্রতিনিধি দলে আরও আছেন- জাতীয় স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস, গয়েশ্বর চন্দ্র রায়, সেলিমা রহমান, বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা কাউন্সিল সদস্য জহির উদ্দিন স্বপন, ঈসমাইল জবিউল্লাহ, সুকোমল বড়ুয়া, বিএনপি মিডিয়া সেলের আহ্বায়ক অধ্যাপক মওদুদ হোসেন আলমগীর পাভেল ও বিএনপির চেয়ারপারসনের একান্ত সচিব এবিএম আব্দুস সাত্তার।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 SomoyerKonthodhoni
Theme Dwonload From ThemesBazar.Com