শনিবার, ০৯:৪৩ পূর্বাহ্ন, ২২ অগাস্ট ২০২৬, [bangla_date] , ই-পেপার
নোটিশ :
মানব সেবায় নিয়োজিত অলাভজনক সেবা প্রদানকারী সংবাদ তথ্য প্রতিষ্ঠান।
শিরোনাম :
বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি নির্বাচিত হওয়ায় মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন গৌরনদীতে সীরাতুন্নবী (সা.) উপলক্ষে বর্ণাঢ্য ওয়াজ ও দোয়া মাহফিল  গৌরনদীতে সীরাতুন্নবী (সা.) উপলক্ষে বর্ণাঢ্য ওয়াজ ও দোয়া মাহফিল  গৌরনদীতে ব্র্যাকের ”আনলকিং ফাইন্যান্সিয়াল সলিউশনস ফর ইয়ুথ এন্টারপ্রাইজ ডেভেলপমেন্ট” প্রকল্পের সমাপনী সভা গৌরনদীতে ব্র্যাকের যুব উদ্যোক্তা উন্নয়ন প্রকল্পের সমাপনী সভা গৌরনদীতে ইয়াবা কেনার অভিযোগে কলেজ কর্মচারীকে গণধোলাই তরুণদের দক্ষতা উন্নয়নের স্পৃহা জাতীয় স্বার্থমুখী হতে হবে: তথ্য ও সম্প্রচার মন্ত্রী মৎস্য পক্ষ উপলক্ষে গৌরনদীতে মৎস্যজীবিদের ক্রীড়া প্রতিযোগীতা ও পুরস্কার বিতরন জুলাই বিপ্লব খালেদা জিয়ার দীর্ঘ গণতান্ত্রিক আন্দোলনের সফল পরিণতি: আইনমন্ত্রী    জলাবদ্ধতায় চরম দুর্ভোগে  গৌরনদী পৌরবাসী, বাড়ছে স্বাস্থ্যঝুঁকি

‘মধ্যপ্রাচ্যে সন্ত্রাস ছড়াচ্ছে ইসরাইল’, মুখ ফসকে বলে ফেললেন মার্কিন দূত

সময়ের কণ্ঠধ্বনি ডেস্ক:
  • আপডেট টাইম : শনিবার, ২১ জুন, ২০২৫
  • ৭৩ বার পঠিত

ইরান-ইসরাইলের চলমান সংঘাতের মধ্যেই একটি বিস্ফোরক মন্তব্য করে আলোচনার কেন্দ্রে এসেছেন জাতিসংঘের মার্কিন দূত ডরোথি শিয়া। শুক্রবার জাতিসংঘের নিরাপত্তা পরিষদে দেওয়া এক বক্তৃতায় অনিচ্ছাকৃতভাবে তিনি বলে ফেলেন, ‘মধ্যপ্রাচ্যে বিশৃঙ্খলতা, সন্ত্রাস এবং দুর্ভোগের জন্য দায়ী ইসরাইল’। খবর আল জাজিরা’র।

তার এই মন্তব্য মুহূর্তেই সম্মেলন কক্ষে চাঞ্চল্য সৃষ্টি করে এবং উপস্থিত গণমাধ্যমকর্মীদের নজর কাড়ে।

অবশ্য তাৎক্ষণিকভাবে নিজের ভুল শুধরে নিয়ে তিনি ইসরাইল-ইরান সংঘাতের জন্য ইরানকেই দায়ী করেন। তিনি বলেন, তেহরানের উচিত ছিল তার পারমাণবিক কর্মসূচি নিয়ন্ত্রণের জন্য একটি চুক্তিতে সম্মত হওয়া। একই সঙ্গে তিনি ইরানের পারমাণবিক উচ্চাকাঙ্ক্ষার বিরুদ্ধে ইসরাইলের পদক্ষেপের প্রতি যুক্তরাষ্ট্রের সমর্থনের কথা পুনর্ব্যক্ত করেন।

তবে এই মন্তব্য ঘিরে ইতোমধ্যেই রাজনৈতিক মহলে শুরু হয়েছে তীব্র আলোচনা। অনেক বিশ্লেষক মনে করছেন, এটি হয়তো মার্কিন প্রশাসনের ভেতরের গোপন মনোভাবের একটি বহিঃপ্রকাশ।

মধ্যপ্রাচ্যের বিভিন্ন জঙ্গিগোষ্ঠীর উত্থান এবং আঞ্চলিক অস্থিতিশীলতার জন্য দীর্ঘদিন ধরেই ইসরাইলের নীতিকে দায়ী করে আসছেন সমালোচকদের একাংশ। এমন পরিস্থিতিতে একজন মার্কিন কূটনীতিকের মুখ থেকে এ ধরনের কথা বেরিয়ে আসা তাৎপর্যপূর্ণ বলে মনে করছেন আন্তর্জাতিক সম্পর্ক বিশেষজ্ঞরা।

প্রসঙ্গত, গত ১৩ জুন থেকে ইসরাইল ইরানের বিভিন্ন স্থান, বিশেষ করে সামরিক ও পরমাণু স্থাপনাগুলোকে লক্ষ্যবস্তু করে বিমান হামলা চালাচ্ছে। জবাবে তেহরানও তেলআবিবসহ ইসরাইলের বিভিন্ন লক্ষ্যবস্তুতে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা শুরু করে।

ইসরাইলের সরকারি হিসাব মতে, ইরানের হামলায় এখন পর্যন্ত ২৫ জন নিহত হয়েছেন এবং শতাধিক আহত হয়েছেন। অন্যদিকে, ইরানের গণমাধ্যম অনুসারে, ইসরাইলি হামলায় ইরানে এখন পর্যন্ত ৬৩৯ জন নিহত এবং ১৩০০ জনের বেশি আহত হয়েছেন।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 SomoyerKonthodhoni
Theme Dwonload From ThemesBazar.Com