মঙ্গলবার, ০৮:৪৩ অপরাহ্ন, ০৪ অগাস্ট ২০২৬, ২০শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ , ই-পেপার
নোটিশ :
মানব সেবায় নিয়োজিত অলাভজনক সেবা প্রদানকারী সংবাদ তথ্য প্রতিষ্ঠান।
শিরোনাম :
তৃতীয় ভাষা শিক্ষায় চীনা ভাষাকে অগ্রাধিকার দেওয়ার হবে: ইউজিসি চেয়াররম্যান প্রেমিকের সঙ্গে ঝগড়ার পর ১৯তলা থেকে লাফ, অলৌকিকভাবে বাঁচলেন তরুণী! পৌনে ৭ ঘণ্টা পর ঢাকার সঙ্গে উত্তরাঞ্চলের ট্রেন চলাচল স্বাভাবিক জনগণ পরিবর্তন চেয়েছে বলেই জুলাই আন্দোলন সফল : প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে সৌদি আরবের উপ-পররাষ্ট্রমন্ত্রীর সাক্ষাৎ ভেনেজুয়েলায় ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে ৬,১২৫ ঢাকেশ্বরী মন্দিরে ‘বেআইনি সমকামী বিয়ে’, বিচার চাইলেন ১২৩০ নাগরিক ফেসবুক-টিকটক ব্যবহার না করার শর্তে শিশুকে হেফাজতে পেল মা নির্দেশ অমান্য করে হাসিনার বক্তব্য প্রচার করলে ব্যবস্থা: তথ্য উপদেষ্টা নিরাপদ পানি ব্যবস্থাপনা নিশ্চিতে সহযোগিতার আশ্বাস প্রধানমন্ত্রীর

কর্মপরিকল্পনা অনুযায়ী নির্বাচন কার্যক্রম এগিয়ে চলছে: সিইসি

সময়ের কণ্ঠধ্বনি ডেস্ক:
  • আপডেট টাইম : শনিবার, ২১ জুন, ২০২৫
  • ৫৫ বার পঠিত

সরকারের সঙ্গে ফরমাল ও ইনফরমাল আলোচনা চলছে জানিয়ে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন বলেছেন, ‘প্রত্যেকটা অফিসেরই একটা পরিকল্পনা থাকে। আমাদেরও একটি কর্মপরিকল্পনা রয়েছে। সেই অনুযায়ী নির্বাচন কার্যক্রম এগিয়ে চলছে।’

আজ শনিবার সকালে রাজধানীর আগারগাঁওয়ে এক আলোচনা সভায় তিনি এই কথা বলেন। এদিন তিনি নির্বাচনী আইন ও বিধি সংক্রান্ত দিনব্যাপী প্রশিক্ষণের উদ্বোধন অনুষ্ঠানে যোগ দেন।

এ এম এম নাসির উদ্দিন বলেন, ‘ইসি যতই স্বাধীন হোক না কেন সুষ্ঠু নির্বাচন আয়োজনে সরকারের সহযোগিতা ছাড়া সম্ভব নয়।’

সিইসি বলেন, ‘নির্বাচন ইস্যুতে সময় এলেই অন্তর্বর্তী সরকারের সঙ্গে আলোচনা হবে। তখনই ভোটের দিনক্ষণ জানানো হবে।’

তিনি বলেন, ‘নির্বাচন করতে হলে সরকারের মুখ্য ভূমিকা লাগবে। নির্বাচনের কাজ এগিয়ে নেওয়ার জন্য কমিশনের কর্মপরিকল্পনা আছে। প্রয়োজনে কর্মপরিকল্পনা পরিবর্তন হবে।’

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 SomoyerKonthodhoni
Theme Dwonload From ThemesBazar.Com