মঙ্গলবার, ০৯:১৯ অপরাহ্ন, ০৪ অগাস্ট ২০২৬, ২০শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ , ই-পেপার
নোটিশ :
মানব সেবায় নিয়োজিত অলাভজনক সেবা প্রদানকারী সংবাদ তথ্য প্রতিষ্ঠান।
শিরোনাম :
তৃতীয় ভাষা শিক্ষায় চীনা ভাষাকে অগ্রাধিকার দেওয়ার হবে: ইউজিসি চেয়াররম্যান প্রেমিকের সঙ্গে ঝগড়ার পর ১৯তলা থেকে লাফ, অলৌকিকভাবে বাঁচলেন তরুণী! পৌনে ৭ ঘণ্টা পর ঢাকার সঙ্গে উত্তরাঞ্চলের ট্রেন চলাচল স্বাভাবিক জনগণ পরিবর্তন চেয়েছে বলেই জুলাই আন্দোলন সফল : প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে সৌদি আরবের উপ-পররাষ্ট্রমন্ত্রীর সাক্ষাৎ ভেনেজুয়েলায় ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে ৬,১২৫ ঢাকেশ্বরী মন্দিরে ‘বেআইনি সমকামী বিয়ে’, বিচার চাইলেন ১২৩০ নাগরিক ফেসবুক-টিকটক ব্যবহার না করার শর্তে শিশুকে হেফাজতে পেল মা নির্দেশ অমান্য করে হাসিনার বক্তব্য প্রচার করলে ব্যবস্থা: তথ্য উপদেষ্টা নিরাপদ পানি ব্যবস্থাপনা নিশ্চিতে সহযোগিতার আশ্বাস প্রধানমন্ত্রীর

ইরানের হামলায় হতাহত বহু ইসরায়েলি, নিখোঁজ অনেকে

সময়ের কণ্ঠধ্বনি ডেস্ক:
  • আপডেট টাইম : রবিবার, ১৫ জুন, ২০২৫
  • ৬৭ বার পঠিত

ইরানের চালানো ধারাবাহিক হামলায় অন্তত ৮ জন ইসরায়েলি নিহত এবং প্রায় ২০০ জন আহত হয়েছেন। স্থানীয় সময় শনিবার ও রবিবার এ হামলা চালানো হয়। এতে সীমান্তবর্তী একটি অঞ্চলে বেসামরিক ও অবকাঠামোগত ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানা গেছে।

সর্বশেষ খবরে বলা হয়েছে, উদ্ধারকারীরা এখনো প্রায় ৩৫ জন নিখোঁজ ব্যক্তিকে খুঁজে পাওয়ার চেষ্টা চালিয়ে যাচ্ছেন।

আন্তর্জাতিক সংবাদমাধ্যমগুলো জানিয়েছে, ইরান একাধিক ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালিয়েছে।

ইসরায়েলের কেন্দ্রীয় অঞ্চলের বিভিন্ন হাসপাতালে বর্তমানে অন্তত ১৩৫ জন রোগী চিকিৎসাধীন রয়েছেন বলে কর্তৃপক্ষ জানিয়েছে। এদের মধ্যে বেশ কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক।

টাইমস অব ইসরায়েলের প্রতিবেদনে বলা হয়েছে, হলনের উলফসন মেডিকেল সেন্টার জানিয়েছে, ইরান থেকে আসা ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের সর্বশেষ আঘাতের পর ৬৫ জন আহতকে ভর্তি করা হয়েছে। পাঁচজনের অবস্থা গুরুতর, সাতজনের অবস্থা মাঝারি এবং বাকিদের অবস্থা হালকা।

বেয়ার ইয়াকভের শামির মেডিকেল সেন্টার জানিয়েছে, তারা ২৮ জনকে চিকিৎসা দিচ্ছে। একজনের অবস্থা গুরুতর, একজনের অবস্থা মাঝারি এবং ২০ জন হালকা আহত। ছয়জনের উদ্বেগের জন্য চিকিৎসা চলছে।

তেল হাশোমের শেবা মেডিকেল সেন্টার জানিয়েছে, হালকা থেকে মাঝারি আঘাতপ্রাপ্ত ৩৭ জনকে চিকিৎসা দেওয়া হচ্ছে।

আশদোদের আসুতা মেডিকেল সেন্টার জানিয়েছে, পাঁচজনের চিকিৎসা চলছে- একজনের অবস্থা গুরুতর এবং চারজনের অবস্থা মাঝারি।

একজন হাসপাতাল কর্মকর্তা জানান, ‘আমাদের কাছে যে রোগীরা এসেছেন, তাদের বেশিরভাগেরই অবস্থা নিয়ন্ত্রণে রয়েছে। তবে কয়েকজনকে নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) রাখা হয়েছে।’

এদিকে স্বজনরা হাসপাতালে ভিড় করছেন এবং রোগীদের খোঁজখবর নিচ্ছেন। প্রশাসনের পক্ষ থেকেও সার্বিক তদারকি চালানো হচ্ছে বলে জানা গেছে।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 SomoyerKonthodhoni
Theme Dwonload From ThemesBazar.Com