শনিবার, ১১:১৬ পূর্বাহ্ন, ২২ অগাস্ট ২০২৬, [bangla_date] , ই-পেপার
নোটিশ :
মানব সেবায় নিয়োজিত অলাভজনক সেবা প্রদানকারী সংবাদ তথ্য প্রতিষ্ঠান।
শিরোনাম :
বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি নির্বাচিত হওয়ায় মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন গৌরনদীতে সীরাতুন্নবী (সা.) উপলক্ষে বর্ণাঢ্য ওয়াজ ও দোয়া মাহফিল  গৌরনদীতে সীরাতুন্নবী (সা.) উপলক্ষে বর্ণাঢ্য ওয়াজ ও দোয়া মাহফিল  গৌরনদীতে ব্র্যাকের ”আনলকিং ফাইন্যান্সিয়াল সলিউশনস ফর ইয়ুথ এন্টারপ্রাইজ ডেভেলপমেন্ট” প্রকল্পের সমাপনী সভা গৌরনদীতে ব্র্যাকের যুব উদ্যোক্তা উন্নয়ন প্রকল্পের সমাপনী সভা গৌরনদীতে ইয়াবা কেনার অভিযোগে কলেজ কর্মচারীকে গণধোলাই তরুণদের দক্ষতা উন্নয়নের স্পৃহা জাতীয় স্বার্থমুখী হতে হবে: তথ্য ও সম্প্রচার মন্ত্রী মৎস্য পক্ষ উপলক্ষে গৌরনদীতে মৎস্যজীবিদের ক্রীড়া প্রতিযোগীতা ও পুরস্কার বিতরন জুলাই বিপ্লব খালেদা জিয়ার দীর্ঘ গণতান্ত্রিক আন্দোলনের সফল পরিণতি: আইনমন্ত্রী    জলাবদ্ধতায় চরম দুর্ভোগে  গৌরনদী পৌরবাসী, বাড়ছে স্বাস্থ্যঝুঁকি

ভারতে ভয়াবহ দুর্যোগ: প্রাণ গেল ৩০ জনের

সময়ের কণ্ঠধ্বনি ডেস্ক:
  • আপডেট টাইম : রবিবার, ১ জুন, ২০২৫
  • ৯১ বার পঠিত

ভারতের উত্তর-পূর্বাঞ্চলে প্রবল বর্ষণ, বন্যা ও ভূমিধসে গত দুই দিনে প্রাণ হারিয়েছেন কমপক্ষে ৩০ জন। সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে আসাম, মেঘালয়, মণিপুর, অরুণাচল প্রদেশ, মিজোরাম ও উত্তর সিকিম। বৃষ্টিপাত ও ধস চলমান থাকায় মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। খবর এনডিটিভির।

শনিবার অরুণাচল প্রদেশে আচমকা ভূমিধসে চলন্ত একটি গাড়ি তোড়ে ভেসে গিয়ে পড়ে গভীর খাদে। একই পরিবারের সাতজনসহ ৯ জনের মৃত্যু হয়েছে সেখানে। অরুণাচলের জিরো এলাকার ক্যাবেজ গার্ডেন ও পাইন গ্রোভেও ধস নেমে আরও দু’জনের মৃত্যু হয়।

আসামের ১২টি জেলায় অন্তত ৬০ হাজার মানুষ বৃষ্টির কারণে ক্ষতিগ্রস্ত হয়েছেন। কিছু এলাকায় বন্যা পরিস্থিতির সৃষ্টি হয়েছে। স্থানীয় প্রশাসন ‘কমলা সতর্কতা’ জারি করেছে আসামে এবং ‘হলুদ সতর্কতা’ রয়েছে উত্তর-পূর্বাঞ্চলের অন্যান্য রাজ্যে।

শুধু শনিবারেই উত্তর-পূর্বের বিভিন্ন অংশে ১৪ জনের প্রাণহানি ঘটেছে। পর্যটকেরা আটকা পড়েছেন অনেক জায়গায়। ভূমিধস ও পানির তোড়ে বহু গুরুত্বপূর্ণ সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গেছে।

আবহাওয়া অধিদপ্তরের তথ্যমতে, শনিবার গুয়াহাটিতে ১১১ মিলিমিটার বৃষ্টি রেকর্ড করা হয়েছে, যা গত ৬৭ বছরের রেকর্ড ভেঙেছে। একই রাতে উত্তর সিকিমেও ভারী বর্ষণ হয়েছে। দুর্ঘটনার আশঙ্কায় সেখানে পর্যটকদের যাওয়া নিষিদ্ধ ঘোষণা করেছে প্রশাসন।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 SomoyerKonthodhoni
Theme Dwonload From ThemesBazar.Com