রবিবার, ০৭:২৩ পূর্বাহ্ন, ৩০ অগাস্ট ২০২৬, [bangla_date] , ই-পেপার
নোটিশ :
মানব সেবায় নিয়োজিত অলাভজনক সেবা প্রদানকারী সংবাদ তথ্য প্রতিষ্ঠান।
শিরোনাম :
গুম বিশ্বের নিকৃষ্টতম অপরাধগুলোর মধ্যে সবচেয়ে ভয়ংকর: প্রধানমন্ত্রী গৌরনদীতে ক্যাথলিক চার্চ মার্কেটের শুভ উদ্বোধন  বন্যায় ভেসে আসা ব্যাংকের ভল্ট ভাঙার অভিযোগ, নেপালে গ্রেপ্তার ২৯ চরমোনাই পীরের ১০ অভিযোগ চার খুনের আসামির পক্ষে লড়বেন না রংপুরের আইনজীবীরা ব্রাহ্মণবাড়িয়ায় ‘হাসনাতদের ভেন্যুতে’ ইসলামী সাংস্কৃতিক অনুষ্ঠানের ঘোষণা গুম-খুন ও জুলাই শহীদ পরিবারের ৭৪ সদস্যকে চাকরি দিলেন প্রধানমন্ত্রী স্থানীয় সরকার নির্বাচনে কাদের সমর্থন দেবে বিএনপি, জানালেন প্রতিমন্ত্রী বাংলাদেশে ৬ লাখ চাকরি হারানোর শঙ্কা : বিশ্বব্যাংক লুণ্ঠিত ও অবৈধ অস্ত্র উদ্ধারে বড় অঙ্কের পুরস্কার ঘোষণা স্বরাষ্ট্রমন্ত্রীর

আমরা মানুষ চিনতে ভুল করেছি: গয়েশ্বর

সময়ের কণ্ঠধ্বনি ডেস্ক:
  • আপডেট টাইম : শনিবার, ৩১ মে, ২০২৫
  • ১০৬ বার পঠিত

জাপানে বসে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের কথার সমালোচনা করে বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায় বলেছেন, মানুষ চিনতে ভুল করেছেন। এবার গণতন্ত্রের বিজয় আদায় করতেই হবে।

শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৪তম শাহাদাৎবার্ষিকী উপলক্ষে শনিবার (৩১ মে) সকালে শিশু একাডেমিতে জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক সংস্থা (জাসস) আয়োজিত আলোকচিত্র ও হস্তলিপি প্রদর্শনী উদ্বোধন শেষে তিনি এসব কথা বলেন।

গয়েশ্বর বলেন, ‘ছাত্র-জনতার বিজয় হয়েছিল গনতন্ত্র ও সুষ্ঠু নির্বাচনের জন্য। সেই বিজয়ের সুফল কিছু মানুষ ভোগ করতে চাইলে ইতিহাসের আস্তাকুড়ে যাবে।’

সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান স্বাধীনতা, গণতন্ত্র ও সার্বভৌমত্বের স্বার্থে গণমানুষের পাশে ছিলেন উল্লেখ করে গয়েশ্বর বলেন, ‘জিয়াউর রহমান প্রচারমুখী ছিলেন না, প্রচারই তার পিছুপিছু নিত। অধিক সময় নিতেন না তার বক্তব্যে। স্বাধীনতা ও গণতন্ত্রের জন্য কি করতে হবে, কেন করতে হবে, তা নিয়েই তিনি কাজ করতেন।’

‘তিনি যা করতেন না, তা বলতেন না। জিয়াউর রহমান দয়াপরবশ ছিলেন। জাতির মধ্যে তার আগমনটাও অত্যন্ত আকস্মিক,’ যোগ করেন বিএনপির এই নেতা।

জিয়ার স্মৃতি চারণ করতে গিয়ে গয়েশ্বর বলেন, ‘জিয়াউর রহমানের সম্পর্কে অনেক অনেক স্মৃতি রয়েছে, সব বলা সম্ভব নয়। জিয়া মানেই জাতীয়তাবাদী, জিয়া মানেই দেশপ্রেমিক, জিয়া মানেই গণতন্ত্র। তার প্রত্যেকটা পদচারণার মধ্যে উদ্দেশ্য থাকতো জাতির জন্য। জাতি জিয়ার আদর্শকে বুঝতে পারলে আমাদের মধ্যে ভয় থাকবে না।’

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 SomoyerKonthodhoni
Theme Dwonload From ThemesBazar.Com