শুক্রবার, ০৪:১২ পূর্বাহ্ন, ১৩ নভেম্বর ২০২৬, [bangla_date] , ই-পেপার
নোটিশ :
মানব সেবায় নিয়োজিত অলাভজনক সেবা প্রদানকারী সংবাদ তথ্য প্রতিষ্ঠান।
শিরোনাম :
শেখ হাসিনাকে ফেরত পাঠাতে চায় ভারত-বিবিসি বাংলা গৌরনদীতে ফিরোজা কেরাতুল কুরআন  এতিমখানা ও মাদ্রাসার ভিত্তিপ্রস্তর স্থাপিত গৌরনদীতে হিউম্যান ফর হিউম্যানিটির উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি যুদ্ধের আগের অবস্থায় আর ফিরবে না হরমুজ প্রণালি: স্পিকার গালিবাফ মালদ্বীপের প্রেসিডেন্টের সঙ্গে প্রধানমন্ত্রীর সাক্ষাৎ চাঁদশী ঈশ্বর চন্দ্র মাধ্যমিক বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত সিনিয়র শিক্ষক শিবানন্দ চক্রবর্তীর পরলোকগমন, বিভিন্ন মহলের শোক মফস্বলে ৫০০, ঢাকায় কত টাকা নির্ধারণ হলো স্কুলের ভর্তি ফি স্বর্ণের দামে বড় সুখবর, টানা তৃতীয় দফায় কমলো দাম জলবায়ু সম্মেলনে আজ ভাষণ দেবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনার লাশও এ দেশে আসবে না: মাহমুদা মিতু

ক্লাসে খুলে পড়ল ফ্যান, বরিশাল বিশ্ববিদ্যালয় শিক্ষিকা আহত

সময়ের কণ্ঠধ্বনি ডেস্ক:
  • আপডেট টাইম : রবিবার, ২৫ মে, ২০২৫
  • ১৩১ বার পঠিত

ক্লাস চলাকালীন সিলিং ফ্যান খুলে পড়ে বরিশাল বিশ্ববিদ্যালয়ের (ববি) ইংরেজি বিভাগের সহযোগী অধ্যাপক খাদিজা আক্তার আহত হয়েছেন।

শনিবার (২৪ মে) বেলা আড়াইটার দিকে ঘটনাটি ঘটে। তিনি প্রাথমিক চিকিৎসা নিয়েছেন।

বিশ্ববিদ্যালয় সূত্রে জানা গেছে, শিক্ষক খাদিজা আক্তার লেকচার দেওয়ার সময় সিলিং ফ্যানটি খুলে পড়ে।

এ সময় তিনি সরে যাওয়ার চেষ্টা করলেও ফ্যানের পাখায় মাথায় আঘাত পান। ঘটনাটি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পরলে শিক্ষার্থীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে।

আহত শিক্ষিকা বলেন, ‘আমি প্রেজেন্টেশন নেওয়ার সময় ঘটনাটি ঘটেছিল। এমন অনাকাঙ্ক্ষিত ঘটনা তো সব সময় ঘটে না। এটি যাতে দ্বিতীয়বার না ঘটে, সেটাই আমার কাম্য।

সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে ঘটনাটি শিক্ষার্থীর সঙ্গে ঘটেনি। আল্লাহর অশেষ রহমতে ফ্যানটি আমার মাথার মাঝ বরাবর না পরে মাথার এক পাশে লেগেছে। ফলে বড় দুর্ঘটনা ঘটেনি।’

তার শারীরিক অবস্থা নিয়ে জানতে চাইলে তিনি বলেন, ‘এখনও আমার মাথা, কান, মুখ ফুলে আছে। তবে চিকিৎসক আমাকে ব্যাথানাশক দিয়েছেন।

তিনি বলেছেন যদি তাড়াতাড়ি সুস্থ না হয়ে উঠি, তাহলে সিট স্ক্যান করার জন্য। আশা করি তাড়াতাড়িই সুস্থ হয়ে উঠব।’

মেডিকেল অফিসার ডা. কামরুন্নাহার বলেন, ‘শিক্ষিকার আঘাতপ্রাপ্ত স্থানে ফুলে আছে। এমনিতে বড় কোনও ক্ষতি হয়নি। প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। আশা করি, তিনি দ্রুত সুস্থ হয়ে যাবেন।’

এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের উপপ্রধান প্রকৌশলী মো. মুরশিদ আবেদীন বলেন, ‘আমি ঘটনাটি সম্পর্কে অবগত আছি। সব শ্রেণিকক্ষ পরিদর্শন করে প্রয়োজনীয় ব্যবস্থা নেব।’

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 SomoyerKonthodhoni
Theme Dwonload From ThemesBazar.Com