বৃহস্পতিবার, ১২:৫১ অপরাহ্ন, ১২ নভেম্বর ২০২৬, [bangla_date] , ই-পেপার
নোটিশ :
মানব সেবায় নিয়োজিত অলাভজনক সেবা প্রদানকারী সংবাদ তথ্য প্রতিষ্ঠান।
শিরোনাম :
যুদ্ধের আগের অবস্থায় আর ফিরবে না হরমুজ প্রণালি: স্পিকার গালিবাফ মালদ্বীপের প্রেসিডেন্টের সঙ্গে প্রধানমন্ত্রীর সাক্ষাৎ চাঁদশী ঈশ্বর চন্দ্র মাধ্যমিক বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত সিনিয়র শিক্ষক শিবানন্দ চক্রবর্তীর পরলোকগমন, বিভিন্ন মহলের শোক মফস্বলে ৫০০, ঢাকায় কত টাকা নির্ধারণ হলো স্কুলের ভর্তি ফি স্বর্ণের দামে বড় সুখবর, টানা তৃতীয় দফায় কমলো দাম জলবায়ু সম্মেলনে আজ ভাষণ দেবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনার লাশও এ দেশে আসবে না: মাহমুদা মিতু এবার নুসরাতের বাড়িতে পেট্রোল বোমা আসল নথি গায়েব করে জাল কাগজে সরকারি প্লট বিক্রি পরীক্ষার খাতায় আসছে শীতে ‘বউ’ চাইলেন দ্বাদশ শ্রেণির ছাত্র

জুলাই ঐক্যের নতুন কর্মসূচি ঘোষণা

সময়ের কণ্ঠধ্বনি ডেস্ক:
  • আপডেট টাইম : শনিবার, ২৪ মে, ২০২৫
  • ৮৯ বার পঠিত

জুলাইয়ের সব শক্তিকে একত্র করে দেশবিরোধী ষড়যন্ত্র মোকাবেলা ও ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে রবিবার (২৫ মে) শাহবাগে প্রতিবাদ সমাবেশ করার ঘোষণা দিয়েছে জুলাই ঐক্য সংগঠন। শনিবার (২৪ মে) থেকে সারাদেশে অনলাইন ও অফলাইনে চালানো হবে ক্যাম্পেইন।

শুক্রবার (২৩ মে) রাতে শাহবাগে জাতীয় জাদুঘরের সামনে এক ব্রিফিংয়ে এ ঘোষণা দেয় সংগঠনটি। এসময় জুলাই ঐক্য’র নেতারা, ড. ইউনূস যতদিন জুলাই কে ধারণ করে দেশ পরিচালনা করবেন ততদিন তার সাথে থাকার ঘোষণা দেন।

তারা বলেন, ফ্যাসিবাদের দোসররা গুরুত্বপূর্ণ জায়গায় বসে দেশকে অস্থিতিশীল করার ষড়যন্ত্র করছে। জুলাই ঐক্য সংগঠক এবি জুবায়ের বলেন, জুলাইয়ের চেতনা বাস্তবায়ন হচ্ছে না। তাই আহতদের চিকিৎসা নিশ্চিত হয়নি।জুলাইয়ে আন্দোলন কোন স্বার্থে নয়,তারা দেশের স্বার্থে নিজেদের বিলিয়ে দিয়েছে।

প্রসঙ্গত, গত ১০ মে সন্ত্রাসবিরোধী আইনে আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ এবং নির্বাচন কমিশন থেকে দলটির নিবন্ধন স্থগিত করা হয়েছে। এর আগে, আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিকে সামনে রেখে গত ৬ মে ৩৫টি সামাজিক ও রাজনৈতিক প্ল্যাটফর্মের সমন্বয়ে জুলাই ঐক্যের আত্মপ্রকাশ হয়।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 SomoyerKonthodhoni
Theme Dwonload From ThemesBazar.Com