বৃহস্পতিবার, ১২:২৪ অপরাহ্ন, ১২ নভেম্বর ২০২৬, [bangla_date] , ই-পেপার
নোটিশ :
মানব সেবায় নিয়োজিত অলাভজনক সেবা প্রদানকারী সংবাদ তথ্য প্রতিষ্ঠান।
শিরোনাম :
যুদ্ধের আগের অবস্থায় আর ফিরবে না হরমুজ প্রণালি: স্পিকার গালিবাফ মালদ্বীপের প্রেসিডেন্টের সঙ্গে প্রধানমন্ত্রীর সাক্ষাৎ চাঁদশী ঈশ্বর চন্দ্র মাধ্যমিক বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত সিনিয়র শিক্ষক শিবানন্দ চক্রবর্তীর পরলোকগমন, বিভিন্ন মহলের শোক মফস্বলে ৫০০, ঢাকায় কত টাকা নির্ধারণ হলো স্কুলের ভর্তি ফি স্বর্ণের দামে বড় সুখবর, টানা তৃতীয় দফায় কমলো দাম জলবায়ু সম্মেলনে আজ ভাষণ দেবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনার লাশও এ দেশে আসবে না: মাহমুদা মিতু এবার নুসরাতের বাড়িতে পেট্রোল বোমা আসল নথি গায়েব করে জাল কাগজে সরকারি প্লট বিক্রি পরীক্ষার খাতায় আসছে শীতে ‘বউ’ চাইলেন দ্বাদশ শ্রেণির ছাত্র

বজ্রপাতে মারা গেল ৪৫ জন

সময়ের কণ্ঠধ্বনি ডেস্ক:
  • আপডেট টাইম : শনিবার, ২৪ মে, ২০২৫
  • ১০২ বার পঠিত

ভারতের উত্তরাঞ্চলীয় রাজ্য উত্তরপ্রদেশে প্রবল বজ্রপাত ও ঝড়বৃষ্টিতে অন্তত ৪৫ জনের প্রাণহানি ঘটেছে। গত ২৪ ঘণ্টায় রাজ্যের বিভিন্ন স্থানে এই প্রাণহানির ঘটনা ঘটে বলে জানিয়েছে ভারতের সরকারি বার্তা সংস্থা পিটিআই।

প্রেস ট্রাস্ট অব ইন্ডিয়ার প্রতিবেদনে বলা হয়েছে, উত্তরপ্রদেশ সরকার নিহতদের পরিবারকে ২৪ ঘণ্টার মধ্যে ক্ষতিপূরণ পৌঁছে দিতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে নির্দেশ দিয়েছে। একই সঙ্গে ঝড় ও বজ্রপাতে ফসলের ক্ষয়ক্ষতির জরিপ চালানোর নির্দেশ দেওয়া হয়েছে, যাতে ক্ষতিগ্রস্ত কৃষকদের দ্রুত সহায়তা দেওয়া যায়।

আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, রাজ্যে বজ্রঝড়ের প্রবণতা সোমবার পর্যন্ত থাকতে পারে। বিশেষ করে মধ্য উত্তরপ্রদেশ ও তেরাই অঞ্চলে হালকা থেকে মাঝারি বৃষ্টি এবং দমকা হাওয়া অব্যাহত থাকতে পারে।

এদিকে ঝড়ে ঝাঁসি জেলার সিংঘার গ্রামে একটি পিপল গাছ ভেঙে পড়ায় অনেক টিয়াপাখির মৃত্যু হয়েছে। স্থানীয়দের মতে, গাছটিতে বহু পাখির বাস ছিল। হঠাৎ ঝড়ে গাছের ডাল ভেঙে পড়লে ঘটনাস্থলেই অনেক পাখি মারা যায়।

ঝাঁসির বন কর্মকর্তা জে বি শেন্দে জানিয়েছেন, এখন পর্যন্ত অন্তত ৭০টি টিয়াপাখির মৃত্যু হয়েছে এবং আরও প্রায় ৩০টি পাখি আহত হয়ে চিকিৎসাধীন রয়েছে।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 SomoyerKonthodhoni
Theme Dwonload From ThemesBazar.Com