বুধবার, ০৩:২১ পূর্বাহ্ন, ০৫ অগাস্ট ২০২৬, ২১শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ , ই-পেপার
নোটিশ :
মানব সেবায় নিয়োজিত অলাভজনক সেবা প্রদানকারী সংবাদ তথ্য প্রতিষ্ঠান।
শিরোনাম :
তৃতীয় ভাষা শিক্ষায় চীনা ভাষাকে অগ্রাধিকার দেওয়ার হবে: ইউজিসি চেয়াররম্যান প্রেমিকের সঙ্গে ঝগড়ার পর ১৯তলা থেকে লাফ, অলৌকিকভাবে বাঁচলেন তরুণী! পৌনে ৭ ঘণ্টা পর ঢাকার সঙ্গে উত্তরাঞ্চলের ট্রেন চলাচল স্বাভাবিক জনগণ পরিবর্তন চেয়েছে বলেই জুলাই আন্দোলন সফল : প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে সৌদি আরবের উপ-পররাষ্ট্রমন্ত্রীর সাক্ষাৎ ভেনেজুয়েলায় ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে ৬,১২৫ ঢাকেশ্বরী মন্দিরে ‘বেআইনি সমকামী বিয়ে’, বিচার চাইলেন ১২৩০ নাগরিক ফেসবুক-টিকটক ব্যবহার না করার শর্তে শিশুকে হেফাজতে পেল মা নির্দেশ অমান্য করে হাসিনার বক্তব্য প্রচার করলে ব্যবস্থা: তথ্য উপদেষ্টা নিরাপদ পানি ব্যবস্থাপনা নিশ্চিতে সহযোগিতার আশ্বাস প্রধানমন্ত্রীর

মমতাজের চারদিনের রিমান্ড শেষ, কারাগারে রাখার আবেদন পুলিশের

সময়ের কণ্ঠধ্বনি ডেস্ক:
  • আপডেট টাইম : শনিবার, ১৭ মে, ২০২৫
  • ১১৬ বার পঠিত

গত বছরের জুলাই গণঅভ্যুত্থানের সময়ে মিরপুরে হকার মো. সাগর হত্যা মামলায় মানিকগঞ্জ-২ আসনের সাবেক সংসদ সদস্য মমতাজ বেগমের চারদিনের রিমান্ড শেষ হয়েছে। সাবেক এই এমপিকে এখন কারাগারে আটক রাখার আবেদন করেছে পুলিশ।

শনিবার দুপুরে ঢাকার মহানগর হাকিম আদালতে তাকে কারাগারে আটক রাখার বিষয়ে শুনানি হবে।
মামলার তদন্ত কর্মকর্তা মিরপুর মডেল থানার সাব-ইন্সপেক্টর মনিরুল ইসলাম শনিবার বলেন, ‘এ মামলায় তার নতুন করে রিমান্ড আবেদন করা হয়নি।’

সাবেক এই এমপিকে ঢাকার সিএমএম আদালতের হাজতখানায় রাখা হয়েছে।

গত ১৩ মে তদন্ত কর্মকর্তার আবেদনের শুনানি নিয়ে মমতাজকে জিজ্ঞাসাবাদের জন্য চারদিনের রিমান্ডে পাঠানোর আদেশ দিয়েছিলেন ঢাকার মহানগর হাকিম জুয়েল রানা।

এর আগে ১২ মে মমতাজকে ধানমন্ডি থেকে গ্রেপ্তারের তথ্য দেন ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) গণমাধ্যম ও জনসংযোগ বিভাগের উপকমিশনার মুহাম্মদ তালেবুর রহমান।

মমতাজকে মো. সাগর হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে।

মামলার অভিযোগে বলা হয়েছে, গত ১৯ জুলাই মিরপুর-১০ নম্বর গোল চত্ত্বর এলাকায় জুলাই আন্দোলনে অংশ নেন হকার মো. সাগর। ওইদিন বিকেল সাড়ে ৪টার দিকে আসামিরা আন্দোলনকারীদের ওপর হামলা চালান ও গুলিবর্ষণ করেন। এ সময় সাগরের বুকে গুলি লাগে।

পরে তার মা বিউটি আক্তার ওইদিন রাত ৩ টায় মিরপুরের একটি বেসরকারি হাসপাতালে সাগরের লাশের সন্ধান পান। এ ঘটনায় গত বছরেরর ২৭ নভেম্বর বিউটি আক্তার বাদী হয়ে মিরপুর মডেল থানায় মামলা করেন। এতে শেখ হাসিনাসহ ২৪৩ জনকে আসামি করা হয়, আর অজ্ঞাতনামা আসামি করা হয় ২৫০ থেকে ৪০০ জনকে। এই মামলার ৪৯ নং এজাহারনামীয় আসামি হলেন মমতাজ বেগম।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 SomoyerKonthodhoni
Theme Dwonload From ThemesBazar.Com