শনিবার, ০২:০৯ অপরাহ্ন, ২২ অগাস্ট ২০২৬, [bangla_date] , ই-পেপার
নোটিশ :
মানব সেবায় নিয়োজিত অলাভজনক সেবা প্রদানকারী সংবাদ তথ্য প্রতিষ্ঠান।
শিরোনাম :
বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি নির্বাচিত হওয়ায় মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন গৌরনদীতে সীরাতুন্নবী (সা.) উপলক্ষে বর্ণাঢ্য ওয়াজ ও দোয়া মাহফিল  গৌরনদীতে সীরাতুন্নবী (সা.) উপলক্ষে বর্ণাঢ্য ওয়াজ ও দোয়া মাহফিল  গৌরনদীতে ব্র্যাকের ”আনলকিং ফাইন্যান্সিয়াল সলিউশনস ফর ইয়ুথ এন্টারপ্রাইজ ডেভেলপমেন্ট” প্রকল্পের সমাপনী সভা গৌরনদীতে ব্র্যাকের যুব উদ্যোক্তা উন্নয়ন প্রকল্পের সমাপনী সভা গৌরনদীতে ইয়াবা কেনার অভিযোগে কলেজ কর্মচারীকে গণধোলাই তরুণদের দক্ষতা উন্নয়নের স্পৃহা জাতীয় স্বার্থমুখী হতে হবে: তথ্য ও সম্প্রচার মন্ত্রী মৎস্য পক্ষ উপলক্ষে গৌরনদীতে মৎস্যজীবিদের ক্রীড়া প্রতিযোগীতা ও পুরস্কার বিতরন জুলাই বিপ্লব খালেদা জিয়ার দীর্ঘ গণতান্ত্রিক আন্দোলনের সফল পরিণতি: আইনমন্ত্রী    জলাবদ্ধতায় চরম দুর্ভোগে  গৌরনদী পৌরবাসী, বাড়ছে স্বাস্থ্যঝুঁকি

আবারও অরুণাচল প্রদেশের বিভিন্ন স্থানের নাম পরিবর্তন করল চীন

সময়ের কণ্ঠধ্বনি ডেস্ক:
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ১৫ মে, ২০২৫
  • ৭৭ বার পঠিত

চীন ফের অরুণাচল প্রদেশের বিভিন্ন স্থানকে নতুন নামে অভিহিত করার উদ্যোগ নেওয়ায় তা সরাসরি প্রত্যাখ্যান করেছে ভারত।

বুধবার (১৪ মে) নয়াদিল্লি জানিয়েছে, এ ধরনের ‘সৃজনশীল নামকরণ’ রাজ্যের অবস্থান নিয়ে বাস্তবতা বদলাতে পারবে না।  অরুণাচল প্রদেশ ভারতের অবিচ্ছেদ্য অংশ ছিল, আছে এবং থাকবে।

চীনের বেসামরিক বিষয়ক মন্ত্রণালয় রোববার অরুণাচলের জন্য পঞ্চম দফায় ‘মান্য ভূ-নাম’ প্রকাশ করে।  এর আগে ২০২৫ সালের মার্চে ৩০টি, ২০২৩ সালের এপ্রিলে ১১টি, তারও আগে ১৫টি এবং ২০২১ ও ২০১৭ সালে ছয়টি করে নাম প্রকাশ করেছিল চীন।

ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল বলেন, ‘আমরা লক্ষ্য করেছি, চীন অরুণাচল প্রদেশের স্থানের নাম পরিবর্তন করে এক অর্থহীন ও হাস্যকর চেষ্টা চালিয়ে যাচ্ছে। আমরা এমন উদ্যোগকে সম্পূর্ণরূপে প্রত্যাখ্যান করছি।  নাম বদলালেই বাস্তবতা বদলায় না—অরুণাচল প্রদেশ ছিল, আছে এবং থাকবে ভারতের অবিচ্ছেদ্য অঙ্গ।’

অন্যদিকে, চীনা পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র লিন জিয়ান পাল্টা দাবি করে বলেন, ‘জাংনান (চীনা ভাষায় অরুণাচলের নাম) চীনের এলাকা।  চীনের সরকার এই অঞ্চলের কিছু স্থানের নাম সংশোধন করেছে এবং এটি চীনের সার্বভৌম অধিকারভুক্ত বিষয়।’

সাউথ চায়না মর্নিং পোস্ট জানিয়েছে, চীনের সর্বশেষ তালিকায় মোট ২৭টি ভৌগোলিক বৈশিষ্ট্য রয়েছে—এর মধ্যে আছে পর্বত, নদী, হ্রদ, গিরিপথ এবং আবাসিক এলাকা। প্রতিটি নাম চীনা অক্ষরে, তিব্বতি ভাষায় ও পিনইনে লেখা হয়েছে, সঙ্গে জিও-কোঅর্ডিনেট এবং উচ্চ রেজুলেশনের মানচিত্র সংযুক্ত।

চীনের মন্ত্রণালয় বলেছে, ‘রাষ্ট্রপরিষদের (চীনের মন্ত্রিসভা) ভূ-নাম সংক্রান্ত নীতির আলোকে এবং সংশ্লিষ্ট বিভাগগুলোর সহযোগিতায় আমরা জাংনানের কিছু ভূ-নাম সংশোধন করেছি।’

এই ঘটনাটি এমন সময়ে ঘটল, যখন ভারত-চীন সম্পর্ক সাম্প্রতিক সময়ে কিছুটা উন্নতির দিকে ছিল। গত বছর পূর্ব লাদাখে চার বছরব্যাপী সামরিক অচলাবস্থার অবসান ঘটে—এর পর থেকে দুই দেশের মধ্যে উত্তেজনা কমার আভাস মিলেছিল।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 SomoyerKonthodhoni
Theme Dwonload From ThemesBazar.Com