বৃহস্পতিবার, ০৪:২৩ অপরাহ্ন, ৩০ জুলাই ২০২৬, ১৫ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ , ই-পেপার
নোটিশ :
মানব সেবায় নিয়োজিত অলাভজনক সেবা প্রদানকারী সংবাদ তথ্য প্রতিষ্ঠান।
শিরোনাম :
গৌরনদীর বার্থীতে ‘ওয়ান চাইল্ড, ওয়ান ট্রি’ কর্মসূচি: শিক্ষার্থীদের হাতে সবুজ ভবিষ্যতের অঙ্গীকার  শেখ হাসিনা দেশে ফিরলেই আইন অনুযায়ী ব্যবস্থা: আইনমন্ত্রী এবার সিলেটে এনসিপির গাড়িবহরে দুই দফা হামলা জাপানে ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে ২৮ জাতীয় দলের স্বপ্ন থেকে চট্টগ্রামের ভয়ংকর সন্ত্রাসী ডেভিড ইমন জেমিনাই অ্যাপ হালনাগাদ করল গুগল, যুক্ত হলো নতুন সুবিধা সকালে খালি পেটে অ্যালোভেরা শরবত পানের উপকারিতা লতিফ সিদ্দিকীকে আজ ট্রাইব্যুনালে হাজির করা হবে ফলকল্যান্ড ব্যানার ও ফাইনালে মারামারি: অবশেষে আর্জেন্টিনার বিরুদ্ধে ফিফার তদন্ত শুরু, যে শাস্তি হতে পারে আগস্টে তফসিলের জোর প্রস্তুতি ইসিতে

শৈলকুপায় স্বতন্ত্র প্রার্থীর সমর্থককে কুপিয়ে হত্যা

সময়ের কণ্ঠধ্বনি ডেস্ক:
  • আপডেট টাইম : রবিবার, ৩১ জুলাই, ২০২২
  • ৩৪৩ বার পঠিত

ঝিনাইদহের শৈলকুপা উপজেলা পরিষদ নির্বাচনকে কেন্দ্র করে স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থীর এক সমর্থককে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। শনিবার রাত ১০টার দিকে পুরাতন বাখরবা গ্রামের রাস্তার পাশে জামিক শেখকে কুপিয়ে ফেলে রেখ যায় দুর্বৃত্তরা। পরে তাকে উদ্ধার করে শৈলকুপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। সেখান থেকে তাকে উন্নত চিকিৎসার জন্য কুষ্টিয়া হাসপাতালে পাঠালে সেখানে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

নিহত জামিক শেখ উপজেলার সারুটিয়া ইউনিয়নের পুরাতন বাখরবা গ্রামের ইবাদত শেখের ছেলে। তিনি আনারস প্রতীকের স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী মোস্তফা আরিফ রেজা মন্নুর পক্ষে নিয়মিত প্রচার প্রচারণায় অংশ নিতেন।

তিনি স্থানীয় আওয়ামী লীগ নেতা জুলফিকার কায়সার টিপুর একজন সক্রিয় কর্মী ও স্বতন্ত্র প্রার্থীর সমর্থক বলে পরিবার জানিয়েছে। নিহতের স্ত্রী স্বপ্না খাতুন জানান, নৌকা প্রতীকের কর্মী-সমর্থকেরা তার স্বামীকে নির্মমভাবে কুপিয়ে হত্যা করেছে।

শৈলকুপা থানার ওসি আমিনুল ইসলাম জানান, পূর্ব শত্রুতার জেরেই এই হত্যাকাণ্ড ঘটেছে।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 SomoyerKonthodhoni
Theme Dwonload From ThemesBazar.Com