বৃহস্পতিবার, ০২:২৯ অপরাহ্ন, ১২ নভেম্বর ২০২৬, [bangla_date] , ই-পেপার
নোটিশ :
মানব সেবায় নিয়োজিত অলাভজনক সেবা প্রদানকারী সংবাদ তথ্য প্রতিষ্ঠান।
শিরোনাম :
যুদ্ধের আগের অবস্থায় আর ফিরবে না হরমুজ প্রণালি: স্পিকার গালিবাফ মালদ্বীপের প্রেসিডেন্টের সঙ্গে প্রধানমন্ত্রীর সাক্ষাৎ চাঁদশী ঈশ্বর চন্দ্র মাধ্যমিক বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত সিনিয়র শিক্ষক শিবানন্দ চক্রবর্তীর পরলোকগমন, বিভিন্ন মহলের শোক মফস্বলে ৫০০, ঢাকায় কত টাকা নির্ধারণ হলো স্কুলের ভর্তি ফি স্বর্ণের দামে বড় সুখবর, টানা তৃতীয় দফায় কমলো দাম জলবায়ু সম্মেলনে আজ ভাষণ দেবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনার লাশও এ দেশে আসবে না: মাহমুদা মিতু এবার নুসরাতের বাড়িতে পেট্রোল বোমা আসল নথি গায়েব করে জাল কাগজে সরকারি প্লট বিক্রি পরীক্ষার খাতায় আসছে শীতে ‘বউ’ চাইলেন দ্বাদশ শ্রেণির ছাত্র

পাকিস্তানের তিন মসজিদে ভারতের হামলা, রেহাই পায়নি শিশুও

সময়ের কণ্ঠধ্বনি ডেস্ক:
  • আপডেট টাইম : বুধবার, ৭ মে, ২০২৫
  • ১১১ বার পঠিত

পহেলগাঁও হামলার জেরে ভারতের চালানো বিমান হামলায় পাকিস্তানের অন্তত তিনটি মসজিদ লক্ষ্যবস্তুতে পরিণত হয়েছে বলে জানিয়েছেন পাকিস্তান সেনাবাহিনীর গণসংযোগ শাখা আইএসপিআর-এর মহাপরিচালক লেফটেন্যান্ট জেনারেল আহমেদ শরীফ চৌধুরী।

বুধবার ভোরে এক সংবাদ ব্রিফিংয়ে তিনি জানান, গত রাতের হামলায় ভারত ছয়টি স্থানে মোট ২৪টি হামলা চালিয়েছে।  এতে ৮ নিরীহ নাগরিক শহিদ হয়েছেন।

তিনি জানান, শুধুমাত্র আহমদপুর ইস্ট এলাকায় পাঁচজন নিহত হয়েছেন, যাদের মধ্যে একজন কন্যাশিশুও রয়েছে।

মুজাফফরাবাদে বিলাল মসজিদে হামলায় এক শিশু আহত হয়েছে এবং মসজিদের কাঠামো ক্ষতিগ্রস্ত হয়েছে। কোটলির আব্বাস মসজিদেও হামলা হয়েছে। মুরিদকেতে আরেকটি মসজিদে হামলায় এক ব্যক্তি নিহত এবং আরেকজন আহত হন।

তিনি আরও জানান, সিয়ালকোটের কাছে কোটলি লোহারান গ্রামে একটি কামানের গোলা আঘাত হানে এবং শাকগড়ে একটি ওষুধ বিতরণকেন্দ্রও ক্ষতিগ্রস্ত হয়েছে।

আইএসপিআর মহাপরিচালক এই হামলাগুলোকে ‘ভারতের কাপুরুষোচিত ও অকারণ আগ্রাসন’ হিসেবে আখ্যা দেন এবং তিনি জানান, পাকিস্তান সেনাবাহিনী ইতোমধ্যেই জবাব দিতে শুরু করেছে এবং দেশের সার্বভৌমত্ব রক্ষায় সবধরনের পদক্ষেপ নেওয়া হবে।

তিনি আরও বলেন, ভারতের এই নগ্ন আগ্রাসনের প্রমাণ বিশ্ববাসীর সামনে তুলে ধরতে সংবাদমাধ্যমকে ঘটনাস্থলে নিয়ে যাওয়া হবে।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 SomoyerKonthodhoni
Theme Dwonload From ThemesBazar.Com