শনিবার, ০৫:০৪ অপরাহ্ন, ২২ অগাস্ট ২০২৬, [bangla_date] , ই-পেপার
নোটিশ :
মানব সেবায় নিয়োজিত অলাভজনক সেবা প্রদানকারী সংবাদ তথ্য প্রতিষ্ঠান।
শিরোনাম :
​গৌরনদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শন করলেন সমাজকল্যাণ পরিষদের নির্বাহী সচিব মো. কামরুজ্জামান দুলাল জহির উদ্দিন স্বপনকে ঘিরে গৌরনদী-আগৈলঝাড়ায় আবেগ ও প্রশ্ন গৌরনদীতে স্বেচ্ছাসেবক দলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপনের সর্বশেষ সাক্ষাৎকার বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি নির্বাচিত হওয়ায় মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন গৌরনদীতে সীরাতুন্নবী (সা.) উপলক্ষে বর্ণাঢ্য ওয়াজ ও দোয়া মাহফিল  গৌরনদীতে সীরাতুন্নবী (সা.) উপলক্ষে বর্ণাঢ্য ওয়াজ ও দোয়া মাহফিল  গৌরনদীতে ব্র্যাকের ”আনলকিং ফাইন্যান্সিয়াল সলিউশনস ফর ইয়ুথ এন্টারপ্রাইজ ডেভেলপমেন্ট” প্রকল্পের সমাপনী সভা গৌরনদীতে ব্র্যাকের যুব উদ্যোক্তা উন্নয়ন প্রকল্পের সমাপনী সভা গৌরনদীতে ইয়াবা কেনার অভিযোগে কলেজ কর্মচারীকে গণধোলাই

সুইডেনে বন্দুক হামলা, নিহত ৩

সময়ের কণ্ঠধ্বনি ডেস্ক:
  • আপডেট টাইম : বুধবার, ৩০ এপ্রিল, ২০২৫
  • ১০৬ বার পঠিত

সুইডেনের আপসালা শহরে বন্দুক হামলায় অন্তত তিনজন নিহত হয়েছেন। স্থানীয় পুলিশের বরাত দিয়ে এই তথ্য জানিয়েছে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি।

পুলিশ জানায়, শহরের কেন্দ্রস্থলে গতকাল মঙ্গলবার এই গুলির ঘটনা ঘটে। তারা গুলিবর্ষণের ঘটনাটিকে হত্যাকাণ্ড ধরে নিয়ে তদন্ত শুরু করেছে আর এটি সন্ত্রাসবাদী হামলা না ঘৃণাজনিত অপরাধ, তা এই মুহূর্তে বলতে পারছে না।

সুইডেন পুলিশের এক মুখপাত্র বলেছেন, ‘আমাদের কাছে তথ্য আছে যে বৈদ্যুতিক স্কুটারে করে এক ব্যক্তি ঘটনাস্থল থেকে চলে গেছেন। এই ব্যক্তি অপরাধী না প্রত্যক্ষদর্শী অথবা এমন কেউ যার সঙ্গে ঘটনার সম্পর্ক আছে, এই মুহূর্তে তা পরিষ্কার হয়নি।’

পুলিশ জানিয়েছে, নিহতদের শনাক্ত করা এখনও বাকি। তবে হত্যাকাণ্ডের উদ্দেশ্যের বিষয়ে কোনো অনুমান প্রকাশ করতে রাজি হয়নি তারা।

সুইডেনের বিচারমন্ত্রী গুন্নার স্ট্রমার জানিয়েছেন, তার মন্ত্রণালয় এই মামলাটির অগ্রগতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে আর এ নিয়ে পুলিশের সঙ্গে তাদের সার্বক্ষণিক যোগাযোগ হচ্ছে।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 SomoyerKonthodhoni
Theme Dwonload From ThemesBazar.Com