বৃহস্পতিবার, ০৩:৩১ অপরাহ্ন, ১২ নভেম্বর ২০২৬, [bangla_date] , ই-পেপার
নোটিশ :
মানব সেবায় নিয়োজিত অলাভজনক সেবা প্রদানকারী সংবাদ তথ্য প্রতিষ্ঠান।
শিরোনাম :
যুদ্ধের আগের অবস্থায় আর ফিরবে না হরমুজ প্রণালি: স্পিকার গালিবাফ মালদ্বীপের প্রেসিডেন্টের সঙ্গে প্রধানমন্ত্রীর সাক্ষাৎ চাঁদশী ঈশ্বর চন্দ্র মাধ্যমিক বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত সিনিয়র শিক্ষক শিবানন্দ চক্রবর্তীর পরলোকগমন, বিভিন্ন মহলের শোক মফস্বলে ৫০০, ঢাকায় কত টাকা নির্ধারণ হলো স্কুলের ভর্তি ফি স্বর্ণের দামে বড় সুখবর, টানা তৃতীয় দফায় কমলো দাম জলবায়ু সম্মেলনে আজ ভাষণ দেবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনার লাশও এ দেশে আসবে না: মাহমুদা মিতু এবার নুসরাতের বাড়িতে পেট্রোল বোমা আসল নথি গায়েব করে জাল কাগজে সরকারি প্লট বিক্রি পরীক্ষার খাতায় আসছে শীতে ‘বউ’ চাইলেন দ্বাদশ শ্রেণির ছাত্র

ভারতে পাঠ্যবই থেকে বাদ দেওয়া হলো মুসলিম শাসনামল

সময়ের কণ্ঠধ্বনি ডেস্ক:
  • আপডেট টাইম : সোমবার, ২৮ এপ্রিল, ২০২৫
  • ১২৯ বার পঠিত

অহিন্দু সাম্রাজ্যের ইতিহাস ভুলিয়ে দিয়ে ভারতের ইতিহাসকেই বিকৃত করছে দিল্লির বর্তমান মোদি সরকার। সেই রাজনৈতিক অভিমুখের অংশ হিসাবে এবার এনসিইআরটি (ন্যাশনাল কাউন্সিল অফ এডুকেশনাল রিসার্চ অ্যান্ড ট্রেনিং)-র পাঠ্যবইয়ে ফের পরিবর্তন করা হল।

সপ্তম শ্রেণির পাঠ্যপুস্তক থেকে বাদ দেওয়া হল মুঘল এবং দিল্লির সুলতানি সাম্রাজ্য। পরিবর্তে ভারতীয় রাজবংশের উপর অধ্যায়, ভূগোল ও চলতি বছর উত্তরপ্রদেশের প্রয়াগরাজে হওয়া মহাকুম্ভ-সহ মেক ইন ইন্ডিয়া এবং বেটি বাঁচাও, বেটি পড়াও-এর মতো সরকারি উদ্যোগগুলি নতুন সংযোজন করা হয়েছে।

বিজেপি’র আমলে হিন্দুত্ববাদী ইতিহাস ছাত্রদের গেলানোর তাগিদে বারবার মুসলিম সময়কালের ইতিহাস বাদ অথবা সংক্ষিপ্ত করার পরিকল্পিত অনেক আগেই উদ্যোগ চলছিলো।

যে সময়কাল সম্পর্কে এতদিন শিক্ষার্থীদের অবহিত করা হত, তা মুছে ফেলে তার পরিবর্তে নতুন সংযোজন হিসাবে রাখা হয়েছে মগধ, মৌর্য, শুঙ্গ এবং সাতবাহন সাম্রাজ্যের কথা।

২০২৫ সালে উত্তরপ্রদেশের প্রয়াগরাজে হওয়া কুম্ভমেলার প্রসঙ্গও অন্তর্ভুক্ত করা হয়েছে নতুন পাঠ্যবইয়ে। যে কুম্ভমেলায় যোগ দিতে আসা বহু পুণ্যার্থীকে বিজেপি সরকারের অব্যবস্থার খেসারত দিতে হয়েছে প্রাণের বিনিময়ে।

সূত্র: টিওআই।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 SomoyerKonthodhoni
Theme Dwonload From ThemesBazar.Com