মঙ্গলবার, ০৮:৩৩ অপরাহ্ন, ০৪ অগাস্ট ২০২৬, ২০শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ , ই-পেপার
নোটিশ :
মানব সেবায় নিয়োজিত অলাভজনক সেবা প্রদানকারী সংবাদ তথ্য প্রতিষ্ঠান।
শিরোনাম :
তৃতীয় ভাষা শিক্ষায় চীনা ভাষাকে অগ্রাধিকার দেওয়ার হবে: ইউজিসি চেয়াররম্যান প্রেমিকের সঙ্গে ঝগড়ার পর ১৯তলা থেকে লাফ, অলৌকিকভাবে বাঁচলেন তরুণী! পৌনে ৭ ঘণ্টা পর ঢাকার সঙ্গে উত্তরাঞ্চলের ট্রেন চলাচল স্বাভাবিক জনগণ পরিবর্তন চেয়েছে বলেই জুলাই আন্দোলন সফল : প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে সৌদি আরবের উপ-পররাষ্ট্রমন্ত্রীর সাক্ষাৎ ভেনেজুয়েলায় ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে ৬,১২৫ ঢাকেশ্বরী মন্দিরে ‘বেআইনি সমকামী বিয়ে’, বিচার চাইলেন ১২৩০ নাগরিক ফেসবুক-টিকটক ব্যবহার না করার শর্তে শিশুকে হেফাজতে পেল মা নির্দেশ অমান্য করে হাসিনার বক্তব্য প্রচার করলে ব্যবস্থা: তথ্য উপদেষ্টা নিরাপদ পানি ব্যবস্থাপনা নিশ্চিতে সহযোগিতার আশ্বাস প্রধানমন্ত্রীর

জামায়াতে যোগ দেওয়ায় বহিষ্কার হলেন বিএনপি নেতা

সময়ের কন্ঠ ধ্বনি ডেস্ক :
  • আপডেট টাইম : রবিবার, ২০ এপ্রিল, ২০২৫
  • ৭০ বার পঠিত

জামালপুরের বাংলাদেশ জামায়াতে ইসলামীতে যোগ দেওয়ায় ইসলামপুর উপজেলা বিএনপির সহসভাপতি মো. আলী হোসেনকে দল থেকে বহিষ্কার করেছে জেলা বিএনপি।আজ রবিবার দুপুরে জামালপুর জেলা বিএনপির সাধারণ সম্পাদক ও দলটির ময়মনসিংহ বিভাগের সহসাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট শাহ মো. ওয়ারেছ আলী মামুন স্বাক্ষরিত এক চিঠিতে বহিষ্কারের বিষয়টি জানানো হয়।

বহিষ্কার আদেশে উল্লেখ করা হয়েছে, ‘বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি ইসলামপুর উপজেলা শাখার সহসভাপতি মো. আলী হোসেন। আপনি আনুষ্ঠানিকভাবে বাংলাদেশ জামায়াতে ইসলামীতে যোগদান করেছেন। যার ফলে দলীয় ভাবমূর্তি চরমভাবে ক্ষুণ্ন হয়েছে। এমতাবস্থায় দলীয় আদর্শপরিপন্থী কর্মকাণ্ডের কারণে আপনাকে (আলী হোসেনকে) ইসলামপুর উপজেলা শাখার সহসভাপতির পদসহ সব পর্যায়ের পদ থেকে অব্যাহতি দিয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী দল থেকে বহিষ্কার করা হলো।’

উল্লেখ্য, গত ১১ এপ্রিল দুপুরে জামায়াতে ইসলামীর ইসলামপুর উপজেলা শাখার কার্যালয়ে দলটির কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সেক্রেটারি ও ময়মনসিংহ অঞ্চলের পরিচালক ড. সামিউল হক ফারুকীর উপস্থিতিতে বিএনপি নেতা আলী হোসেন জামায়াতে ইসলামীর সহযোগী সদস্য ফরম পূরণের মধ্য দিয়ে দলটিতে যোগ দেন।

স্থানীয় বিএনপির সূত্রে জানা গেছে, উপজেলার গোয়ালেরচর ইউনিয়নের বাসিন্দা আলী হোসেন অন্তত সাড়ে তিন দশক ধরে বিএনপি রাজনীতির সঙ্গে যুক্ত ছিলেন। উপজেলা বিএনপির চলতি কমিটিতে তিনি চার নম্বর সহসভাপতি পদে দায়িত্ব পালন করে আসছিলেন। এর আগে তিনি উপজেলা বিএনপির দপ্তর সম্পাদক পদে দায়িত্ব পালন করেন। রাজনৈতিক জীবনের শুরুতে আলী হোসেন বিএনপির সহযোগী সংগঠন ছাত্রদল ও যুবদলের গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালন করেছেন। এ ছাড়া চারদলীয় জোট সরকারের আমলে উপজেলা বিএনপির সভাপতি ও স্থানীয় সংসদ সদস্য সুলতান মাহমুদ বাবুর পিএস পদেও দায়িত্ব পালন করেছেন তিনি।

বহিষ্কারের বিষয়ে বক্তব্য জানতে আলী হোসেনের মোবাইল ফোনে যোগাযোগের চেষ্টা করা হলে তা বন্ধ পাওয়া গেছে।

জামালপুর জেলা বিএনপির সাধারণ সম্পাদক ও দলটির ময়মনসিংহ বিভাগের সহসাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট শাহ মো. ওয়ারেছ আলী মামুন বলেন, ‘আদর্শ পরিবর্তন করে জামায়াতে যোগ দেওয়ায় আলী হোসেনকে দল থেকে বহিষ্কার করা হয়েছে।’

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 SomoyerKonthodhoni
Theme Dwonload From ThemesBazar.Com