বৃহস্পতিবার, ০৪:০৭ অপরাহ্ন, ১২ নভেম্বর ২০২৬, [bangla_date] , ই-পেপার
নোটিশ :
মানব সেবায় নিয়োজিত অলাভজনক সেবা প্রদানকারী সংবাদ তথ্য প্রতিষ্ঠান।
শিরোনাম :
যুদ্ধের আগের অবস্থায় আর ফিরবে না হরমুজ প্রণালি: স্পিকার গালিবাফ মালদ্বীপের প্রেসিডেন্টের সঙ্গে প্রধানমন্ত্রীর সাক্ষাৎ চাঁদশী ঈশ্বর চন্দ্র মাধ্যমিক বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত সিনিয়র শিক্ষক শিবানন্দ চক্রবর্তীর পরলোকগমন, বিভিন্ন মহলের শোক মফস্বলে ৫০০, ঢাকায় কত টাকা নির্ধারণ হলো স্কুলের ভর্তি ফি স্বর্ণের দামে বড় সুখবর, টানা তৃতীয় দফায় কমলো দাম জলবায়ু সম্মেলনে আজ ভাষণ দেবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনার লাশও এ দেশে আসবে না: মাহমুদা মিতু এবার নুসরাতের বাড়িতে পেট্রোল বোমা আসল নথি গায়েব করে জাল কাগজে সরকারি প্লট বিক্রি পরীক্ষার খাতায় আসছে শীতে ‘বউ’ চাইলেন দ্বাদশ শ্রেণির ছাত্র

যুক্তরাষ্ট্রে বাতিল হওয়া শিক্ষার্থী ভিসার বেশিরভাগই ভারতীয়, রয়েছে বাংলাদেশিও

সময়ের কণ্ঠধ্বনি ডেস্ক:
  • আপডেট টাইম : শনিবার, ১৯ এপ্রিল, ২০২৫
  • ৯৬ বার পঠিত

ডোনাল্ড ট্রাম্প দ্বিতীয় দফায় মার্কিন প্রেসিডেন্ট হিসেবে ক্ষমতায় আসার পর যুক্তরাষ্ট্র আন্তর্জাতিক শিক্ষার্থীদের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নিচ্ছে। এ নিয়ে বিদেশি শিক্ষার্থীদের মধ্যে বাড়ছে উদ্বেগ। খবর ইন্ডিয়া টুডের।

আমেরিকান অভিবাসন আইনজীবী সমিতির (এআইএলএ) প্রকাশিত প্রতিবেদনে বলা হয়েছে, যুক্তরাষ্ট্রে সম্প্রতি বাতিল হওয়া ৩২৭টি শিক্ষার্থী ভিসার মধ্যে প্রায় ৫০ শতাংশই ভারতীয় শিক্ষার্থীদের। এ ছাড়া ভিসা বাতিল হওয়া শিক্ষার্থীদের মধ্যে ১৪ শতাংশ চীনের। বাকিরা দক্ষিণ কোরিয়া, নেপাল ও বাংলাদেশি শিক্ষার্থীদের।

বাংলাদেশের কতজন শিক্ষার্থীর ভিসা বাতিল হয়েছে- সেই সম্পর্কে নির্দিষ্ট কোনও তথ্য পাওয়া যায়নি।

এদিকে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা জানিয়েছে, ট্রাম্প প্রশাসন চলতি বছর যুক্তরাষ্ট্রের ১৩০টির বেশি শিক্ষা প্রতিষ্ঠানের ১ হাজারের বেশি বিদেশি শিক্ষার্থী ও স্নাতকের ভিসা বাতিল করেছে।

দেশটির শিক্ষার্থীদের তথ্য ভান্ডার স্টুডেন্ট অ্যান্ড এক্সচেঞ্জ ভিজিটর ইনফরমেশন সিস্টেমে এ তথ্য উঠে এসেছে।

বেশিরভাগ বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষই জানিয়েছে, ট্রাম্প প্রশাসন শিক্ষার্থীদের বিষয়ে এমন সিদ্ধান্তের কারণ জানায়নি। প্রতিবেদনে বলা হয়েছে, এরই মধ্যে যুক্তরাষ্ট্রের ৪০টি রাজ্যের কলেজ ও বিশ্ববিদ্যালয়গুলো তাদের বিদেশি শিক্ষার্থীদের ভিসা ও দেশটিতে থাকার বৈধতা বাতিলের বিষয়টি নিশ্চিত করেছে।

গত ১৭ মাসের বেশি সময় ধরে গাজায় হামাস ও ইসরায়েলের মধ্যে যুদ্ধ চলছে। গাজায় যুদ্ধকালীন সময়ে যুক্তরাষ্ট্রের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে ফিলিস্তিনিদের পক্ষে শিক্ষার্থীরা বিক্ষোভ করেছিল। এ ছাড়া ইসরায়েল বিরোধী বিক্ষোভও দেখা গেছে।

ট্রাম্প ক্ষমতায় আসার পর ফিলিস্তিনপন্থী ও ইসরায়েল বিরোধী বিক্ষোভকারীদের গ্রেপ্তারের ঘটনা ঘটেছে। এসব তালিকায় বিদেশি শিক্ষার্থীও রয়েছে।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 SomoyerKonthodhoni
Theme Dwonload From ThemesBazar.Com