শনিবার, ০৬:৪০ অপরাহ্ন, ২২ অগাস্ট ২০২৬, [bangla_date] , ই-পেপার
নোটিশ :
মানব সেবায় নিয়োজিত অলাভজনক সেবা প্রদানকারী সংবাদ তথ্য প্রতিষ্ঠান।
শিরোনাম :
​গৌরনদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শন করলেন সমাজকল্যাণ পরিষদের নির্বাহী সচিব মো. কামরুজ্জামান দুলাল জহির উদ্দিন স্বপনকে ঘিরে গৌরনদী-আগৈলঝাড়ায় আবেগ ও প্রশ্ন গৌরনদীতে স্বেচ্ছাসেবক দলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপনের সর্বশেষ সাক্ষাৎকার বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি নির্বাচিত হওয়ায় মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন গৌরনদীতে সীরাতুন্নবী (সা.) উপলক্ষে বর্ণাঢ্য ওয়াজ ও দোয়া মাহফিল  গৌরনদীতে সীরাতুন্নবী (সা.) উপলক্ষে বর্ণাঢ্য ওয়াজ ও দোয়া মাহফিল  গৌরনদীতে ব্র্যাকের ”আনলকিং ফাইন্যান্সিয়াল সলিউশনস ফর ইয়ুথ এন্টারপ্রাইজ ডেভেলপমেন্ট” প্রকল্পের সমাপনী সভা গৌরনদীতে ব্র্যাকের যুব উদ্যোক্তা উন্নয়ন প্রকল্পের সমাপনী সভা গৌরনদীতে ইয়াবা কেনার অভিযোগে কলেজ কর্মচারীকে গণধোলাই

ইউক্রেন-রাশিয়া শান্তিচুক্তি নিয়ে ট্রাম্পের কড়া হুঁশিয়ারি

সময়ের কণ্ঠধ্বনি ডেস্ক:
  • আপডেট টাইম : শনিবার, ১৯ এপ্রিল, ২০২৫
  • ৭১ বার পঠিত

রাশিয়া-ইউক্রেন যুদ্ধ বন্ধে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প নতুন করে কড়া হুঁশিয়ারি দিয়েছেন।

স্থানীয় সময় শুক্রবার প্রেসিডেন্ট ট্রাম্প এবং পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও ওভাল অফিসে সাংবাদিকদের বলেছেন, ‘রাশিয়া-ইউক্রেন শান্তি চুক্তিতে মধ্যস্থতার প্রচেষ্টা চলছে। যদি শিগগিরই ইউক্রেন অগ্রগতির স্পষ্ট লক্ষণ না দেখায়, তবে যুক্তরাষ্ট্র শান্তিচুক্তি থেকে সরে আসবে।’

রাশিয়া ও ইউক্রেনের মধ্যে চুক্তি সম্পর্কে জিজ্ঞাসা করা হলে ট্রাম্প বলেন, ‘এখানে আমাদের আলোচ্য বিষয় মানুষের জীবন। নীতিগতভাবে আমরা মানুষের মৃত্যু বন্ধ করব, সে ব্যাপারেই কথা বলছি।’

তিনি আরও বলেন,‘এখন যদি কোনো কারণে দুই দেশের কোনো দেশ পরিস্থিতি আরও বেশি কঠিন করে তোলেন, আমরা বলব আপনারা বোকা, আপনারাভয়ঙ্কর মানুষ।’

বিবিসির প্রতিবেদন সূত্রে জানা গেছে, গত বৃহস্পতিবার প্যারিসে ইউরোপীয় নেতাদের সঙ্গে সম্ভাব্য যুদ্ধবিরতি নিয়ে বৈঠকের পর, রুবিও শুক্রবার সাংবাদিকদের সঙ্গে এ ব্যাপারে কথা বলেন। তিনি জানান, আমাদের এখন খুব দ্রুত সিদ্ধান্ত নিতে হবে। যুদ্ধ বিরতি সম্ভব কিনা, কয়েক দিন এই বিষয় নিয়েই কথা বলছি।

তিনি আরও বলেন, ‘ট্রাম্প দ্বিতীয় দফায় ক্ষমতায় আসার আগে বলেছিলেন যে, তিনি রাষ্ট্রপতিত্বের ক্ষমতা পাওয়ার পর প্রথম ২৪ ঘন্টার মধ্যে বিশ্বে চলমান লড়াই বন্ধ করে দেবেন। যদি তা সম্ভব না হয়, তাহলে আমরা সিদ্ধান্ত নিয়ে এগিয়ে যাব। এটা স্পষ্ট যে, শান্তি চুক্তি করা কঠিন হবে। তবে যত দ্রুত সম্ভব চুক্তি সম্পন্ন হওয়ার সম্ভাবনা দেখাতে হবে।’

রাশিয়া ২০২২ সালে ইউক্রেনে আক্রমণ শুরু করে। এরপর বিভিন্ন কারণেও যেকোনো সম্ভাব্য যুদ্ধবিরতির ক্ষেত্রেও তারা কয়েকটি শর্ত আরোপ করে।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 SomoyerKonthodhoni
Theme Dwonload From ThemesBazar.Com