বুধবার, ০৮:২৮ পূর্বাহ্ন, ০৫ অগাস্ট ২০২৬, ২১শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ , ই-পেপার
নোটিশ :
মানব সেবায় নিয়োজিত অলাভজনক সেবা প্রদানকারী সংবাদ তথ্য প্রতিষ্ঠান।
শিরোনাম :
তৃতীয় ভাষা শিক্ষায় চীনা ভাষাকে অগ্রাধিকার দেওয়ার হবে: ইউজিসি চেয়াররম্যান প্রেমিকের সঙ্গে ঝগড়ার পর ১৯তলা থেকে লাফ, অলৌকিকভাবে বাঁচলেন তরুণী! পৌনে ৭ ঘণ্টা পর ঢাকার সঙ্গে উত্তরাঞ্চলের ট্রেন চলাচল স্বাভাবিক জনগণ পরিবর্তন চেয়েছে বলেই জুলাই আন্দোলন সফল : প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে সৌদি আরবের উপ-পররাষ্ট্রমন্ত্রীর সাক্ষাৎ ভেনেজুয়েলায় ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে ৬,১২৫ ঢাকেশ্বরী মন্দিরে ‘বেআইনি সমকামী বিয়ে’, বিচার চাইলেন ১২৩০ নাগরিক ফেসবুক-টিকটক ব্যবহার না করার শর্তে শিশুকে হেফাজতে পেল মা নির্দেশ অমান্য করে হাসিনার বক্তব্য প্রচার করলে ব্যবস্থা: তথ্য উপদেষ্টা নিরাপদ পানি ব্যবস্থাপনা নিশ্চিতে সহযোগিতার আশ্বাস প্রধানমন্ত্রীর

নির্বাচনের সুনির্দিষ্ট রোডম্যাপ পাইনি, আমরা সন্তুষ্ট নই-ফখরুল

সময়ের কণ্ঠধ্বনি ডেস্ক:
  • আপডেট টাইম : বুধবার, ১৬ এপ্রিল, ২০২৫
  • ১১১ বার পঠিত

অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে বৈঠক করেছেন বিএনপি নেতারা। দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নেতৃত্বে একটি প্রতিনিধি দল আজ বুধবার দুপুর ১২টায় রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় এ বৈঠক শুরু হয়। শেষ হয়েছে দুপুর পৌনে ২টায়।

বৈঠক শেষে বিএনপি মহাসচিব সাংবাদিকদের বলেন, ‘প্রধান উপদেষ্টা ডিসেম্বর থেকে জুনের মধ্যে নির্বাচনের কথা বলেছেন। কোনো সুনির্দিষ্ট রোডম্যাপ দেননি। তবে আমার ডিসেম্বরেই নির্বাচন চাই। এ আলোচনা আমাদের কাছে সন্তোষজনক হয়নি।’

নির্বাচনের বিষয়ে কি সিদ্ধান্ত নেবেন সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে মির্জা ফখরুল বলেন, ‘আমরা সমামনা দলের সঙ্গে আলোচনা করে পরবর্তী সিদ্ধান্ত জানাব।’

প্রতিনিধি দলটিতে ছিলেন—দলের স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার জমির উদ্দিন সরকার, মির্জা আব্বাস, নজরুল ইসলাম খান, আমির খসরু মাহমুদ চৌধুরী, সালাহউদ্দিন আহমেদ ও ইকবাল মাহমুদ টুকু।

এর আগে, নির্বাচনকে ঘিরে চলমান অনিশ্চয়তা নিরসন ও ডিসেম্বরের মধ্যে একটি নির্বাচনী রোডম্যাপ ঘোষণার দাবিতে প্রধান উপদেষ্টার সঙ্গে সাক্ষাতের জন্য সময় চেয়েছিল বিএনপি। দলটির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদ জানান, বিভিন্ন গুরুত্বপূর্ণ ইস্যুতে আলোচনা করতেই ড. ইউনুসের সঙ্গে সাক্ষাতের উদ্যোগ নেওয়া হয়েছে। তিনি বলেন, ‘নির্বাচন নিয়ে সৃষ্ট ধোঁয়াশা কাটাতে একটি সুনির্দিষ্ট রোডম্যাপ ঘোষণার বিকল্প নেই। এ বিষয়ে আলোচনার পরই বিএনপি পরবর্তী সিদ্ধান্ত নেবে।’

উল্লেখ্য, আগামীকাল বৃহস্পতিবার বিকেল ৩টায় জাতীয় ঐকমত্য কমিশনের সঙ্গেও বিএনপির একটি গুরুত্বপূর্ণ বৈঠক অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 SomoyerKonthodhoni
Theme Dwonload From ThemesBazar.Com