শনিবার, ০৭:২৪ অপরাহ্ন, ২২ অগাস্ট ২০২৬, [bangla_date] , ই-পেপার
নোটিশ :
মানব সেবায় নিয়োজিত অলাভজনক সেবা প্রদানকারী সংবাদ তথ্য প্রতিষ্ঠান।
শিরোনাম :
​গৌরনদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শন করলেন সমাজকল্যাণ পরিষদের নির্বাহী সচিব মো. কামরুজ্জামান দুলাল জহির উদ্দিন স্বপনকে ঘিরে গৌরনদী-আগৈলঝাড়ায় আবেগ ও প্রশ্ন গৌরনদীতে স্বেচ্ছাসেবক দলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপনের সর্বশেষ সাক্ষাৎকার বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি নির্বাচিত হওয়ায় মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন গৌরনদীতে সীরাতুন্নবী (সা.) উপলক্ষে বর্ণাঢ্য ওয়াজ ও দোয়া মাহফিল  গৌরনদীতে সীরাতুন্নবী (সা.) উপলক্ষে বর্ণাঢ্য ওয়াজ ও দোয়া মাহফিল  গৌরনদীতে ব্র্যাকের ”আনলকিং ফাইন্যান্সিয়াল সলিউশনস ফর ইয়ুথ এন্টারপ্রাইজ ডেভেলপমেন্ট” প্রকল্পের সমাপনী সভা গৌরনদীতে ব্র্যাকের যুব উদ্যোক্তা উন্নয়ন প্রকল্পের সমাপনী সভা গৌরনদীতে ইয়াবা কেনার অভিযোগে কলেজ কর্মচারীকে গণধোলাই

‘ইউক্রেনের সঙ্গে স্থায়ী শান্তি চুক্তি করতে আগ্রহী পুতিন’

সময়ের কণ্ঠধ্বনি ডেস্ক:
  • আপডেট টাইম : মঙ্গলবার, ১৫ এপ্রিল, ২০২৫
  • ৮২ বার পঠিত

ইউক্রেনের সঙ্গে রাশিয়া স্থায়ী শান্তি চুক্তি করতে আগ্রাহী মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিশেষ দূত উইটকফ। গতকাল সোমবার তিনি বলেন, রাশিয়ার নেতা ভ্লাদিমির পুতিন ইউক্রেনের সঙ্গে ‘স্থায়ী শান্তি’ চুক্তির জন্য আগ্রহী।তিন বছরেরও বেশি সময় ধরে চলমান যুদ্ধের অবসান ঘটাতে পুতিনের সাথে আলোচনার পর স্টিভ উইটকফ একথা বলেন।

ট্রাম্প মস্কো ও কিয়েভকে যুদ্ধবিরতিতে সম্মত হওয়ার জন্য চাপ দিচ্ছেন। তবে রাশিয়ার ও মার্কিন কর্মকর্তাদের মধ্যে বারবার আলোচনা সত্ত্বেও ক্রেমলিনের কাছ থেকে কোনও বড় ছাড় পেতে ব্যর্থ হয়েছেন।

শুক্রবার, ট্রাম্পের বিশেষ দূত স্টিভ উইটকফ সেন্ট পিটার্সবার্গে পুতিনের সঙ্গে বৈঠক করেন। গত জানুয়ারিতে রিপাবলিকান দলের মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প হোয়াইট হাউসে ফিরে আসার পর থেকে এটি তাদের তৃতীয় বৈঠক।

এরপর গতকাল সোমবার টেলিভিশনে সম্প্রচারিত ফক্স নিউজের এক সাক্ষাৎকারে উইটকফ বলেন, তিনি একটি শান্তি চুক্তি ‘উদীয়মান’ দেখছেন। পুতিনের দুই প্রধান উপদেষ্টা ইউরি উশাকভ ও কিরিল দিমিত্রিভ ওই বৈঠকে উপস্থিত ছিলেন।

উইটকফ বলেন, পুতিনের অনুরোধ হলো এখানে স্থায়ী শান্তি প্রতিষ্ঠা করা। তাই যুদ্ধবিরতির বাইরেও আমরা এর উত্তর পেয়েছি। এই জায়গায় পৌঁছাতে আমাদের কিছুটা সময় লেগেছে। তিনি বলেন, ‘আমি মনে করি, আমরা এমন কিছুর দ্বারপ্রান্তে এসে পড়েছি, যা বৃহত্তরভাবে বিশ্বের জন্য খুবই গুরুত্বপূর্ণ হবে।’

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 SomoyerKonthodhoni
Theme Dwonload From ThemesBazar.Com