মঙ্গলবার, ০৮:৪৫ অপরাহ্ন, ০৪ অগাস্ট ২০২৬, ২০শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ , ই-পেপার
নোটিশ :
মানব সেবায় নিয়োজিত অলাভজনক সেবা প্রদানকারী সংবাদ তথ্য প্রতিষ্ঠান।
শিরোনাম :
তৃতীয় ভাষা শিক্ষায় চীনা ভাষাকে অগ্রাধিকার দেওয়ার হবে: ইউজিসি চেয়াররম্যান প্রেমিকের সঙ্গে ঝগড়ার পর ১৯তলা থেকে লাফ, অলৌকিকভাবে বাঁচলেন তরুণী! পৌনে ৭ ঘণ্টা পর ঢাকার সঙ্গে উত্তরাঞ্চলের ট্রেন চলাচল স্বাভাবিক জনগণ পরিবর্তন চেয়েছে বলেই জুলাই আন্দোলন সফল : প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে সৌদি আরবের উপ-পররাষ্ট্রমন্ত্রীর সাক্ষাৎ ভেনেজুয়েলায় ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে ৬,১২৫ ঢাকেশ্বরী মন্দিরে ‘বেআইনি সমকামী বিয়ে’, বিচার চাইলেন ১২৩০ নাগরিক ফেসবুক-টিকটক ব্যবহার না করার শর্তে শিশুকে হেফাজতে পেল মা নির্দেশ অমান্য করে হাসিনার বক্তব্য প্রচার করলে ব্যবস্থা: তথ্য উপদেষ্টা নিরাপদ পানি ব্যবস্থাপনা নিশ্চিতে সহযোগিতার আশ্বাস প্রধানমন্ত্রীর

স্ত্রীকে তালাক দিয়ে আধা মণ দুধ দিয়ে গোসল স্বামীর

সময়ের কণ্ঠধ্বনি ডেস্ক:
  • আপডেট টাইম : শনিবার, ১২ এপ্রিল, ২০২৫
  • ১৮২ বার পঠিত

ভাঙ্গায় স্ত্রীকে তালাক দিয়ে আধা মণ দুধ দিয়ে গোসল করলেন সাইপ্রাস প্রবাসী স্বামী বদিউজ্জামান। গোসল করার ভিডিওটি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়েছে।

শুক্রবার (১১ এপ্রিল) বিকালে উপজেলা চুমুরদী ইউনিয়ন পূর্বসদরদী গ্রামে মৃত্যু বারেক শিকদারের ছেলে বদিউজ্জামান শিকদারের বাড়িতে এ ঘটনা ঘটে।

বদিউজ্জামান সিকদার বলেন, ২০০৭ সালে পারিবারিকভাবে পার্শ্ববর্তী ঘারুয়া ইউনিয়নের এক মেয়েকে বিয়ে করি। আমাদের এক ছেলে ও মেয়ে আছে। আমি দীর্ঘদিন ধরে সাইপ্রাসে থাকা অবস্থায় আমার স্ত্রীর একাধিক মানুষের সঙ্গে প্রেমের সম্পর্কে জড়িয়ে পড়ে। বারবার তাকে সতর্ক করার পরও ছেলে-মেয়ের মুখের দিকে তাকিয়ে আবার সংসার করতে বাধ্য হই। বিষয়টি নিয়ে পারিবারিকভাবে কয়েকবার সালিশ-বৈঠক হয়। শুক্রবার বিকালে দুই পক্ষের গণ্যমান্য ব্যক্তি উপস্থিতিতে আমার বাড়িতে সালিশে বসলে আমার স্ত্রী সংসার না করার ইচ্ছা প্রকাশ করে। পরে উভয় পক্ষের লোকজনের উপস্থিতিতে খোলা তালাকের মাধ্যমে স্ত্রীকে তালাক দেওয়া হয়। তারপর আমি আধা মণ দুধ দিয়ে গোসল করে পেছনে স্মৃতি ভুলে যেতে চাই। আমি নতুন করে আমার জীবন গড়তে চাই। এ ব্যাপারে ওই নারী কোনো বক্তব্য দেননি।

ভাঙ্গা থানার এসআই রতন বলেন, ওই নারীর অভিযোগের ভিত্তিতে আমি ঘটনা স্থলে যাই। তার একটি মোবাইল ফোন স্বামীর কাছ থেকে উদ্ধার করে দেই। উভয় পক্ষের লোকজনের মাধ্যমে তালাক দেওয়া হয়েছে।’

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 SomoyerKonthodhoni
Theme Dwonload From ThemesBazar.Com