শনিবার, ০৭:১৯ অপরাহ্ন, ২২ অগাস্ট ২০২৬, [bangla_date] , ই-পেপার
নোটিশ :
মানব সেবায় নিয়োজিত অলাভজনক সেবা প্রদানকারী সংবাদ তথ্য প্রতিষ্ঠান।
শিরোনাম :
​গৌরনদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শন করলেন সমাজকল্যাণ পরিষদের নির্বাহী সচিব মো. কামরুজ্জামান দুলাল জহির উদ্দিন স্বপনকে ঘিরে গৌরনদী-আগৈলঝাড়ায় আবেগ ও প্রশ্ন গৌরনদীতে স্বেচ্ছাসেবক দলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপনের সর্বশেষ সাক্ষাৎকার বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি নির্বাচিত হওয়ায় মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন গৌরনদীতে সীরাতুন্নবী (সা.) উপলক্ষে বর্ণাঢ্য ওয়াজ ও দোয়া মাহফিল  গৌরনদীতে সীরাতুন্নবী (সা.) উপলক্ষে বর্ণাঢ্য ওয়াজ ও দোয়া মাহফিল  গৌরনদীতে ব্র্যাকের ”আনলকিং ফাইন্যান্সিয়াল সলিউশনস ফর ইয়ুথ এন্টারপ্রাইজ ডেভেলপমেন্ট” প্রকল্পের সমাপনী সভা গৌরনদীতে ব্র্যাকের যুব উদ্যোক্তা উন্নয়ন প্রকল্পের সমাপনী সভা গৌরনদীতে ইয়াবা কেনার অভিযোগে কলেজ কর্মচারীকে গণধোলাই

গোসলের পানি ব্যবহার নিয়ে যে নির্বাহী আদেশ দিলেন ট্রাম্প

সময়ের কণ্ঠধ্বনি ডেস্ক:
  • আপডেট টাইম : শনিবার, ১২ এপ্রিল, ২০২৫
  • ৮০ বার পঠিত

গোসলের পানি ব্যবহার সংক্রান্ত একটি নির্বাহী আদেশে স্বাক্ষর করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সাবেক দুই প্রেসিডেন্ট বারাক ওবামা এবং জো বাইডেন বাড়িঘরে গোসল, থালা-বাসন ধোয়া, কাপড় কাচা ও গাড়ি ধোয়ার মতো গৃহস্থালী কাজে পানির অপচয় রোধ করতে পানি ব্যবহারে যে সীমারেখা জারি করেছিলেন, তা বাতিল করে দিয়েছেন ট্রাম্প। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির এক প্রতিবেদন থেকে এই তথ্য জানা যায়।

প্রতিবেদনে বলা হয়, এই আইনকে বলা হচ্ছে ‘মেক আমেরিকাস শাওয়ার গ্রেট এগেইন।’ গতকাল শুক্রবার প্রেসিডেন্টের দপ্তর ওভাল অফিসে এ সংক্রান্ত একটি নির্বাহী আদেশ স্বাক্ষর করেছেন ট্রাম্প।

স্বাক্ষরের পর ট্রাম্প বলেন, ‘আমি শাওয়ার নিতে পছন্দ করি। আমি আমার সুন্দর চুলের যত্ন নিতে পছন্দ করি এবং এজন্য প্রয়োজন একটি চমৎকার শাওয়ার। কিন্তু যখন আমি শাওয়ারের নিচে দাঁড়াই, ফোঁটায় ফোঁটায় পানি পড়ে এবং আমার চুল ভিজতে লাগে ১৫ মিনিট। এটা হাস্যকর।’

২০০৯ সালে প্রেসিডেন্ট বারাক ওবামা সুপেয় পানির অপচয় রোধ করতে গৃহস্থালী কাজে পানির ব্যবহার নিয়ন্ত্রণ সংক্রান্ত একটি নির্বাহী আদেশে স্বাক্ষর করেছিলেন। এরপর বাসাবাড়ির পাইপলাইনে পানি প্রবাহের গতিতে সীমারেখা টানা হয়েছিল। কারণ পাইপলাইনে পানির প্রবাহের গতি বেশি থাকলে পানির অপচয়ের সম্ভাবনাও বাড়ে।

এর পর ২০১৭ সালে প্রথমবারের মতো যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হন ডোনাল্ড ট্রাম্প।  সেসময় প্রবাহের গতি সীমিত সংক্রান্ত আদেশও বাতিল করেন তিনি। তবে ২০২০ সালের নির্বাচনে জয়লাভ করার পর আবার ডেমোক্রেটিক প্রার্থী জো বাইডেনের ওবামার সেই আদেশ পুনর্বহাল করেন। এবার ফের তা বাতিল করলেন ট্রাম্প।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 SomoyerKonthodhoni
Theme Dwonload From ThemesBazar.Com