বৃহস্পতিবার, ০৪:৫৬ অপরাহ্ন, ১২ নভেম্বর ২০২৬, [bangla_date] , ই-পেপার
নোটিশ :
মানব সেবায় নিয়োজিত অলাভজনক সেবা প্রদানকারী সংবাদ তথ্য প্রতিষ্ঠান।
শিরোনাম :
যুদ্ধের আগের অবস্থায় আর ফিরবে না হরমুজ প্রণালি: স্পিকার গালিবাফ মালদ্বীপের প্রেসিডেন্টের সঙ্গে প্রধানমন্ত্রীর সাক্ষাৎ চাঁদশী ঈশ্বর চন্দ্র মাধ্যমিক বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত সিনিয়র শিক্ষক শিবানন্দ চক্রবর্তীর পরলোকগমন, বিভিন্ন মহলের শোক মফস্বলে ৫০০, ঢাকায় কত টাকা নির্ধারণ হলো স্কুলের ভর্তি ফি স্বর্ণের দামে বড় সুখবর, টানা তৃতীয় দফায় কমলো দাম জলবায়ু সম্মেলনে আজ ভাষণ দেবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনার লাশও এ দেশে আসবে না: মাহমুদা মিতু এবার নুসরাতের বাড়িতে পেট্রোল বোমা আসল নথি গায়েব করে জাল কাগজে সরকারি প্লট বিক্রি পরীক্ষার খাতায় আসছে শীতে ‘বউ’ চাইলেন দ্বাদশ শ্রেণির ছাত্র

বিএনপির প্রতিবাদ র‌্যালি আজ

সময়ের কণ্ঠধ্বনি ডেস্ক:
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ১০ এপ্রিল, ২০২৫
  • ১০৭ বার পঠিত

গাজায় ইসরায়েলের গণহত্যার প্রতিবাদ এবং নির্যাতিত ফিলিস্তিনিদের প্রতি সংহতি প্রকাশে আজ বৃহস্পতিবার (১০ এপ্রিল) রাজধানী ঢাকাসহ দেশের সব মহানগরে র‌্যালি করবে বিএনপি।

বুধবার (০৯ এপ্রিল) দুপুরে দলের সহদপ্তর সম্পাদক তাইফুল ইসলাম টিপুর স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই কর্মসূচির খবর দেওয়া হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ঢাকায় নয়াপল্টনের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে থেকে বিকেল ৪টায় শুরু হয়ে র‌্যালিটি কাকরাইল, শান্তিনগর, মালিবাগ, মগবাজার হয়ে বাংলামোটরে গিয়ে শেষ হবে। কর্মসূচিতে বিএনপির স্থায়ী কমিটির সদস্য, জ্যেষ্ঠ নেতা এবং ঢাকা মহানগর বিএনপিসহ অঙ্গসহযোগী সংগঠনের নেতাকর্মীরা অংশগ্রহণ করবেন। প্রতিবাদ ও সংহতি র‌্যালিতে বিএনপি এবং অঙ্গসহযোগী সংগঠনের সর্বস্তরের নেতাকর্মীসহ জনগণকে অংশগ্রহণ করার আহ্বানও জানিয়েছে বিএনপি। রাজধানীতে বিএনপির কর্মসূচি প্রসঙ্গে ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক আমিনুল হক বলেন, বাংলাদেশের ইতিহাসে স্মরণকালের সেরা প্রতিবাদ র‌্যালি করবে বিএনপি। তিনি বলেন, বিএনপি সবসময় মানবতার কথা বলে, মানবতার পক্ষে কাজ করে।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 SomoyerKonthodhoni
Theme Dwonload From ThemesBazar.Com