মঙ্গলবার, ০৯:৪৪ অপরাহ্ন, ০৪ অগাস্ট ২০২৬, ২০শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ , ই-পেপার
নোটিশ :
মানব সেবায় নিয়োজিত অলাভজনক সেবা প্রদানকারী সংবাদ তথ্য প্রতিষ্ঠান।
শিরোনাম :
তৃতীয় ভাষা শিক্ষায় চীনা ভাষাকে অগ্রাধিকার দেওয়ার হবে: ইউজিসি চেয়াররম্যান প্রেমিকের সঙ্গে ঝগড়ার পর ১৯তলা থেকে লাফ, অলৌকিকভাবে বাঁচলেন তরুণী! পৌনে ৭ ঘণ্টা পর ঢাকার সঙ্গে উত্তরাঞ্চলের ট্রেন চলাচল স্বাভাবিক জনগণ পরিবর্তন চেয়েছে বলেই জুলাই আন্দোলন সফল : প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে সৌদি আরবের উপ-পররাষ্ট্রমন্ত্রীর সাক্ষাৎ ভেনেজুয়েলায় ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে ৬,১২৫ ঢাকেশ্বরী মন্দিরে ‘বেআইনি সমকামী বিয়ে’, বিচার চাইলেন ১২৩০ নাগরিক ফেসবুক-টিকটক ব্যবহার না করার শর্তে শিশুকে হেফাজতে পেল মা নির্দেশ অমান্য করে হাসিনার বক্তব্য প্রচার করলে ব্যবস্থা: তথ্য উপদেষ্টা নিরাপদ পানি ব্যবস্থাপনা নিশ্চিতে সহযোগিতার আশ্বাস প্রধানমন্ত্রীর

রাজধানীতে ভারত থেকে আসা আওয়ামী-যুবলীগের দুই নেতা গ্রেপ্তার

সময়ের কণ্ঠধ্বনি ডেস্ক:
  • আপডেট টাইম : সোমবার, ৭ এপ্রিল, ২০২৫
  • ১০১ বার পঠিত

রাজধানীর শান্তিনগর এলাকা থেকে বিদেশ ফেরত আওয়ামী লীগ ও যুবলীগের দুই নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। রোববার রাতে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার দুইজন হলেন- কেন্দ্রীয় যুবলীগের শিল্প ও বাণিজ্যবিষয়ক সম্পাদক আব্দুল হাই ও মতিঝিল ১০ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের যুগ্ম সম্পদক মোস্তফা জামান বাদল। এর মধ্যে আওয়ামী লীগ নেতা মোস্তফা গণঅভ্যূত্থানের পর ভারত পালিয়ে যান। পরে সেখান থেকে নেপাল হয়ে দেশে ফিরেছেন।

পুলিশ সূত্রে জানা যায়, ৫ আগস্টের পর তারা ভারতে পালিয়ে যান। সেখান থেকে নেপালে হয়ে দেশে ফেরেন। বর্তমান পরিস্থিতিতে দেশে আন্দোলনকে চাঙ্গা করতে কাজ করছিলেন তারা। সম্প্রতি তাদের নেতৃত্বে গুলিস্তান ও পল্টন এলাকায় ঝটিকা মিছিল করে আওয়ামী ও তার অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা।
সূত্রটি জানায়, মিছিল করার সময় স্পটে ছিলেন তারা। গ্রেপ্তার দুই নেতা পেছন থেকে অর্থদাতা হিসেবে কাজ করছেন। ৫ আগস্টে ছাত্র-জনতার ওপর হামলার ঘটনায় একাধিক হত্যা মামলার আসামি তারা। তাদের বিরুদ্ধে নতুন করে সন্ত্রাসবিরোধী আইনে মামলা হয়েছে। ওই মামলায় তাদের কারাগারে তুলে রিমান্ড আবেদন করা হবে।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 SomoyerKonthodhoni
Theme Dwonload From ThemesBazar.Com